বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিল নিউজিল্যান্ড

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিয়েছে নিউজিল্যান্ড। হেনরি নিকোলস ও জস ক্লার্কসনের ফিফটিতে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৪৭ রান সংগ্রহ করে কিউইরা।

শুক্রবার (১৭ এপ্রিল) টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড অধিনায়ক টম লাথাম। ইনিংসের শুরুটা ভালো হয়নি সফরকারীদের। দলীয় ২১ রানে ২৩ বলে ৭ রান করে আউট হন নিক কেলি।

দ্বিতীয় উইকেটে হেনরি নিকোলস ও উইল ইয়াং মিলে গড়েন ৭৩ রানের গুরুত্বপূর্ণ জুটি। এই জুটি ভাঙেন লেগ স্পিনার রিশাদ হোসেন। আউট হওয়ার আগে ৪২ বলে ৩০ রান করেন উইল ইয়াং। এরপর দ্রুতই আউট হন অধিনায়ক টম লাথাম। মেহেদী হাসান মিরাজের বলে বোল্ড হয়ে তিনি ফেরেন ১৫ বলে ৯ রান করে।

তবে এক প্রান্ত আগলে রেখে ব্যাট চালিয়ে যান হেনরি নিকোলস। ইনিংসের মাঝপথে তিনি তুলে নেন ফিফটি। শেষ পর্যন্ত ৮৩ বলে ৬৮ রানের ইনিংস খেলে রিশাদ হোসেনের বলে কট বিহাইন্ড হয়ে ফেরেন তিনি। তার ইনিংসে ছিল ৯টি চার।

পরে মাঝারি সময়ে ধস নামে নিউজিল্যান্ডের ব্যাটিংয়ে। তবে ড্যান ফক্সক্রফট এক প্রান্তে লড়াই চালিয়ে ৫২ বলে ফিফটি পূর্ণ করেন। শেষ পর্যন্ত ৫৯ রানে থামে তার ইনিংস। এছাড়া ব্লেয়ার টিকনার ৭, নাথান স্মিথ ২০ এবং লেনক্স ১ রান করেন।

বাংলাদেশের হয়ে বল হাতে সফল ছিলেন তাসকিন আহমেদ, রিশাদ হোসেন ও শরীফুল ইসলাম। তারা প্রত্যেকে নেন ২টি করে উইকেট।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু