একটি জাতীয় দৈনিকে দেওয়া সাক্ষাৎকারে গোলাম মুর্তজা জানান, গত প্রায় দুই বছর ধরে অনেকটাই নিভৃত জীবন কাটাচ্ছেন মাশরাফি। আগের মতো মানুষের সঙ্গে মেলামেশা করেন না, এমনকি প্রয়োজন ছাড়া পরিবারের সদস্যদের সঙ্গেও খুব বেশি কথা বলেন না তিনি।
মাশরাফির বাবা জানান, ২০২৪ সালের ৫ আগস্ট নড়াইলে তাদের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনার পর থেকেই ভেতরে ভেতরে ভেঙে পড়েন সাবেক এই অধিনায়ক।
এই একটি বাক্যই তার মানসিক যন্ত্রণার গভীরতা প্রকাশ করে বলে মনে করছেন অনেকেই।
সাক্ষাৎকারে পরিবারের আর্থিক অবস্থা নিয়েও কথা বলেন গোলাম মুর্তজা। তিনি জানান, তাদের পরিবার কখনো বিলাসী জীবনযাপন করেনি। জমি-জমা ও খামার ঘিরেই তাদের জীবন-জীবিকা।
সাক্ষাৎকারে মাশরাফি বলেন, 'আমাদের নগদ টাকা-পয়সা কখনোই তেমন ছিল না। আমরা ধান্দাবাজি করে চলিনি। জমি-জমা ও খামার নিয়েই জীবন চলে। কেউ বলতে পারবে না, আমি বা আমার পরিবারের কেউ কোনো অনিয়মের সঙ্গে জড়িত।'
দেশের ক্রিকেটে দীর্ঘদিন নেতৃত্ব দেওয়া এবং অসংখ্য স্মরণীয় জয় উপহার দেওয়া মাশরাফিকে ঘিরে এমন আবেগঘন বক্তব্য ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি করেছে। একসময় মাঠে দাপট দেখানো এই লড়াকু ক্রিকেটারের বর্তমান নীরবতা তার ভক্তদেরও ভাবিয়ে তুলছে।