থাইল্যান্ডে সুটকেসে মিলল কিশোরীর নগ্ন মরদেহ, আটক অস্ট্রেলীয় নাগরিক

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩

থাইল্যান্ডে ১৭ বছর বয়সী এক কিশোরীকে হত্যার পর তার মরদেহ সুটকেসে লুকিয়ে রাখার অভিযোগে এক অস্ট্রেলীয় নাগরিককে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। শুক্রবার রাতে ব্যাংককের সুবর্ণভূমি বিমানবন্দর থেকে অস্ট্রেলিয়ার পার্থগামী জেটস্টার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ওঠার সময় ৪৬ বছর বয়সী ওই ব্যক্তিকে আটক করা হয়।

পাতায়া সিটি পুলিশ জানায়, শহরের ফ্লোটিং মার্কেটের পেছনের এলাকা থেকে একটি সুটকেসের ভেতর কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু করলে সিসিটিভি ফুটেজে দেখা যায়, বৃহস্পতিবার ভোরে ওই কিশোরী এক বিদেশি ব্যক্তির সঙ্গে একটি বহুতল ভবনে প্রবেশ করছে। পরে একই ব্যক্তিকে একটি মোটরসাইকেলে বড় একটি সুটকেস বহন করে রেললাইনের দিকের এলাকায় যেতে দেখা যায়।

পুলিশের জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি সুটকেসটি ফেলে দেওয়ার স্থান সম্পর্কে তথ্য দেন। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় ওই অস্ট্রেলীয় নাগরিকের বিরুদ্ধে হত্যা এবং মরদেহ গোপনের অভিযোগে মামলা করা হয়েছে। এদিকে অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, থাইল্যান্ডে আটক হওয়া তাদের নাগরিককে প্রয়োজনীয় কনস্যুলার সহায়তা দেওয়া হচ্ছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. রোহিঙ্গাদের ন্যায়বিচার ও মর্যাদার গল্পের সূচনা হোক এখনই: প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রোববার থেকে শুরু পোস্টাল ভোটের নিবন্ধন সদ্য. রাজধানী থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক এমপি সদ্য. একসঙ্গে পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. চাপের কাছে মাথা নত করবে না ইরান: জাতিসংঘে পেজেশকিয়ান সদ্য. চবি ভিসির প্রথম নিয়োগে ১২ জনের ৮ জনই নিজ গ্রামের, বাকি ৪ জন উপজেলার সদ্য. সরকারি সব কলেজের উদ্দেশে মাউশির জরুরি নির্দেশনা সদ্য. ফ্যামিলি ও কৃষক কার্ডের জন্য বিশ্বব্যাংকের কাছে সহায়তা চাইল বাংলাদেশ সদ্য. আমার রিসার্চের সাবজেক্ট ঠিক করে দিয়েছিলেন তারেক রহমান: শিক্ষামন্ত্রী সদ্য. রোহিঙ্গাদের ন্যায়বিচার ও মর্যাদার গল্পের সূচনা হোক এখনই: প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রোববার থেকে শুরু পোস্টাল ভোটের নিবন্ধন সদ্য. রাজধানী থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক এমপি সদ্য. একসঙ্গে পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. চাপের কাছে মাথা নত করবে না ইরান: জাতিসংঘে পেজেশকিয়ান সদ্য. চবি ভিসির প্রথম নিয়োগে ১২ জনের ৮ জনই নিজ গ্রামের, বাকি ৪ জন উপজেলার সদ্য. সরকারি সব কলেজের উদ্দেশে মাউশির জরুরি নির্দেশনা সদ্য. ফ্যামিলি ও কৃষক কার্ডের জন্য বিশ্বব্যাংকের কাছে সহায়তা চাইল বাংলাদেশ সদ্য. আমার রিসার্চের সাবজেক্ট ঠিক করে দিয়েছিলেন তারেক রহমান: শিক্ষামন্ত্রী