সাভারের আশুলিয়ার জামগড়ায় প্রীতি গ্রুপে মেয়াদোত্তীর্ণ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় দায়ী ব্যক্তিদের বিচার, নিহত ও আহত শ্রমিক এবং তাঁদের পরিবারের জন্য আইন অনুযায়ী ক্ষতিপূরণ এবং ছাঁটাই করা শ্রমিকদের পুনর্বহালের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) আশুলিয়ায় এ মানববন্ধনের আয়োজন করে জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটি (NGWU) ও টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন।
মানববন্ধনে অংশ নেওয়া শ্রমিকরা প্রীতি গ্রুপে ঘটে যাওয়া বিস্ফোরণের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। একই সঙ্গে নিহত ও আহত শ্রমিকদের পরিবারকে শ্রম আইন অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া এবং কর্মহীন হয়ে পড়া শ্রমিকদের পুনর্বহালের দাবি তোলা হয়।
এ সময় শ্রমিক নেতারা বলেন, কর্মক্ষেত্রে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং দুর্ঘটনার পর ক্ষতিগ্রস্ত শ্রমিক ও তাঁদের পরিবারের পাশে দাঁড়ানো সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও মালিকপক্ষের দায়িত্ব।
মানববন্ধনে শ্রমিক সংগঠনের নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সদ্য সংবাদ/ এআর