বিশ্বকাপের জন্য ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড ঘোষণা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
ক্ষণগণনা শুরু হয়ে গেছে ২০২৬ ফিফা বিশ্বকাপের। মাঠের লড়াই শুরুর আগে তাই এই মুহূর্তে নিজেদের গুছিয়ে নিতে ব্যস্ত দলগুলো। তারই ধারাবাহিকতায় বিশ্বকাপের জন্য ৫৫ সদস্যের প্রাথমিক স্কোয়াড ফিফার কাছে জমা দিয়েছে ব্রাজিল ফুটবল ফেডারেশন। এই স্কোয়াডে যেমন অভিজ্ঞ তারকাদের পাশাপাশি সুযোগ পেয়েছেন একঝাঁক তরুণ প্রতিভাবান ফুটবলার।
 
সেলেসাওদের প্রাথমিক স্কোয়াডে সবচেয়ে বড় চমক এবং স্বস্তির খবর নেইমারের নাম থাকা। বর্তমানে সান্তোসে খেলা এই তারকা ফরোয়ার্ড চোট কাটিয়ে আবারও সেলেসাওদের জার্সিতে বিশ্বমঞ্চ কাঁপাতে প্রস্তুত। তার সাথে আক্রমণভাগে থাকছেন রিয়াল মাদ্রিদের ভিনিসিয়ুস জুনিয়র, বার্সেলোনার রাফিনহা এবং আর্সেনালের গ্যাব্রিয়েল মার্টিনেল্লির মতো তারকা মুখগুলো।
 
এবারের স্কোয়াডে তরুণদেরও অগ্রাধিকার দিয়েছেন ব্রাজিল কোচ । চেলসিতে নাম লেখানো এস্তেভাও এবং জোয়াও পেদ্রোর পাশাপাশি লিওঁতে খেলা এনড্রিক এবং বোর্নমাউথের রায়ানের অন্তর্ভুক্তি এবার বেশ নজর কেড়েছে ফুটবল ভক্তদের। এছাড়া ব্রাজিলিয়ান ঘরোয়া লিগ থেকে আসা পেড্রো ও কাইও জর্জের মতো পারফর্মারদেরও রাখা হয়েছে প্রাথমিক তালিকায়।

 
 

ব্রাজিলের ৫৫ সদস্যের প্রাথমিক স্কোয়াড
গোলরক্ষক: অ্যালিসন বেকার, এডারসন, বেন্তো, হুগো সুজা, জন, কার্লোস মিগুয়েল।
 
ডিফেন্ডার: মারকুইনহোস, থিয়াগো সিলভা, গ্যাব্রিয়েল মাগালহায়েস, ব্রেমার, লিও পেরেইরা, ইবানেজ, অ্যালেক্সসান্দ্রো, ফাব্রিসিও ব্রুনো, বেরালদো, ভিটোর রেইস, মুরিলো, ওয়েসলি, দানিলো, পাওলো হেনরিকে, ভিটিনহো, অ্যালেক্স সান্দ্রো, ডগলাস সান্তোস, লুসিয়ানো জুবা, কাইও হেনরিকে, কাইকি, কার্লোস অগাস্তো।
 
মিডফিল্ডার: ক্যাসেমিরো, ব্রুনো গুইমারেস, ফাবিনহো, আন্দ্রে সান্তোস, দানিলো, লুকাস পাকেতা, গ্যাব্রিয়েল সারা, জোয়াও গোমেজ, আন্দ্রেয়াস পেরেইরা, জোয়েলিন্টন, গারসন, ম্যাথিউস পেরেইরা।
 
ফরোয়ার্ড: ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনিয়া, ম্যাথিউস কুনিয়া, লুইজ হেনরিকে, গ্যাব্রিয়েল মার্টিনেল্লি, জোয়াও পেদ্রো, এস্তেভাও, নেইমার, এনড্রিক, রায়ান, অ্যান্তোনি, ইগর থিয়াগো, পেড্রো, রিচার্লিসন, ইগর জেসুস, কাইও জর্জ।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. অনুষ্ঠানের স্ক্রিনে ভেসে উঠল দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার ছবি, দুই শিক্ষককে শোকজ সদ্য. ইউএনও থেকে সচিব হলেন সাইফুল ইসলাম জয় সদ্য. অডিও রেকর্ডকে কেন্দ্র করে ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড সদ্য. ভারতে পলাতক আসামিরা যেন অস্থিতিশীলতা তৈরি করতে না পারে সদ্য. প্রকল্প বাস্তবায়নে সময়সীমা মানা ও স্বচ্ছতা নিশ্চিত করতে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. অনুষ্ঠানের স্ক্রিনে ভেসে উঠল দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার ছবি, দুই শিক্ষককে শোকজ সদ্য. ইউএনও থেকে সচিব হলেন সাইফুল ইসলাম জয় সদ্য. অডিও রেকর্ডকে কেন্দ্র করে ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড সদ্য. ভারতে পলাতক আসামিরা যেন অস্থিতিশীলতা তৈরি করতে না পারে সদ্য. প্রকল্প বাস্তবায়নে সময়সীমা মানা ও স্বচ্ছতা নিশ্চিত করতে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ