নাহিদ ঝড়ে উড়ে গেল পাকিস্তান, টাইগারদের অনবদ্য জয়

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
মিরপুরে নতুন করে ইতিহাস লিখল টাইগাররা। নাহিদ রানা শেষ উইকেটটি তুলে নিতেই উল্লাসে ফেটে পড়ে পুরো বাংলাদেশ দল। আর তাতেই পাকিস্তানকে ১০৪ রানে হারিয়ে টেস্ট ইতিহাসে আরেকটি স্মরণীয় অধ্যায় যোগ করল নাজমুল হোসেন শান্তর দল।

এই জয়ের মধ্য দিয়ে এবার একাধিক অর্জন ধরা দিল বাংলাদেশের হাতে। দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে এটি বাংলাদেশের প্রথম টেস্ট জয়। একই সঙ্গে প্রতিপক্ষের বিপক্ষে টানা তিন টেস্ট জয়ের কীর্তিও গড়েছে টাইগাররা। ২০২৪ সালের আগস্টে রাওয়ালপিন্ডিতে প্রথমবার পাকিস্তানকে হারানোর পর সেই সিরিজেই ধবলধোলাই করেছিল বাংলাদেশ। এবার মিরপুরেও সেই আধিপত্যের ধারাবাহিকতা বজায় থাকল।

পাকিস্তানের সামনে লক্ষ্য ছিল ২৬৮ রানের। আগের দিন সংবাদ সম্মেলনে সালমান আলী আগা জানিয়েছিলেন, এমন লক্ষ্য পেলে জয়ের জন্যই খেলবে পাকিস্তান। কিন্তু মাঠের লড়াইয়ে তাদের সেই স্বপ্ন ধুলোয় মিশিয়ে দিল বাংলাদেশের পেসাররা। বিশেষ করে নাহিদ রানার আগুনঝরা বোলিংয়ে ধসে পড়ে পাকিস্তানের ব্যাটিং লাইনআপ।

শেষ ৭ উইকেট মাত্র ৪৪ রানে হারায় সফরকারীরা। মাত্র ১ ঘণ্টা ৫০ মিনিটের মধ্যেই ম্যাচ নিজেদের করে নেয় বাংলাদেশ। নাহিদ একাই শেষ ৭ ব্যাটারের চারজনকে ফেরান। ইনিংসে ৪০ রানে ৫ উইকেট নিয়ে ক্যারিয়ারসেরা বোলিংও উপহার দেন এই পেসার। এর আগে ২০২৪ সালের নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কিংস্টোনে প্রথমবার পাঁচ উইকেট নিয়েছিলেন তিনি।

অন্যদিকে, তাসকিন আহমেদরাও দারুণভাবে সঙ্গ দিয়েছেন তাকে। এর ফলে মাত্র ৫২.৫ ওভারে পাকিস্তানকে গুটিয়ে দেয় বাংলাদেশ। যদিও একপ্রান্তে প্রতিরোধ গড়েছিলেন অভিষিক্ত আব্দুল্লাহ ফজল। তিন নম্বরে নেমে ৬৬ রানের লড়াকু ইনিংস খেলেন তিনি। প্রথম ইনিংসেও পেয়েছিলেন ফিফটি।

তবে ম্যাচসেরার পুরস্কার উঠেছে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর হাতে। প্রথম ইনিংসে ১০১ রানের পর দ্বিতীয় ইনিংসেও করেন গুরুত্বপূর্ণ ৮৭ রান।

শেষ দিনের শুরুতে বাংলাদেশ ছিল ৩ উইকেটে ১৫২ রান। তবে শান্ত ও মুশফিকুর রহিম বড় জুটি গড়তে পারেননি। দলীয় ১৬৪ রানে মুশফিক ২২ রান করে ফিরলে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। পরে ৯ উইকেটে ২৪০ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করেন অধিনায়ক শান্ত।

এর আগে প্রথম ইনিংসে শান্তর সেঞ্চুরি এবং মমিনুল হক ও মুশফিকের ফিফটিতে ৪১৩ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে অভিষিক্ত আজান ওয়াইসের সেঞ্চুরিতে ভর করে ৩৮৬ রান করে সফরকারীরা।

উল্লেখ্য, দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট সিলেটে শুরু হবে আগামী ১৬ মে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু