বিশ্ববাজারে ফের কমলো তেলের দাম

সদ্য সংবাদ ডেস্ক
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৫২:০৩
সংগৃহীত

মধ্যপ্রাচ্য থেকে অপরিশোধিত তেল সরবরাহ বাড়ার সম্ভাবনা এবং যুক্তরাষ্ট্র-ইরান কূটনৈতিক যোগাযোগের প্রত্যাশায় বিশ্ববাজারে ফের কমেছে জ্বালানি তেলের দাম। সৌদি আরবের গুরুত্বপূর্ণ ইস্ট-ওয়েস্ট পাইপলাইনে কার্যক্রম পুনরায় শুরু হওয়ায় সরবরাহ নিয়ে উদ্বেগ কিছুটা কমেছে। এর প্রভাব পড়েছে আন্তর্জাতিক বাজারের তেলের দামে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে ব্রেন্ট ক্রুড ও ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট- দুই ধরনের অপরিশোধিত তেলের দামই নিম্নমুখী ছিল। রয়টার্সের তথ্য অনুযায়ী, আগের দিনের লেনদেনেও ব্রেন্টের দাম ১০০ ডলারের নিচে নেমে আসে।

তেলের বাজারে সাম্প্রতিক স্বস্তির অন্যতম কারণ সৌদি আরবের ইস্ট-ওয়েস্ট পাইপলাইন পুনরায় চালু হওয়া। ১১ সেপ্টেম্বর ড্রোন হামলার পর পাইপলাইনটি বন্ধ করে দেওয়া হয়েছিল। মঙ্গলবার এটি আবার চালু করা হয় এবং এর মাধ্যমে লোহিত সাগরের বন্দর ইয়ানবুতে অপরিশোধিত তেল পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।

রয়টার্স জানিয়েছে, পাইপলাইনটি স্বাভাবিকভাবে চালু হলে প্রতিদিন প্রায় ৪০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল ইয়ানবুর দিকে পাঠানো সম্ভব হবে, যা বৈশ্বিক সরবরাহের প্রায় ৪ শতাংশের সমান। তবে হামলায় কয়েকটি পাম্পিং স্টেশন ক্ষতিগ্রস্ত হওয়ায় পূর্ণ সক্ষমতায় ফিরতে কয়েক সপ্তাহ সময় লাগতে পারে।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনৈতিক যোগাযোগের সম্ভাবনাও তেলের বাজারে প্রভাব ফেলছে। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনকে ঘিরে দুই দেশের মধ্যে আলোচনা ফের শুরু হওয়ার সম্ভাবনা নিয়ে বাজারে প্রত্যাশা তৈরি হয়েছে। ইরানের এক কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র সামরিক চাপ কমালে ও অবরোধ প্রত্যাহার করলে হরমুজ প্রণালি পুনরায় চালুর বিষয়েও আলোচনা হতে পারে।

তবে কূটনৈতিক অগ্রগতির সম্ভাবনার পাশাপাশি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর বক্তব্যও পরিস্থিতিকে অনিশ্চিত করে রেখেছে। ফলে তেলের বাজারে সরবরাহ পরিস্থিতির উন্নতির আশা তৈরি হলেও মধ্যপ্রাচ্যের সংঘাতকে কেন্দ্র করে ঝুঁকি এখনো রয়েছে।

সৌদি আরবের পাশাপাশি ইরাক থেকেও তেল রপ্তানি বাড়ার খবর বাজারে সরবরাহ পরিস্থিতি নিয়ে ইতিবাচক প্রত্যাশা তৈরি করছে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি সরবরাহ স্বাভাবিক হওয়ার সম্ভাবনা এবং কূটনৈতিক উদ্যোগের খবরে আন্তর্জাতিক বাজারে তেলের দামে নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে।

সদ্য সংবাদ/এসকে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক, সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় সদ্য. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন ট্রাম্প সদ্য. বিশ্ববাজারে ফের কমলো তেলের দাম সদ্য. নিয়োগের অপেক্ষায় থাকা ১৪ হাজার প্রাথমিক শিক্ষকের জন্য এলো সুখবর সদ্য. মেট্রোরেলে যান্ত্রিক ত্রুটি, স্টেশনগুলোতে যাত্রীদের উপচে পড়া ভিড় সদ্য. ‘জামায়াত-শিবিরের লাগাম না টানলে হাসিনার থেকেও ভয়ংকর হবে’ সদ্য. আজ সিঙ্গেল দিবস সদ্য. ঢাকায় অফিস খোলার আগ্রহ প্রকাশ করেছে মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক, সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় সদ্য. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন ট্রাম্প সদ্য. বিশ্ববাজারে ফের কমলো তেলের দাম সদ্য. নিয়োগের অপেক্ষায় থাকা ১৪ হাজার প্রাথমিক শিক্ষকের জন্য এলো সুখবর সদ্য. মেট্রোরেলে যান্ত্রিক ত্রুটি, স্টেশনগুলোতে যাত্রীদের উপচে পড়া ভিড় সদ্য. ‘জামায়াত-শিবিরের লাগাম না টানলে হাসিনার থেকেও ভয়ংকর হবে’ সদ্য. আজ সিঙ্গেল দিবস সদ্য. ঢাকায় অফিস খোলার আগ্রহ প্রকাশ করেছে মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান