যৌন হয়রানির অভিযোগে ৫ বছরের নিষিদ্ধ সাবেক ফুটবল কর্মকর্তা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
নারী ফুটবলারদের যৌন হয়রানির অভিযোগ প্রমাণিত হওয়ায় বড় ধরনের শাস্তির মুখে পড়েছেন গায়ানা ফুটবল ফেডারেশনের (জিএফএফ) সাবেক সাধারণ সম্পাদক ইয়ান আলভেস। আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা তাকে সব ধরনের ফুটবল কার্যক্রম থেকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করেছে।

সোমবার (৪ মে) ফিফার স্বাধীন নৈতিকতা কমিটি এই সিদ্ধান্ত ঘোষণা করে। একই সঙ্গে আলভেসকে ২০ হাজার সুইস ফ্রাঁ জরিমানাও করা হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৫ হাজার ৫০০ মার্কিন ডলারের সমান।

ফিফার বিবৃতিতে বলা হয়, নারী কর্মীদের যৌন হয়রানি করে তিনি সংস্থাটির একাধিক নীতিমালা গুরুতরভাবে লঙ্ঘন করেছেন। এর মধ্যে রয়েছে কর্মক্ষেত্রে শারীরিক ও মানসিক নিরাপত্তা নিশ্চিত না করা, ক্ষমতার অপব্যবহার এবং পেশাগত দায়িত্বে অবহেলা।

তদন্ত চলাকালে ভুক্তভোগীদের লিখিত বক্তব্য, গায়ানা ফুটবল ফেডারেশনের নথিপত্র, অভিযুক্তের জবাব এবং সংশ্লিষ্ট বিভিন্ন প্রমাণ বিস্তারিতভাবে পর্যালোচনা করা হয় বলে জানায় ফিফা।

সিদ্ধান্ত অনুযায়ী, সোমবার থেকেই এই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। ফিফা আরও জানিয়েছে, নিয়ম অনুযায়ী আগামী ৬০ দিনের মধ্যে এ শাস্তির পূর্ণাঙ্গ ব্যাখ্যা প্রকাশ করা হবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু