মিরপুর থেকে সাভার স্বেচ্ছাসেবক লীগ নেতা নাসির লিটন গ্রেপ্তার

সদ্য সংবাদ ডেস্ক
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ০০:৫৬:৩৩
ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুর থেকে সাভার পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাসির আহমেদ লিটনকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় মিরপুর থানার পাইকপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে সাভার মডেল থানা পুলিশের একটি বিশেষ দল।

অভিযানে নেতৃত্ব দেওয়া আমিনবাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. জাকির আল আহসান গ্রেপ্তারের বিষয়টি বুধবার বিকেলে কালবেলাকে নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, নাসির আহমেদ লিটন সাভার পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হোসেন আলীর ছেলে। তিনি সাভার পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক।

পুলিশের তথ্যমতে, ২০১৮ সালের ফেব্রুয়ারিতে রাজধানীর ধানমণ্ডি থানায় জালিয়াতি ও প্রতারণার অভিযোগে লিটনের বিরুদ্ধে মামলা হয়। তদন্ত শেষে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার কথা উল্লেখ করে আদালতে প্রতিবেদন দাখিল করে পুলিশ। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে ২০২৫ সালে ঢাকা মহানগর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাঁকে তিন বছরের সশ্রম কারাদণ্ড ও তিন হাজার টাকা অর্থদণ্ড দেন। অর্থদণ্ড অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

তবে আদালতে হাজির না হয়ে আত্মগোপনে থাকায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এরপর থেকেই তাঁকে গ্রেপ্তারে নজরদারি চালিয়ে আসছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

মঙ্গলবার সন্ধ্যায় পাইকপাড়া এলাকায় লিটনের অবস্থান নিশ্চিত হওয়ার পর স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় অভিযান চালায় সাভার মডেল থানা পুলিশ। সেখান থেকেই তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ আরও জানায়, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে সাভারে আন্দোলনকারীদের ওপর হামলা ও গুলিবর্ষণে লিটনের সক্রিয়ভাবে অংশ নেওয়ার অভিযোগ রয়েছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর তাঁর বিরুদ্ধে সাভারে অন্তত ১০টি হত্যা মামলা করা হয়েছে। এসব মামলার পর তিনি আত্মগোপনে ছিলেন।

পুলিশের দাবি, সম্প্রতি পরিস্থিতি স্বাভাবিক মনে করে মাঝে মধ্যে এলাকায় ফিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছিলেন লিটন।

সাভার মডেল থানার ওসি সাইফুল আলম বলেন, নাসির আহমেদ লিটনের বিরুদ্ধে সাভারে সংঘটিত ছাত্র হত্যা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার অভিযোগ রয়েছে। তিনি সাভার মডেল থানায় দায়ের হওয়া ১০টি হত্যা মামলাসহ রাজধানীর ধানমণ্ডি থানার মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি। বুধবার দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে। সূত্র: কালবেলা

সদ্য সংবাদ/ এআর

রাজধানী ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. রোহিঙ্গাদের ন্যায়বিচার ও মর্যাদার গল্পের সূচনা হোক এখনই: প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রোববার থেকে শুরু পোস্টাল ভোটের নিবন্ধন সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর বৈঠক সদ্য. রাজধানী থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক এমপি সদ্য. একসঙ্গে পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. চাপের কাছে মাথা নত করবে না ইরান: জাতিসংঘে পেজেশকিয়ান সদ্য. চবি ভিসির প্রথম নিয়োগে ১২ জনের ৮ জনই নিজ গ্রামের, বাকি ৪ জন উপজেলার সদ্য. বারিধারায় গাড়িচাপা: মামলায় নাম নেই গতকাল আটক সেই কিশোরের সদ্য. সরকারি সব কলেজের উদ্দেশে মাউশির জরুরি নির্দেশনা সদ্য. রোহিঙ্গাদের ন্যায়বিচার ও মর্যাদার গল্পের সূচনা হোক এখনই: প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রোববার থেকে শুরু পোস্টাল ভোটের নিবন্ধন সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর বৈঠক সদ্য. রাজধানী থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক এমপি সদ্য. একসঙ্গে পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. চাপের কাছে মাথা নত করবে না ইরান: জাতিসংঘে পেজেশকিয়ান সদ্য. চবি ভিসির প্রথম নিয়োগে ১২ জনের ৮ জনই নিজ গ্রামের, বাকি ৪ জন উপজেলার সদ্য. বারিধারায় গাড়িচাপা: মামলায় নাম নেই গতকাল আটক সেই কিশোরের সদ্য. সরকারি সব কলেজের উদ্দেশে মাউশির জরুরি নির্দেশনা