খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন ট্রাম্প

সদ্য সংবাদ ডেস্ক
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৪২:৩১
সংগৃহীত

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উচ্চপর্যায়ের বৈঠক ঘিরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ হয়েছে অধিবেশনের সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সময় জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে তাদের এ সাক্ষাৎ হয়।

তবে ট্রাম্প ও খলিলুর রহমানের মধ্যে সাক্ষাতে কী বিষয়ে আলোচনা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের মূল পর্বের সাধারণ বিতর্ক ২২ সেপ্টেম্বর শুরু হয়েছে। এ পর্বে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরা বৈশ্বিক নানা ইস্যুতে নিজেদের অবস্থান তুলে ধরছেন। একই দিনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সাধারণ পরিষদে বক্তব্য দেন।

এবারের অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। জাতিসংঘের তথ্য অনুযায়ী, ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্বে তিনি এক বছরের জন্য দায়িত্ব পালন করবেন।

অন্যদিকে, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে নিউইয়র্কে অবস্থান করছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার তিনি অধিবেশনের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির, প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও উপদেষ্টা মাহদী আমিন এবং পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম উপস্থিত ছিলেন।

জাতিসংঘের এবারের অধিবেশনে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন সংকট, বহুপাক্ষিক সহযোগিতা এবং বিশ্ব সংস্থার কার্যকারিতা বাড়ানোর বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে।

সদ্য সংবাদ/এসকে

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক, সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় সদ্য. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন ট্রাম্প সদ্য. বিশ্ববাজারে ফের কমলো তেলের দাম সদ্য. মেট্রোরেলে যান্ত্রিক ত্রুটি, স্টেশনগুলোতে যাত্রীদের উপচে পড়া ভিড় সদ্য. ‘জামায়াত-শিবিরের লাগাম না টানলে হাসিনার থেকেও ভয়ংকর হবে’ সদ্য. আজ সিঙ্গেল দিবস সদ্য. ঢাকায় অফিস খোলার আগ্রহ প্রকাশ করেছে মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক, সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় সদ্য. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন ট্রাম্প সদ্য. বিশ্ববাজারে ফের কমলো তেলের দাম সদ্য. মেট্রোরেলে যান্ত্রিক ত্রুটি, স্টেশনগুলোতে যাত্রীদের উপচে পড়া ভিড় সদ্য. ‘জামায়াত-শিবিরের লাগাম না টানলে হাসিনার থেকেও ভয়ংকর হবে’ সদ্য. আজ সিঙ্গেল দিবস সদ্য. ঢাকায় অফিস খোলার আগ্রহ প্রকাশ করেছে মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী