বুধবার (২২ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে আইসিসি। আগামীকাল বৃহস্পতিবার (২৩ এপ্রিল) নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে এই শাস্তি পেল বাংলাদেশ।
দ্বিতীয় ওয়ানডেতে নির্ধারিত সময়ের চেয়ে দুই ওভার কম বোলিং করায় এ শাস্তি দেওয়া হয়। মাঠের আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ ও গাজী সোহেল, তৃতীয় আম্পায়ার নিতিন মেনন এবং চতুর্থ আম্পায়ার মাসুদুর রহমান মুকুল অভিযোগ তোলেন।
আইসিসির এলিট প্যানেলের ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট শাস্তি ঘোষণা করেন। আইসিসির আচরণবিধির ২.২২ অনুচ্ছেদ অনুযায়ী প্রতি ওভার কম বোলিংয়ের জন্য ৫ শতাংশ করে ম্যাচ ফির জরিমানা নির্ধারিত। ফলে দুই ওভার কম হওয়ায় মোট ১০ শতাংশ জরিমানা গুনতে হচ্ছে বাংলাদেশ দলকে।
অধিনায়ক মেহেদী হাসান মিরাজ অভিযোগ স্বীকার করে নেওয়ায় আলাদা কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।