হজ নিবন্ধনে শুক্র-শনিবার ব্যাংক খোলা

সদ্য সংবাদ ডেস্ক
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ২২:৫৮:১৯
ছবি: সংগৃহীত

২০২৭ সালের পবিত্র হজের নিবন্ধন ফি জমা দেওয়ার সুযোগ সহজ করতে আগামী শুক্র ও শনিবার সংশ্লিষ্ট ব্যাংকের শাখাগুলো খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি নির্ধারিত ব্যাংকিং সময় শেষ হওয়ার পরও যেসব হজযাত্রী অর্থ জমা দিতে শাখায় উপস্থিত থাকবেন, তাঁদের কাছ থেকে টাকা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিকস ডিপার্টমেন্ট (এসডিএডি) এ বিষয়ে একটি নির্দেশনা জারি করে। এতে সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের বিষয়টি জানানো হয়।

নির্দেশনায় বলা হয়েছে, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অনুরোধের পরিপ্রেক্ষিতে ২০২৭ সালের হজ নিবন্ধনের অর্থ জমা দেওয়ার প্রক্রিয়া নির্বিঘ্ন করতেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে। অর্থ গ্রহণের দায়িত্বে থাকা ব্যাংকের শাখাগুলো শুক্রবার ও শনিবার স্বাভাবিক সময়সূচি অনুযায়ী খোলা থাকবে।

এ ছাড়া নির্ধারিত ব্যাংকিং লেনদেনের সময় শেষ হয়ে গেলেও কোনো হজগ্রহীতা অর্থ জমা দেওয়ার জন্য শাখায় উপস্থিত থাকলে তাঁদের টাকা গ্রহণ করতে হবে। এ ক্ষেত্রে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার কথাও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

সদ্য সংবাদ/ এআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রোববার থেকে শুরু পোস্টাল ভোটের নিবন্ধন সদ্য. রাজধানী থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক এমপি সদ্য. একসঙ্গে পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. চাপের কাছে মাথা নত করবে না ইরান: জাতিসংঘে পেজেশকিয়ান সদ্য. সরকারি সব কলেজের উদ্দেশে মাউশির জরুরি নির্দেশনা সদ্য. ফ্যামিলি ও কৃষক কার্ডের জন্য বিশ্বব্যাংকের কাছে সহায়তা চাইল বাংলাদেশ সদ্য. আমার রিসার্চের সাবজেক্ট ঠিক করে দিয়েছিলেন তারেক রহমান: শিক্ষামন্ত্রী সদ্য. ট্রেনের ভাড়া বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত হয়নি: রেলমন্ত্রী সদ্য. ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন আসেন: তথ্য প্রতিমন্ত্রী সদ্য. ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রোববার থেকে শুরু পোস্টাল ভোটের নিবন্ধন সদ্য. রাজধানী থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক এমপি সদ্য. একসঙ্গে পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. চাপের কাছে মাথা নত করবে না ইরান: জাতিসংঘে পেজেশকিয়ান সদ্য. সরকারি সব কলেজের উদ্দেশে মাউশির জরুরি নির্দেশনা সদ্য. ফ্যামিলি ও কৃষক কার্ডের জন্য বিশ্বব্যাংকের কাছে সহায়তা চাইল বাংলাদেশ সদ্য. আমার রিসার্চের সাবজেক্ট ঠিক করে দিয়েছিলেন তারেক রহমান: শিক্ষামন্ত্রী সদ্য. ট্রেনের ভাড়া বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত হয়নি: রেলমন্ত্রী সদ্য. ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন আসেন: তথ্য প্রতিমন্ত্রী