রাজনীতি

বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তারেক রহমান এগিয়ে: দ্য ইকোনমিস্ট

বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তারেক রহমান এগিয়ে: দ্য ইকোনমিস্ট

যুক্তরাজ্যভিত্তিক সাপ্তাহিক সাময়িকী দ্য ইকোনমিস্ট জানিয়েছে, বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনে প্রধানমন্ত্রী হওয়ার প্রতিযোগিতায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান শীর্ষে রয়েছেন। ২ ফেব্রুয়ারি প্রকাশিত সর্বশেষ সংখ্যার এক বিশ্লেষণে সাময়িকীটি উল্লেখ করে, খ্যাতিমান রাজনৈতিক পরিবারের সন্তান ৬০ বছর বয়সী রহমান ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচনের পর দেশের প্রধানমন্ত্রী হওয়ার সবচেয়ে শক্ত দাবিদার।

২৫ জুলাই, ২০২৬
দাঁড়িপাল্লায় ভোট দিলে বেহেস্তে যাবে, এটা স্পষ্ট মুনাফিকি: মির্জা ফখরুল

দাঁড়িপাল্লায় ভোট দিলে বেহেস্তে যাবে, এটা স্পষ্ট মুনাফিকি: মির্জা ফখরুল

একটি মহল ধর্মকে ব্যবহার করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে ভোট আদায়ের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, 'দাঁড়িপাল্লায় ভোট দিলে বেহেস্তে যাবে, এমন কথা বলে মানুষকে ভুল বোঝানো হচ্ছে। তাহলে ইবাদত, ইমান আনারই বা দরকার কী? এটা স্পষ্ট মুনাফিকি।' মঙ্গলবার (২০ জানুয়ারি) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

২৫ জুলাই, ২০২৬
গণভোটে ‘না’ ভোট দেওয়ার আহ্বান জানালেন বিএনপি নেতা

গণভোটে ‘না’ ভোট দেওয়ার আহ্বান জানালেন বিএনপি নেতা

এ বিষয়ে জানতে চাইলে নাজিমুর রহমান গণমাধ্যমকে বলেন, ফেসবুকে না ভোট দেওয়ার আহ্বান জানানোর বিষয়টি সত্য। বৃহস্পতিবার দুপুরে তিনি বলেন, হ্যাঁ ভোট দেওয়া হলে জনগণের ভোটে নির্বাচিত দলকে আরও ছয় মাস অপেক্ষা করতে হবে এবং বর্তমান অন্তর্বর্তী সরকার অতিরিক্ত সময় পাবে। তাঁর দাবি, সরকার মানুষের আস্থা হারিয়েছে এবং জনগণের ভোটে নির্বাচিত দল তখনো ক্ষমতা গ্রহণ করতে পারবে না। এসব বিষয় বিবেচনা করেই তিনি না ভোটের পক্ষে অবস্থান নিয়েছেন।

২৫ জুলাই, ২০২৬
দুর্নীতিতে চারবার চ্যাম্পিয়ন হয়েছিল একটি দল: জামায়াত আমির

দুর্নীতিতে চারবার চ্যাম্পিয়ন হয়েছিল একটি দল: জামায়াত আমির

অতীতে যারা রাষ্ট্র পরিচালনা করেছে, তাদের কেউই বুকে হাত দিয়ে বলতে পারবে না যে তারা দুর্নীতি করেনি; বরং একটি দল দুর্নীতিতে চারবার ‘চ্যাম্পিয়ন’ হয়েছে মন্তব্য করে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, 'জামায়াতে ইসলামী দেশ পরিচালনার সুযোগ পেলে দুর্নীতির কোনো সুযোগ থাকবে না।' শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সরকারি আকবর আলী কলেজ মাঠে জামায়াতে ইসলামী ও তাদের নেতৃত্বাধীন ১০ দলীয় জোট আয়োজিত এক নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

২৫ জুলাই, ২০২৬
আ.লীগের এই অঞ্চলের দায়িত্ব নিয়ে নিলাম: নুরুল হক নুর

আ.লীগের এই অঞ্চলের দায়িত্ব নিয়ে নিলাম: নুরুল হক নুর

পটুয়াখালী–৩ আসনে (গলাচিপা–দশমিনা) বিএনপি সমর্থিত প্রার্থী ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘তারেক রহমান আমাকে বিএনপির দায়িত্ব দিয়েছেন, আর আমি আওয়ামী লীগের এই অঞ্চলের আপনাদের দায়িত্বও নিয়ে নিলাম। আপনারা আমার সঙ্গে থাকেন। আপনাদের নিয়েই এই গলাচিপা–দশমিনাকে এগিয়ে নেব।’

২৫ জুলাই, ২০২৬
আমরা নারী প্রার্থী না দিলেও জোটে নারী প্রার্থী আছে: জামায়াতের নায়েবে আমির

আমরা নারী প্রার্থী না দিলেও জোটে নারী প্রার্থী আছে: জামায়াতের নায়েবে আমির

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত সরাসরি কোনো নারী প্রার্থী দিলেও জোটের পক্ষ থেকে নারী প্রার্থী রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে আয়োজিত জামায়াতে ইসলামীর পলিসি সামিটের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। জামায়াতের কোনো নারী প্রার্থী না থাকার বিষয়ে ব্যাখ্যা দিয়ে তাহের জানান,

২৫ জুলাই, ২০২৬
চট্টগ্রামে তারেক রহমানের মহাসমাবেশ, ভোর থেকেই সমাবেশস্থলে নেতাকর্মীদের ঢল

চট্টগ্রামে তারেক রহমানের মহাসমাবেশ, ভোর থেকেই সমাবেশস্থলে নেতাকর্মীদের ঢল

ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে চট্টগ্রাম নগরের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে জড়ো হতে শুরু করেছেন বিএনপির নেতাকর্মীরা। দীর্ঘ প্রায় দুই দশক পর দলের চেয়ারম্যান তারেক রহমানের চট্টগ্রাম আগমন ও মহাসমাবেশকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে দেখা গেছে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা। রোববার (২৫ জানুয়ারি) ভোর থেকেই দলবেঁধে মাঠে আসছেন নেতাকর্মীরা। অনেকে আবার রাত থেকেই মাঠে অবস্থান নিয়েছেন। সকাল বাড়ার সঙ্গে সঙ্গে পলোগ্রাউন্ড মাঠ ও আশপাশের এলাকায় মানুষের উপস্থিতি ক্রমেই বাড়তে থাকে। মাঠের চারপাশ ছেয়ে গেছে ব্যানার, ফেস্টুন ও পোস্টারে।

২৫ জুলাই, ২০২৬
অবৈধভাবে পাচার করা অর্থ ফেরত আনলে রাষ্ট্র সম্মান দেবে: জামায়াত আমির

অবৈধভাবে পাচার করা অর্থ ফেরত আনলে রাষ্ট্র সম্মান দেবে: জামায়াত আমির

অবৈধভাবে বিদেশে পাচার করা অর্থ দেশে ফিরিয়ে আনলে সংশ্লিষ্টদের রাষ্ট্রীয়ভাবে সম্মান জানানো হবে—এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতে রাজধানীর একটি হোটেলে ব্যবসায়ীদের অংশগ্রহণে আয়োজিত ‘দ্য প্রসপারিটি ডায়ালগ’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

২৫ জুলাই, ২০২৬
‘স্যার’ নয়, ভাইয়া ডাকলেই ভালো লাগবে’; চট্টগ্রামে তরুণদের সঙ্গে তারেক রহমান

‘স্যার’ নয়, ভাইয়া ডাকলেই ভালো লাগবে’; চট্টগ্রামে তরুণদের সঙ্গে তারেক রহমান

নির্বাচনি প্রচারের অংশ হিসেবে চট্টগ্রামে তরুণদের সঙ্গে এক আলোচনার সময় ‘স্যার’ না ডেকে ‘ভাইয়া’ বলে সম্বোধন করার অনুরোধ জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রোববার (২৫ জানুয়ারি) সকালে নগরীর র‌্যাডিসন ব্লু বে ভিউ হোটেলের মেজবান হলে অনুষ্ঠিত হয় ‘ইয়ুথ পলিসি টক উইথ তারেক রহমান’। এতে চট্টগ্রাম ও আশপাশের ৫০টি বিশ্ববিদ্যালয় ও কলেজের ৩৪০ জনের বেশি শিক্ষার্থী অংশ নেন। অনুষ্ঠানের সূচনা বক্তব্যে তারেক রহমান বলেন, 'দেশের সবচেয়ে বড় শক্তি হচ্ছে তরুণ সমাজ।

২৫ জুলাই, ২০২৬
ক্ষমা না চাইলে ক্যান্টনমেন্টে জামায়াত প্রার্থীকে অবাঞ্ছিত ঘোষণার দাবি এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশনের

ক্ষমা না চাইলে ক্যান্টনমেন্টে জামায়াত প্রার্থীকে অবাঞ্ছিত ঘোষণার দাবি এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশনের

ঢাকা–১৭ আসনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী ডা. এস এম খালিদুজ্জামান রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকায় গানম্যান নিয়ে প্রবেশের সময় সেনাসদস্যদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ানোর ঘটনায় আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আলটিমেটাম দিয়েছে এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন। অন্যথায় তাকে ক্যান্টনমেন্ট এলাকায় পিএনজি বা অবাঞ্ছিত ঘোষণা করার জোরালো দাবি জানিয়েছে সংগঠনটি।

২৫ জুলাই, ২০২৬
প্রশাসন একদিকে হেলে পড়েছে: জামায়াত

প্রশাসন একদিকে হেলে পড়েছে: জামায়াত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মাঠপর্যায়ের প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির অভিযোগ, প্রশাসন একদিকে হেলে পড়েছে। রোববার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব অভিযোগ করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসান মাহবুব জুবায়ের। পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল বৈঠকে অংশ নেয়।

২৫ জুলাই, ২০২৬
হাসিনাকে ‘লাত্থি দিয়ে’ ভারতে পাঠিয়েছি, আপনাদেরও সেভাবেই ডিল করব: সাদিক কায়েম

হাসিনাকে ‘লাত্থি দিয়ে’ ভারতে পাঠিয়েছি, আপনাদেরও সেভাবেই ডিল করব: সাদিক কায়েম

সাদিক কায়েম বলেন, “আপনারা কি সেই হাসিনা হতে চান? তাহলে বলে দিন। আমরা হাসিনাকে যেভাবে বিদায় করেছি, যেভাবে লাত্থি দিয়ে ভারতে পাঠাই দিছি, ঠিক সেভাবেই আপনাদের সঙ্গে ডিল করব।” ডাকসুর ভিপি অভিযোগ করে বলেন, “একটি দল ‘না’-এর পক্ষে অবস্থান নিয়েছে। এই ‘না’ মানে হচ্ছে ভারতের দালালি করা, দিল্লির দালালদের পক্ষে অবস্থান নেওয়া এবং স্বাধীন বাংলাদেশে পিলখানা হত্যাকাণ্ডের বন্দোবস্ত করা।”

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. জাতিসংঘে ভাষণ, ‘আমাদের’ বিরাট পদোন্নতি বলে উচ্ছ্বসিত ড. ইউনূস সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. ঢাকার সাবেক পুলিশ সুপারসহ বরখাস্ত ৬ কর্মকর্তা সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিস্ফোরক মামলার আসামি দুই বছর আগে ক্যান্সারে মারা যাওয়া যুবলীগ নেতা সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. জাতিসংঘে ভাষণ, ‘আমাদের’ বিরাট পদোন্নতি বলে উচ্ছ্বসিত ড. ইউনূস সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. ঢাকার সাবেক পুলিশ সুপারসহ বরখাস্ত ৬ কর্মকর্তা সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিস্ফোরক মামলার আসামি দুই বছর আগে ক্যান্সারে মারা যাওয়া যুবলীগ নেতা সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে