রাজনীতি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সংশয়ে এনসিপি, ভোট বর্জনের ইঙ্গিত
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে কি না—তা নিয়ে সংশয়ে রয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। নির্বাচন কমিশনের (ইসি) নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন এবং সব রাজনৈতিক দল সমান সুযোগ পাচ্ছে না—এমন অভিযোগ তুলেছে দলটি। গত রোববার সংবাদ সম্মেলনে এনসিপির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানান, নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হতে পারে। এর পরদিন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি বলেন, যেকোনো সিদ্ধান্তের জন্য এনসিপি প্রস্তুত।
টক শোতে নারী প্রার্থীর সঙ্গে বসতেই আপত্তি! প্রতিনিধিত্ব করবেন কিভাবে?': ডা. মনীষা চক্রবর্ত্তী
একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের জনপ্রিয় টক শো ‘জনতার দরবার’ থেকে বরিশাল-৫ আসনের বাসদ মনোনীত প্রার্থী ডা. মনীষা চক্রবর্ত্তীকে মাঝপথে সরিয়ে দেওয়ার ঘটনায় তীব্র সমালোচনা ও সাংবাদিকতার নৈতিকতা ও পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বুধবার (২৮ জানুয়ারি) রাতে ফেসবুক লাইভে দেওয়া বক্তব্যে ঘটনার বিস্তারিত তুলে ধরে চ্যানেলটির ভূমিকার কড়া সমালোচনা করেন ডা. মনীষা চক্রবর্ত্তী। ডা. মনীষা অভিযোগ করেন, অনুষ্ঠান পরিচালনায় সংশ্লিষ্ট টেলিভিশন চ্যানেলটি পেশাদার আচরণ বজায় রাখতে ব্যর্থ হয়েছে এবং বৈষম্যমূলক মনোভাবকে প্রশ্রয় দিয়েছে।
নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখতে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান তারেক রহমানের
দেশের ভবিষ্যৎ কোন পথে যাবে, তা জনগণই আগামী ১২ ফেব্রুয়ারি নির্ধারণ করবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। একটি মহল পরিকল্পিতভাবে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে অভিযোগ করে এ ষড়যন্ত্র রুখে দিতে জনগণকে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানান তিনি। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
১২ ফেব্রুয়ারি ব্যর্থ হলে ৫ আগস্টও ব্যর্থ হবে: নাহিদ ইসলাম
যদি ১২ ফেব্রুয়ারি ব্যর্থ হয়, তাহলে ৫ আগস্টও ব্যর্থ হয়ে যাবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের ১১-দলীয় জোটের প্রার্থী নাহিদ ইসলাম। রোববার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর বাড্ডায় নির্বাচনি জনসভায় এ মন্তব্য করেন তিনি। নাহিদ ইসলাম বলেন, 'আমরা ৫ আগস্ট যেভাবে সফল হয়েছি, ১২ ফেব্রুয়ারিও ঠিক সেইভাবে বিজয়ী হবো। ইনশাআল্লাহ, আমরা ঘরে বিজয় নিয়ে ফিরব।' তিনি বলেন, 'ঢাকা-১১ এলাকায় পর্যাপ্ত খেলার মাঠ, স্কুল ও হাসপাতাল নেই।
বাবারা ভোট চাও, গীবত গেয়ে গুনাহ করার দরকার নাই': মির্জা আব্বাস
বাবারা ভোট চাও, নির্বাচন করো। দেশের জন্য আগামীতে কি করবা সেটা বলো। অন্যজনের গীবত গেয়ে যত সময় নষ্ট করো। যত গুনাহ করো এই কাজটা করার তো দরকার নাই' বলে মন্তব্য করেছেন ঢাকা-৮ আসনে ধানের শীষের প্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে রাজধানীর শাহবাগের আজিজ সুপার মার্কেটে ব্যবসায়ী ও ফ্ল্যাট মালিকদের সঙ্গে এক নির্বাচনী মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
বুড়িগঙ্গার পানি খাও, কিন্তু মাদক সেবন করা যাবেনা: নাসীরুদ্দীন পাটওয়ারী
ঢাকা-৮ আসনের এনসিপি ও ১১ দলীয় জোটের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ইলেকশনের সময় কারও হাতে অস্ত্র, কারও হাতে মাদক চলে আসে। যদি খাওয়ার ইচ্ছা হয়, বুড়িগঙ্গার পানি খাও, কিন্তু মাদক সেবন করা যাবেনা। বেশি খেতে চাইলে ময়লা খান। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাজধানীর দৈনিক বাংলা মোড়ে লিফলেট বিতরণকালে ভোটারদের উদ্দেশ্যে এ কথা বলেন তিনি। নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, 'আশা করি বাংলাদেশের প্রতিটি জায়গায় গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। হকার্স সমিতির সঙ্গে জড়িতদের পাশে থাকব। যারা মাদক ব্যবসায় জড়িত তাদের বুড়িগঙ্গার পানিতে চুবানো হবে।'
মামলাবাণিজ্য করে এখন প্রত্যাহারের প্রলোভন দেখানো হচ্ছে: নাহিদ ইসলাম
একটি রাজনৈতিক দল সারা দেশে মামলা দিয়ে বাণিজ্য করেছে এবং এখন নির্বাচনের সময় সেই মামলা প্রত্যাহারের প্রলোভন দেখাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (জানুয়ারি) মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। মৌলভীবাজার-৪ আসনের প্রার্থী প্রীতম দাসের সমর্থনে এ সমাবেশের আয়োজন করা হয়। নাহিদ ইসলাম বলেন, 'একটি দল একসময় ৩১ দফা সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু পরে নিজেরাই সেই প্রতিশ্রুতি বিক্রি করে দিয়েছে।
জামায়াত-বিএনপি হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস, কাকে বেছে নেবেন ভোটাররা
আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশের ভোটাররা অংশ নিতে যাচ্ছেন দেশের ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে। ২০২৪ সালের আগস্টে ছাত্রনেতৃত্বাধীন আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতনের পর এটিই প্রথম জাতীয় নির্বাচন হওয়ায় এর রাজনৈতিক গুরুত্ব অনেক বেশি। যদিও আওয়ামী লীগ দল হিসেবে নির্বাচনে অংশ নিতে পারছে না, তবু তাদের বিপুল সমর্থকগোষ্ঠীই শেষ পর্যন্ত ফল নির্ধারণে বড় ভূমিকা রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে।
জামায়াতের আমিরের প্রার্থিতা বাতিল চেয়ে সিইসিকে স্মারকলিপি নারী নেত্রীদের
সংবিধানবিরোধী অবস্থান ও নারীবিদ্বেষী বক্তব্যের অভিযোগে রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল এবং দলটির আমির ডা. শফিকুর রহমানের প্রার্থিতা বাতিলের দাবি জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের কাছে স্মারকলিপি দিয়েছেন বিভিন্ন নারী সংগঠনের নেত্রীরা।রোববার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির সঙ্গে সাক্ষাৎ করে তারা এ স্মারকলিপি দেন। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু।
চাঁদাবাজি-সন্ত্রাসের বিরুদ্ধে আমার অবস্থান স্পষ্ট: মির্জা আব্বাস
চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে বরাবরই স্পষ্ট অবস্থান রাখেন বলে মন্তব্য করেছেন ঢাকা-৮ আসনে বিএনপি প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এ নিয়ে নতুন কিছু নেই। তার বিরুদ্ধে যেসব কুৎসা রটানো হচ্ছে, দেশের মানুষ তা বিশ্বাস করবে না বলেও মন্তব্য করেন তিনি। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাজধানীর গুলিস্তানের হল মার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন মির্জা আব্বাস। তিনি বলেন, 'আপনাদের একজন ব্যবসায়ী বলেছেন ৫ আগস্টের পর থেকে শান্তিতে আছেন। আপনারা শান্তিতে থাকুন—এটাই আমরা চাই।'
বিএনপিতে যোগ দিলেন কৃষকলীগের সাবেক নেতা আরিফুর রহমান দোলন
কৃষকলীগের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি মো. আরিফুর রহমান দোলন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগদান করেছেন। রোববার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচনি পরিচালনা অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। এছাড়াও ফরিদপুর-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী খন্দকার নাসিরুল ইসলাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
জামায়াতসহ ১০ দলীয় জোটে যোগ দিল বাংলাদেশ লেবার পার্টি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীসহ ১০ দলীয় নির্বাচনী জোটে যোগ দিয়েছে বাংলাদেশ লেবার পার্টি। এতে ১০ দলীয় জোটটি এখন ১১ দলীয় জোটে রূপ নিয়েছে।