পাকিস্তানের ওপর হামলা চালিয়েছে আফগানিস্তান, বাড়ছে উত্তেজনা

সদ্য সংবাদ ডেস্ক
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১৭:৪৬:২৯
ছবি: সংগৃহীত

পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তাদের দাবি, আফগানিস্তান থেকে সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করার পর পাকিস্তানি সীমান্ত চৌকিতে গোলাবর্ষণ করা হয়। এর জবাবে পাকিস্তানি বাহিনীও আফগান তালেবানের কয়েকটি অবস্থান লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে।

পাকিস্তানের নিরাপত্তা সূত্রের বরাতে দেশটির সংবাদমাধ্যম ডন জানিয়েছে, বুধবার পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করা আটটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে দেশটির সশস্ত্র বাহিনী। এর মধ্যে চারটি তোরখাম সীমান্তের আশপাশে এবং আরও চারটি কোহাটের কাছে ভূপাতিত করা হয়েছে বলে দাবি করা হয়। পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে এসব ড্রোন ঠেকানো হয়েছে বলে সূত্রগুলো জানিয়েছে।

এর আগে মঙ্গলবার কুররাম সীমান্ত দিয়ে আফগানিস্তান থেকে সশস্ত্র ব্যক্তিদের পাকিস্তানে প্রবেশের চেষ্টা ঠেকানোর দাবি করে পাকিস্তানি নিরাপত্তা বাহিনী। দেশটির কর্মকর্তাদের ভাষ্য, ওই প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর আফগান তালেবান সীমান্তের পাকিস্তানি চৌকিগুলোতে মর্টারসহ ভারী অস্ত্র দিয়ে হামলা চালায়। পরে পাকিস্তানি বাহিনীও পাল্টা গোলাবর্ষণ করে।

পাকিস্তানি নিরাপত্তা কর্মকর্তারা আরও দাবি করেছেন, পাল্টা হামলার সময় আফগান তালেবানের কয়েকটি সীমান্ত অবস্থান লক্ষ্যবস্তু করা হয় এবং সেখান থেকে কিছু সদস্য সরে যায়। তবে এসব দাবির বিস্তারিত ও হতাহতের তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

সীমান্তে এই উত্তেজনার সূত্রপাতের আগে পাকিস্তান আফগানিস্তান সীমান্তবর্তী এলাকায় সন্ত্রাসী অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালানোর কথা জানায়। পাকিস্তানের তথ্য মন্ত্রণালয়ের দাবি, ওই অভিযানে ২৮ জনের বেশি সন্ত্রাসী নিহত হয়েছে। তবে তালেবান কর্তৃপক্ষ হামলার নিন্দা জানিয়ে বেসামরিক হতাহতের কথাও জানিয়েছে।

দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরেই সীমান্ত নিরাপত্তা ও পাকিস্তানে সশস্ত্র হামলার জন্য আফগান ভূখণ্ড ব্যবহারের অভিযোগ নিয়ে বিরোধ চলছে। পাকিস্তান বিশেষ করে তেহরিক-ই-তালেবান পাকিস্তান বা টিটিপির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য কাবুলের ওপর চাপ দিয়ে আসছে। অন্যদিকে আফগান তালেবান পাকিস্তানের বিভিন্ন অভিযোগের বিষয়ে ভিন্ন অবস্থান প্রকাশ করেছে।

সাম্প্রতিক সংঘাত এমন সময়ে বাড়ল, যখন কাবুল ও ইসলামাবাদের মধ্যে উত্তেজনা কমাতে আঞ্চলিক দেশগুলোর কূটনৈতিক তৎপরতা চলছে। ফলে নতুন করে সীমান্তে গোলাগুলি ও পাল্টাপাল্টি সামরিক তৎপরতা দুই দেশের সম্পর্ককে আরও জটিল করে তুলতে পারে বলে সংশ্লিষ্ট মহলে উদ্বেগ তৈরি হয়েছে।

সূত্র: ডন

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. রাজধানী থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক এমপি সদ্য. একসঙ্গে পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. সরকারি সব কলেজের উদ্দেশে মাউশির জরুরি নির্দেশনা সদ্য. ফ্যামিলি ও কৃষক কার্ডের জন্য বিশ্বব্যাংকের কাছে সহায়তা চাইল বাংলাদেশ সদ্য. আমার রিসার্চের সাবজেক্ট ঠিক করে দিয়েছিলেন তারেক রহমান: শিক্ষামন্ত্রী সদ্য. ট্রেনের ভাড়া বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত হয়নি: রেলমন্ত্রী সদ্য. ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন আসেন: তথ্য প্রতিমন্ত্রী সদ্য. ঢাকায় হতে পারে বৃষ্টি, কমতে পারে তাপমাত্রা সদ্য. জামায়াতের নিয়োগে স্বচ্ছতা নেই, শিবির করাই একমাত্র যোগ্যতা: ছাত্রদল সভাপতি সদ্য. রাজধানী থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক এমপি সদ্য. একসঙ্গে পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. সরকারি সব কলেজের উদ্দেশে মাউশির জরুরি নির্দেশনা সদ্য. ফ্যামিলি ও কৃষক কার্ডের জন্য বিশ্বব্যাংকের কাছে সহায়তা চাইল বাংলাদেশ সদ্য. আমার রিসার্চের সাবজেক্ট ঠিক করে দিয়েছিলেন তারেক রহমান: শিক্ষামন্ত্রী সদ্য. ট্রেনের ভাড়া বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত হয়নি: রেলমন্ত্রী সদ্য. ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন আসেন: তথ্য প্রতিমন্ত্রী সদ্য. ঢাকায় হতে পারে বৃষ্টি, কমতে পারে তাপমাত্রা সদ্য. জামায়াতের নিয়োগে স্বচ্ছতা নেই, শিবির করাই একমাত্র যোগ্যতা: ছাত্রদল সভাপতি