চলতি বছর শুরু হচ্ছে না স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী

সদ্য সংবাদ ডেস্ক
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:৫৭:৩২
সংগৃহীত

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নতুন সময়সূচির ইঙ্গিত দিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। নির্বাচন কমিশনের বক্তব্য অনুযায়ী, চলতি বছর স্থানীয় সরকার নির্বাচন শুরু হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন তিনি। তবে ভোটের নির্দিষ্ট সময়সূচি নির্বাচন কমিশনই নির্ধারণ করবে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সচিবালয়ে এক ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

মীর শাহে আলম জানান, রোজা ও বিভিন্ন পরীক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে আগামী ৬ জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচনগুলো শেষ করার পরিকল্পনা রয়েছে বলে নির্বাচন কমিশনের বক্তব্য থেকে ধারণা পাওয়া যাচ্ছে। তবে কোন নির্বাচন কখন অনুষ্ঠিত হবে, সে সিদ্ধান্ত দেওয়ার এখতিয়ার নির্বাচন কমিশনের।

প্রতিমন্ত্রী বলেন, স্থানীয় সরকারের পাঁচ ধরনের নির্বাচনের জন্য প্রায় ৬ হাজার কোটি টাকা ব্যয়ের প্রয়োজন হতে পারে। এ অর্থের জন্য বাজেট প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।

এদিকে স্থানীয় সরকার বিভাগের অধীন বিভিন্ন প্রতিষ্ঠান ও স্থাপনার ছাদ ব্যবহার করে সৌরবিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনার কথাও জানান মীর শাহে আলম।

সরকারি পরিকল্পনা অনুযায়ী, দেশের স্থানীয় সরকার বিভাগের অধীন দপ্তর, সংস্থা, প্রতিষ্ঠান, হাটবাজার ও গ্রোথ সেন্টারসহ ৬ হাজার ৫৪৪টি স্থাপনায় ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ প্রকল্পে ৩৭০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী।

জানানো হয়েছে, ২০২৭ সালের জানুয়ারি থেকে এসব স্থাপনায় সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নিয়ে কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। পরিকল্পনাটি বাস্তবায়িত হলে স্থানীয় সরকার বিভাগের আওতাধীন বিভিন্ন স্থাপনার ছাদ বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করা সম্ভব হবে।

সদ্য সংবাদ/এসকে

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক, সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় সদ্য. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন ট্রাম্প সদ্য. চলতি বছর শুরু হচ্ছে না স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর অনুরোধে লংমার্চ স্থগিত করল পাকিস্তান জামায়াত সদ্য. বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন সদ্য. আ. লীগের সাবেক সংসদ সদস্যকে কারাগারে প্রেরণ সদ্য. ট্রাম্প-মেলানিয়ার অভ্যর্থনা অনুষ্ঠানে তারেক-জুবাইদা সদ্য. কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতা ও সাবেক পাবলিক প্রসিকিউটর গ্রেপ্তার সদ্য. বিশ্ববাজারে ফের কমলো তেলের দাম সদ্য. চলন্ত অবস্থায় খুলে যায় মেট্রোরেলের দরজা, ২৬ মিনিট বন্ধ ট্রেন চলাচল সদ্য. তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক, সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় সদ্য. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন ট্রাম্প সদ্য. চলতি বছর শুরু হচ্ছে না স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর অনুরোধে লংমার্চ স্থগিত করল পাকিস্তান জামায়াত সদ্য. বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন সদ্য. আ. লীগের সাবেক সংসদ সদস্যকে কারাগারে প্রেরণ সদ্য. ট্রাম্প-মেলানিয়ার অভ্যর্থনা অনুষ্ঠানে তারেক-জুবাইদা সদ্য. কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতা ও সাবেক পাবলিক প্রসিকিউটর গ্রেপ্তার সদ্য. বিশ্ববাজারে ফের কমলো তেলের দাম সদ্য. চলন্ত অবস্থায় খুলে যায় মেট্রোরেলের দরজা, ২৬ মিনিট বন্ধ ট্রেন চলাচল