বাসের পর এবার বাড়ল লঞ্চের ভাড়া

সদ্য সংবাদ ডেস্ক
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১৪:৫১:৪৬
সংগৃহীত

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব এবার পড়েছে নৌপথের যাত্রী পরিবহনেও। দেশের অভ্যন্তরীণ নৌপথে যাত্রীবাহী লঞ্চের ভাড়া ৭ দশমিক ৫৪ শতাংশ বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সর্বনিম্ন লঞ্চ ভাড়া ৩২ টাকা থেকে বেড়ে ৩৫ টাকা হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) থেকে বাড়তি এ ভাড়া কার্যকর হয়েছে। সচিবালয়ে নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

নতুন নির্ধারিত হারে প্রথম ১০০ কিলোমিটার পর্যন্ত প্রতি কিলোমিটারে ২৩ পয়সা করে ভাড়া বাড়ানো হয়েছে। আর ১০০ কিলোমিটারের বেশি দূরত্বের ক্ষেত্রে প্রতি কিলোমিটারে বাড়ানো হয়েছে ২০ পয়সা।

নৌপরিবহনমন্ত্রী জানান, জ্বালানি তেলের দাম বাড়ার পাশাপাশি নৌযান পরিচালনা ও ব্যবস্থাপনা ব্যয় বেড়েছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে লঞ্চ মালিকরা ১৫ শতাংশ ভাড়া বাড়ানোর দাবি জানিয়েছিলেন। তবে যাত্রীদের ওপর অতিরিক্ত চাপ যাতে না পড়ে, সে বিষয়টি বিবেচনায় নিয়ে ৭ দশমিক ৫৪ শতাংশ ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।

নতুন ভাড়া কাঠামো সম্পর্কে অভ্যন্তরীণ নৌ চলাচল সংস্থার সভাপতি গোলাম নবী আলমগীর বলেন, প্রথম ১০০ কিলোমিটার পর্যন্ত প্রতি কিলোমিটারের ভাড়া ২ টাকা ৯৫ পয়সা থেকে বাড়িয়ে ৩ টাকা ১৮ পয়সা করা হয়েছে। ১০০ কিলোমিটারের বেশি দূরত্বের ক্ষেত্রে ভাড়া ২ টাকা ৫২ পয়সা থেকে বেড়ে হয়েছে ২ টাকা ৭২ পয়সা।

তিনি বলেন, মালিকদের পক্ষ থেকে আরও বেশি ভাড়া বাড়ানোর প্রস্তাব ছিল। তবে দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় সরকার নির্ধারিত নতুন ভাড়া মেনে নেওয়া হয়েছে।

এর আগে জ্বালানি তেলের দাম বাড়ার পর লঞ্চ মালিকরা ভাড়া সমন্বয়ের দাবি জানান। এ নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ে চিঠিও দেওয়া হয়। মালিকদের প্রস্তাবে যাত্রীপ্রতি কিলোমিটারে ৫১ থেকে ৬০ শতাংশ পর্যন্ত ভাড়া বাড়ানোর কথা বলা হয়েছিল।

এর আগে জ্বালানি তেলের দাম বাড়ার প্রেক্ষাপটে সড়কপথের বাস ভাড়াও প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানো হয়েছে। সরকারি হিসাবে নতুন ভাড়া নির্ধারণে যাত্রীদের ওপর চাপ কমানোর বিষয়টি বিবেচনায় নেওয়া হয়েছে।

ফলে একই সময়ে সড়ক ও নৌপথে ভাড়া বাড়ায় গণপরিবহন ব্যবহারকারী সাধারণ মানুষের যাতায়াত ব্যয় আরও বাড়ল।

সদ্য সংবাদ/এসকে

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একসঙ্গে পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. সরকারি সব কলেজের উদ্দেশে মাউশির জরুরি নির্দেশনা সদ্য. ঢাকায় হতে পারে বৃষ্টি, কমতে পারে তাপমাত্রা সদ্য. গুলশান ও বনানী থানায় নতুন ওসি নিয়োগ সদ্য. ১০৩ এনওসি বাতিল, ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ সদ্য. তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক, সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় সদ্য. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন ট্রাম্প সদ্য. চলতি অর্থবছরে ৪ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস, বাড়তে পারে মূল্যস্ফীতি সদ্য. বাসের পর এবার বাড়ল লঞ্চের ভাড়া সদ্য. একসঙ্গে পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. সরকারি সব কলেজের উদ্দেশে মাউশির জরুরি নির্দেশনা সদ্য. ঢাকায় হতে পারে বৃষ্টি, কমতে পারে তাপমাত্রা সদ্য. গুলশান ও বনানী থানায় নতুন ওসি নিয়োগ সদ্য. ১০৩ এনওসি বাতিল, ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ সদ্য. তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক, সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় সদ্য. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন ট্রাম্প সদ্য. চলতি অর্থবছরে ৪ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস, বাড়তে পারে মূল্যস্ফীতি সদ্য. বাসের পর এবার বাড়ল লঞ্চের ভাড়া