জাতিসংঘ অধিবেশনের আগে নেতানিয়াহুর গ্রেপ্তার চান মামদানি

সদ্য সংবাদ ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১৬:০৫:১২
ছবি: সংগৃহীত

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নিউইয়র্ক সফর ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সফরের আগে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা গ্রেপ্তারি পরোয়ানার প্রতি সম্মান দেখানোর আহ্বান জানিয়েছেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি।

সোমবার সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে মামদানি বলেন, আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগে আইসিসি যদি কারও বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে, তাহলে সেই আদেশকে গুরুত্ব দেওয়া উচিত। তার বক্তব্য অনুযায়ী, কোনো ব্যক্তি আইনের ঊর্ধ্বে থাকতে পারেন না এবং আন্তর্জাতিক আইনের ক্ষেত্রে সবার জন্য জবাবদিহি থাকা প্রয়োজন।

সাক্ষাৎকারে নেতানিয়াহুকে যুদ্ধাপরাধী এবং ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ভয়াবহ গণহত্যার স্থপতি হিসেবে আখ্যায়িত করেন মামদানি। তবে একইসঙ্গে তিনি স্বীকার করেছেন, নিউইয়র্কের মেয়র হিসেবে আইসিসির ওই পরোয়ানা নিজে কার্যকর করে নেতানিয়াহুকে গ্রেপ্তার করার আইনগত ক্ষমতা তার নেই।

এর আগে জুলাইয়েও নেতানিয়াহুর সম্ভাব্য নিউইয়র্ক সফরকে সামনে রেখে বিষয়টি নিয়ে আইনি পর্যালোচনা করেছিল মামদানির প্রশাসন। পরে মেয়রের কার্যালয় জানায়, নিউইয়র্ক সিটি স্বাধীনভাবে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতে পারে না। তখন মামদানি যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের প্রতি পরোয়ানাটি কার্যকরের আহ্বান জানিয়েছিলেন এবং নেতানিয়াহুকে নিউইয়র্কে স্বাগত নয় বলেও মন্তব্য করেছিলেন।

এদিকে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দিতে বৃহস্পতিবার নিউইয়র্কে যাওয়ার কথা রয়েছে নেতানিয়াহুর। বর্তমান সূচি অনুযায়ী, তিনি বৃহস্পতিবার সকালে শহরটিতে পৌঁছে দুপুরে সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য দেবেন। এরপরই তার ইসরায়েলে ফিরে যাওয়ার কথা রয়েছে।

নেতানিয়াহুর সফরকে কেন্দ্র করে নিউইয়র্কে বিক্ষোভের প্রস্তুতিও চলছে। তবে এসব কর্মসূচিতে ব্যক্তিগতভাবে অংশ নেওয়ার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন মামদানি। একই সময়ে তিনি শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকারকে সমর্থন করেছেন বলে প্রতিবেদনে উঠে এসেছে।

নেতানিয়াহুর বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানার বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে আগেও আলোচনার জন্ম দিয়েছে। ২০২৪ সালে আদালতটি নেতানিয়াহুর বিরুদ্ধে গাজা যুদ্ধসংক্রান্ত অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আইসিসির সদস্য নয়।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. কয়েক দফা কমার পর বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম সদ্য. যুক্তরাষ্ট্রে একাধিক বিমানবন্দর বন্ধ হয়ে শত শত ফ্লাইট বাতিল সদ্য. আরও ১১টি বোয়িং কেনার প্রস্তুতি নিচ্ছে বিমান! সদ্য. শিগগিরই ভেঙে চার ভাগে বিভক্ত হবে উত্তরপ্রদেশ: ভারতীয় মন্ত্রী সদ্য. রাজউকের প্ল্যান পাসে আসছে ওয়ানস্টপ সেবা সদ্য. পাটওয়ারীকে গ্রেপ্তার করে রিমান্ডে নিলেই বের হবে, বাসে ককটেল মারছে কারা: রাশেদ খান সদ্য. জোর করে আত্মসমর্পণে বাধ্য করা যায় না: পেজেশকিয়ান সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. কয়েক দফা কমার পর বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম সদ্য. যুক্তরাষ্ট্রে একাধিক বিমানবন্দর বন্ধ হয়ে শত শত ফ্লাইট বাতিল সদ্য. আরও ১১টি বোয়িং কেনার প্রস্তুতি নিচ্ছে বিমান! সদ্য. শিগগিরই ভেঙে চার ভাগে বিভক্ত হবে উত্তরপ্রদেশ: ভারতীয় মন্ত্রী সদ্য. রাজউকের প্ল্যান পাসে আসছে ওয়ানস্টপ সেবা সদ্য. পাটওয়ারীকে গ্রেপ্তার করে রিমান্ডে নিলেই বের হবে, বাসে ককটেল মারছে কারা: রাশেদ খান সদ্য. জোর করে আত্মসমর্পণে বাধ্য করা যায় না: পেজেশকিয়ান