ভুয়া ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেল হাওলাদারের এক বছরের কারাদণ্ড

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ২৩:০১:১৫

পটুয়াখালীর কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে প্রতারণা, জাল নিয়োগপত্র তৈরি এবং ৪৪তম বিসিএসের গেজেটের তথ্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে পরিবর্তনের অভিযোগে মো. রাসেল হাওলাদার (২৮) নামে এক ব্যক্তিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডপ্রাপ্ত মো. রাসেল হাওলাদার ঝালকাঠির নলছিটি উপজেলার প্রতাপ এলাকার বাসিন্দা হারুন অর রশিদের ছেলে।

প্রশাসন সূত্রে জানা যায়, রাসেল হাওলাদারের বিরুদ্ধে নিজেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে বিভিন্ন স্থানে প্রভাব বিস্তারের চেষ্টা এবং প্রতারণার মাধ্যমে আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগ রয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে কুয়াকাটার সি স্টার ইন হোটেলে কক্ষ বুকিং করেন তিনি। এ ছাড়া একটি বিকাশের দোকানে ৩০ হাজার টাকা চার্জ করার অভিযোগও উঠেছে।

অভিযোগ রয়েছে, ৪৪তম বিসিএসের গেজেটে ২৩২ নম্বর ক্রমিকে থাকা মো. রাসেল মিয়ার নাম পরিবর্তন করে সেখানে ‘মো. রাসেল হাওলাদার’ হিসেবে উপস্থাপন করা হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে গেজেটের তথ্য বিকৃত করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে।

পাশাপাশি জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগপত্র জালিয়াতির অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। এসব নথি ব্যবহার করে নিজেকে সরকারি কর্মকর্তা বা নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে পরিচয় দেওয়ার অভিযোগের বিষয়টি প্রশাসনের নজরে আসে।

রাসেল হাওলাদারের ব্যক্তিগত জীবন নিয়েও বিভিন্ন অভিযোগ রয়েছে। তিনি দুটি বিয়ে করেছেন বলে জানা গেছে। তাঁর প্রথম স্ত্রীর কাছ থেকে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগও রয়েছে। তবে ওই অর্থ কী উদ্দেশ্যে নেওয়া হয়েছিল, তা ফেরত দেওয়া হয়েছে কি না কিংবা এ বিষয়ে কোনো মামলা বা অভিযোগ রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে মো. রাসেল হাওলাদার বলেন, ‘আমার পরিবারের সদস্যরা জানেন আমি নির্বাহী ম্যাজিস্ট্রেট। আমার সব কাগজপত্র, জনপ্রশাসন মন্ত্রণালয়ের গেজেটসহ সবকিছু এআই দিয়ে করা। আমার পরিবারের কেউই এর সঙ্গে সম্পৃক্ত নন এবং তাঁরা এ বিষয়ে জানেন না। তবে আমি টিউশন করে জীবিকা নির্বাহ করি।’

নিজেকে সরকারি কর্মকর্তা হিসেবে মিথ্যা পরিচয় দেওয়া এবং বিভিন্ন প্রতারণার বিষয়ে সত্যতা পাওয়ায় দণ্ডবিধি, ১৮৬০-এর ১৭০ ধারায় রাসেল হাওলাদারকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসিন সাদেক।

তিনি বলেন, ‘এই অপরাধে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড অথবা উভয় দণ্ডই দেওয়ার বিধান রয়েছে। তবে তাঁকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।’

পরবর্তীতে রাসেল হাওলাদারকে মহিপুর থানার পুলিশ সদস্যদের কাছে সোপর্দ করা হয়।

সদ্য সংবাদ/ এআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রোববার থেকে শুরু পোস্টাল ভোটের নিবন্ধন সদ্য. রাজধানী থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক এমপি সদ্য. একসঙ্গে পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. চাপের কাছে মাথা নত করবে না ইরান: জাতিসংঘে পেজেশকিয়ান সদ্য. সরকারি সব কলেজের উদ্দেশে মাউশির জরুরি নির্দেশনা সদ্য. ফ্যামিলি ও কৃষক কার্ডের জন্য বিশ্বব্যাংকের কাছে সহায়তা চাইল বাংলাদেশ সদ্য. আমার রিসার্চের সাবজেক্ট ঠিক করে দিয়েছিলেন তারেক রহমান: শিক্ষামন্ত্রী সদ্য. ট্রেনের ভাড়া বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত হয়নি: রেলমন্ত্রী সদ্য. ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন আসেন: তথ্য প্রতিমন্ত্রী সদ্য. ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রোববার থেকে শুরু পোস্টাল ভোটের নিবন্ধন সদ্য. রাজধানী থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক এমপি সদ্য. একসঙ্গে পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. চাপের কাছে মাথা নত করবে না ইরান: জাতিসংঘে পেজেশকিয়ান সদ্য. সরকারি সব কলেজের উদ্দেশে মাউশির জরুরি নির্দেশনা সদ্য. ফ্যামিলি ও কৃষক কার্ডের জন্য বিশ্বব্যাংকের কাছে সহায়তা চাইল বাংলাদেশ সদ্য. আমার রিসার্চের সাবজেক্ট ঠিক করে দিয়েছিলেন তারেক রহমান: শিক্ষামন্ত্রী সদ্য. ট্রেনের ভাড়া বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত হয়নি: রেলমন্ত্রী সদ্য. ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন আসেন: তথ্য প্রতিমন্ত্রী