ঘটনার সূত্রপাত সম্প্রতি একটি ভিডিও থেকে। ভিডিওটিতে তানিয়া চ্যাটার্জি দাবি করেন, চাহাল তাকে ব্যক্তিগতভাবে সোশ্যাল মিডিয়ায় “কিউট” লিখে মেসেজ পাঠিয়েছিলেন।
তবে এসব অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন চাহাল। তার পক্ষ থেকে জানানো হয়েছে, এমন ভুয়া তথ্য ছড়িয়ে তার সুনাম ক্ষুণ্ন করা হয়েছে। এ কারণে তিনি আইনগত পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন এবং তানিয়া চ্যাটার্জির বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছেন।
এদিকে অভিনেত্রী তানিয়ার দাবি, এই বিষয়টি সামনে আসার পর চাহালের পক্ষ থেকে তাকে সংশ্লিষ্ট মেসেজ মুছে ফেলার জন্য চাপ দেওয়া হয়েছিল। পরে তার বিরুদ্ধেই মামলা করা হয় বলেও অভিযোগ করেন তিনি।
ঘটনাটি ঘিরে দুই পক্ষের পাল্টাপাল্টি অবস্থানে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে, যা এখন আইনি প্রক্রিয়ায় গড়িয়েছে।