মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে চীনে অবতরণ করল ইরানি বিমান

সদ্য সংবাদ ডেস্ক
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ২১:৩৮:৪০
ছবি: সংগৃহীত

ইরানের বিমান চলাচল খাতে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য কঠোর পদক্ষেপের হুঁশিয়ারির মধ্যেই দেশটির একটি যাত্রীবাহী বিমান চীনে অবতরণ করেছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) তেহরান থেকে উড্ডয়ন করা মাহান এয়ারের একটি ফ্লাইট চীনের গুয়াংজুতে পৌঁছায় বলে ফ্লাইট ট্র্যাকিং সংস্থা ফ্লাইটরাডার২৪-এর তথ্যের বরাতে জানিয়েছে এএফপি।

তবে গুয়াংজুর বাইয়ুন আন্তর্জাতিক বিমানবন্দরের সরকারি ওয়েবসাইটে ওই ফ্লাইটের অবতরণের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

ইরানি বিমানটির চীনে অবতরণের বিষয়টি এমন সময়ে সামনে এলো, যখন ইরানের বিমান পরিবহন খাতকে সহযোগিতা করা দেশগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছে ওয়াশিংটন।

চলতি সপ্তাহে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট সতর্ক করে বলেন, ইরানি বিমানকে অবতরণের সুযোগ দেওয়া দেশগুলোকে যুক্তরাষ্ট্রের ডলারভিত্তিক আর্থিক ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন করার পদক্ষেপ নেওয়া হতে পারে। তবে এ বিষয়ে তিনি বিস্তারিত কোনো ব্যাখ্যা দেননি।

এদিকে আন্তর্জাতিক রুটে নিজেদের কার্যক্রম কমিয়ে আনার খবরও জানিয়েছে ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। বুধবার থেকে তেহরান-বাগদাদ, তেহরান-মাসকাট এবং তেহরান-আঙ্কারা রুটে ফ্লাইট চলাচল বন্ধ রাখার কথা জানানো হয়েছে।

মাহান এয়ার এর আগেও যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় এসেছে। ফলে নতুন করে মার্কিন হুঁশিয়ারির মধ্যে চীনের মাটিতে ইরানি এই এয়ারলাইন্সের ফ্লাইট অবতরণের ঘটনা আন্তর্জাতিক বিমান চলাচল এবং নিষেধাজ্ঞা কার্যকরের বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছে।

চীনে অবতরণ করা ফ্লাইটটির বিষয়ে চীনা কর্তৃপক্ষ বা বিমানবন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রোববার থেকে শুরু পোস্টাল ভোটের নিবন্ধন সদ্য. রাজধানী থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক এমপি সদ্য. একসঙ্গে পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. চাপের কাছে মাথা নত করবে না ইরান: জাতিসংঘে পেজেশকিয়ান সদ্য. সরকারি সব কলেজের উদ্দেশে মাউশির জরুরি নির্দেশনা সদ্য. ফ্যামিলি ও কৃষক কার্ডের জন্য বিশ্বব্যাংকের কাছে সহায়তা চাইল বাংলাদেশ সদ্য. আমার রিসার্চের সাবজেক্ট ঠিক করে দিয়েছিলেন তারেক রহমান: শিক্ষামন্ত্রী সদ্য. ট্রেনের ভাড়া বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত হয়নি: রেলমন্ত্রী সদ্য. ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন আসেন: তথ্য প্রতিমন্ত্রী সদ্য. ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রোববার থেকে শুরু পোস্টাল ভোটের নিবন্ধন সদ্য. রাজধানী থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক এমপি সদ্য. একসঙ্গে পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. চাপের কাছে মাথা নত করবে না ইরান: জাতিসংঘে পেজেশকিয়ান সদ্য. সরকারি সব কলেজের উদ্দেশে মাউশির জরুরি নির্দেশনা সদ্য. ফ্যামিলি ও কৃষক কার্ডের জন্য বিশ্বব্যাংকের কাছে সহায়তা চাইল বাংলাদেশ সদ্য. আমার রিসার্চের সাবজেক্ট ঠিক করে দিয়েছিলেন তারেক রহমান: শিক্ষামন্ত্রী সদ্য. ট্রেনের ভাড়া বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত হয়নি: রেলমন্ত্রী সদ্য. ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন আসেন: তথ্য প্রতিমন্ত্রী