চুক্তি না হলে ইরানকে ‘ধ্বংস’ করা হবে: জাতিসংঘে ট্রাম্পের হুঁশিয়ারি

সদ্য সংবাদ ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২৬ ২২:১৭:৪৪
ছবি: সংগৃহীত

ইরানের সঙ্গে সমঝোতার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সেই সমঝোতা না হলে ইরানের বিরুদ্ধে কঠোর সামরিক পদক্ষেপ নেওয়ার হুমকিও দিয়েছেন তিনি। তাঁর ভাষ্য অনুযায়ী, আগামী নভেম্বরে অনুষ্ঠেয় মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পর ইরানের সঙ্গে চুক্তি হতে পারে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া দীর্ঘ বক্তব্যে নিজের দ্বিতীয় মেয়াদের বিভিন্ন অর্জন তুলে ধরেন ট্রাম্প।

অর্থনীতি, অভিবাসন এবং অপরাধ নিয়ন্ত্রণে তাঁর প্রশাসনের নেওয়া পদক্ষেপের প্রশংসা করে তিনি বলেন, আগের প্রশাসনের কাছ থেকে যুক্তরাষ্ট্র একটি ‘অন্ধকার যুগ’ উত্তরাধিকার হিসেবে পেয়েছিল। তাঁর নেতৃত্বে সেই পরিস্থিতি এখন ‘সোনালি যুগে’ রূপ নিয়েছে বলেও দাবি করেন তিনি।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের বক্তব্যের উল্লেখযোগ্য অংশজুড়ে ছিল ইরান প্রসঙ্গ। তিনি স্পষ্ট করে বলেন, ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে না পারে, তা নিশ্চিত করবেন তিনি। একই সঙ্গে ইরানের বিরুদ্ধে পূর্ণাঙ্গ অর্থনৈতিক অবরোধ আরোপে যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্য দেশগুলোকেও যুক্ত হওয়ার আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট।

ইরানকে কয়েকটি শর্তের কথাও উল্লেখ করেন ট্রাম্প। তাঁর দাবি, বাণিজ্যিক জাহাজে হামলা বন্ধ করতে হবে তেহরানকে, পরিত্যাগ করতে হবে পারমাণবিক অস্ত্র অর্জনের আকাঙ্ক্ষা এবং বন্ধ করতে হবে ‘সন্ত্রাসবাদে’ সমর্থন। ট্রাম্প বলেন, একসময় মধ্যপ্রাচ্যে ইরান ছিল ‘দাপুটে শক্তি’, কিন্তু বর্তমানে দেশটির সেই অবস্থান আর নেই।

ইরান প্রশ্নে সামনে থাকা দুটি পথের কথাও তুলে ধরেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, এ বিষয়ে তাঁকে একটি ‘বড় সিদ্ধান্ত’ নিতে হবে। একটি বিকল্প হলো চুক্তির মাধ্যমে ইরানকে পুনর্গঠনের সুযোগ দেওয়া। অন্যটি হচ্ছে সামরিক পদক্ষেপের মাধ্যমে ইসলামি প্রজাতন্ত্রকে ‘দ্রুত ধ্বংস’ করা।

তবে সামরিক সংঘাতের বদলে শেষ পর্যন্ত একটি সমঝোতার আশাই প্রকাশ করেছেন ট্রাম্প। তিনি বলেন, মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পর ইরানের সঙ্গে একটি চুক্তি হতে পারে। যুক্তরাষ্ট্রে ওই মধ্যবর্তী নির্বাচন আগামী নভেম্বরের শুরুতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ট্রাম্প যখন জাতিসংঘে বক্তব্য দিচ্ছিলেন, তখন নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের বাইরে ইরান সরকারের বিরুদ্ধে বিক্ষোভ চলছিল। বিক্ষোভকারীদের কয়েকজনকে ইরানে স্বাধীনতা ও গণতন্ত্র প্রতিষ্ঠার দাবি এবং একনায়কতন্ত্রের বিরোধিতা করে বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করতে দেখা যায়।

অন্যদিকে, ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্র সামরিক চাপ কমালে এবং অবরোধ প্রত্যাহার করলে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে তারা প্রস্তুত। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, এমন পরিস্থিতিতে এক সপ্তাহের মধ্যেই প্রণালিটি খুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হতে পারে।

সদ্য সংবাদ/ এআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা সদ্য. সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. কয়েক দফা কমার পর বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম সদ্য. চুক্তি না হলে ইরানকে ‘ধ্বংস’ করা হবে: জাতিসংঘে ট্রাম্পের হুঁশিয়ারি সদ্য. যুক্তরাষ্ট্রে একাধিক বিমানবন্দর বন্ধ হয়ে শত শত ফ্লাইট বাতিল সদ্য. টাঙ্গাইলে ১০ কোটি টাকার সেতু নির্মাণে রডের বদলে বাঁশ, সাব-ঠিকাদার গ্রেপ্তার সদ্য. আরও ১১টি বোয়িং কেনার প্রস্তুতি নিচ্ছে বিমান! সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা সদ্য. সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. কয়েক দফা কমার পর বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম সদ্য. চুক্তি না হলে ইরানকে ‘ধ্বংস’ করা হবে: জাতিসংঘে ট্রাম্পের হুঁশিয়ারি সদ্য. যুক্তরাষ্ট্রে একাধিক বিমানবন্দর বন্ধ হয়ে শত শত ফ্লাইট বাতিল সদ্য. টাঙ্গাইলে ১০ কোটি টাকার সেতু নির্মাণে রডের বদলে বাঁশ, সাব-ঠিকাদার গ্রেপ্তার সদ্য. আরও ১১টি বোয়িং কেনার প্রস্তুতি নিচ্ছে বিমান!