সরকারি সব কলেজের উদ্দেশে মাউশির জরুরি নির্দেশনা

সদ্য সংবাদ ডেস্ক
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১৫:০৮:০০
ছবি: সংগৃহীত

দেশের সব সরকারি কলেজে বর্তমানে যে ক্লাস রুটিন অনুসরণ করা হচ্ছে, তা সংগ্রহের উদ্যোগ নিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। এজন্য অধিদপ্তরের আওতাধীন সরকারি কলেজগুলোর অধ্যক্ষদের নিজ নিজ প্রতিষ্ঠানের হালনাগাদ রুটিন পাঠাতে বলা হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) মাউশির প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনার কথা জানানো হয়।

নির্দেশনা অনুযায়ী, প্রতিটি কলেজকে তাদের চলমান ক্লাসের সময়সূচি দুটি ফরম্যাটে প্রস্তুত করতে হবে। এর মধ্যে একটি পিডিএফ এবং অন্যটি ওয়ার্ড ফাইল। রুটিন তৈরির সময় বাংলা লেখায় ইউনিকোড ব্যবহার করতে হবে। ইংরেজি অংশের জন্য নির্ধারিত ফন্ট হিসেবে Times New Roman ব্যবহারের কথা বলা হয়েছে।

মাউশির বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রস্তুত করা রুটিন আগামী ২৮ সেপ্টেম্বরের মধ্যে নির্ধারিত ই-মেইল ঠিকানায় পাঠাতে হবে। রুটিন পাঠানোর জন্য dshegovtcollege1@gmail.com ঠিকানাটি ব্যবহার করতে বলা হয়েছে।

নির্ধারিত সময়সীমার মধ্যে সব সরকারি কলেজের ক্লাস রুটিন পাঠানো নিশ্চিত করতে সংশ্লিষ্ট অধ্যক্ষ ও দায়িত্বপ্রাপ্তদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

সদ্য সংবাদ/এসএস

শিক্ষা ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একসঙ্গে পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. সরকারি সব কলেজের উদ্দেশে মাউশির জরুরি নির্দেশনা সদ্য. ঢাকায় হতে পারে বৃষ্টি, কমতে পারে তাপমাত্রা সদ্য. গুলশান ও বনানী থানায় নতুন ওসি নিয়োগ সদ্য. ১০৩ এনওসি বাতিল, ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ সদ্য. তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক, সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় সদ্য. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন ট্রাম্প সদ্য. চলতি অর্থবছরে ৪ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস, বাড়তে পারে মূল্যস্ফীতি সদ্য. বাসের পর এবার বাড়ল লঞ্চের ভাড়া সদ্য. একসঙ্গে পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. সরকারি সব কলেজের উদ্দেশে মাউশির জরুরি নির্দেশনা সদ্য. ঢাকায় হতে পারে বৃষ্টি, কমতে পারে তাপমাত্রা সদ্য. গুলশান ও বনানী থানায় নতুন ওসি নিয়োগ সদ্য. ১০৩ এনওসি বাতিল, ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ সদ্য. তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক, সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় সদ্য. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন ট্রাম্প সদ্য. চলতি অর্থবছরে ৪ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস, বাড়তে পারে মূল্যস্ফীতি সদ্য. বাসের পর এবার বাড়ল লঞ্চের ভাড়া