প্রশাসন একদিকে হেলে পড়েছে: জামায়াত

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মাঠপর্যায়ের প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির অভিযোগ, প্রশাসন একদিকে হেলে পড়েছে।

রোববার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব অভিযোগ করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসান মাহবুব জুবায়ের। পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল বৈঠকে অংশ নেয়।

জুবায়ের অভিযোগ করেন, পটুয়াখালীর বাউফল আসনে জামায়াত প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী এলাকায় পুলিশ চরম পক্ষপাতিত্ব করছে। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে জামায়াতের অফিস তল্লাশি করছেন বলে দাবি করেন তিনি। এ অবস্থায় সেখানে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় উল্লেখ করে বাউফলের ওসিকে অবিলম্বে প্রত্যাহারের দাবি জানানো হয়েছে বলে জানান জুবায়ের।

তিনি আরও বলেন, ঢাকা-১৫ আসন—যেখানে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন—এবং পাবনায় নিয়মিত সন্ত্রাসী হামলা ও অফিস ভাঙচুর হচ্ছে। পাবনায় জেলা আমিরের ওপর হামলা, মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া এবং নারী কর্মীদের ওপর হামলার ঘটনাও ঘটেছে। এসব ঘটনায় স্থানীয় প্রশাসন ও ইউএনওরা কার্যকর পদক্ষেপ নিচ্ছেন না বলে অভিযোগ করেন তিনি।

নির্বাচনী প্রচারণায় নারী কর্মীদের ওপর শারীরিক নির্যাতন ও হেনস্তার অভিযোগ তুলে জুবায়ের বলেন, বাউফল, পাবনা ও ঢাকাসহ বিভিন্ন স্থানে নারী ভোটারদের ভয়ভীতি দেখানো হচ্ছে।

লক্ষাধিক বোরকা বানানো হচ্ছে—এমন প্রচারণাকে ‘কাল্পনিক নাটক’ আখ্যা দিয়ে তিনি বলেন, নারীদের মধ্যে সংশয় সৃষ্টি ও তাঁদের নির্বাচনবিমুখ করতেই উদ্দেশ্যপ্রণোদিত গুজব ছড়ানো হচ্ছে। যেখানে অর্ধেক ভোটার নারী, সেখানে তাঁদের নিরাপত্তা নিশ্চিত করা নির্বাচন কমিশনের বড় দায়িত্ব বলেও মন্তব্য করেন তিনি।

১১টি নারী সংগঠনের পক্ষ থেকে জামায়াত আমিরের প্রার্থিতা বাতিলের আবেদনের প্রসঙ্গে জুবায়ের বলেন, জামায়াতে ইসলামী নারীদের সর্বোচ্চ সম্মানের চোখে দেখে। তিনি দাবি করেন, আমিরে জামায়াতের টুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল এবং তদন্তে বঙ্গভবনের এক কর্মকর্তার ই-মেইল থেকে ভাইরাস ছড়ানোর প্রমাণ পাওয়া গেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে বলেও জানান তিনি।

বৈঠকে জামায়াতের পক্ষ থেকে প্রার্থীদের নিরাপত্তা, কেন্দ্রীয় নেতাদের চলাচলের জন্য গাড়ি ও পাস ইস্যু এবং সাংবাদিকদের নির্ভয়ে কাজ করার পরিবেশ নিশ্চিত করার দাবি জানানো হয়েছে বলে জানান অ্যাডভোকেট এহসান মাহবুব জুবায়ের।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. জাতিসংঘে ভাষণ, ‘আমাদের’ বিরাট পদোন্নতি বলে উচ্ছ্বসিত ড. ইউনূস সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. ঢাকার সাবেক পুলিশ সুপারসহ বরখাস্ত ৬ কর্মকর্তা সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিস্ফোরক মামলার আসামি দুই বছর আগে ক্যান্সারে মারা যাওয়া যুবলীগ নেতা সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. জাতিসংঘে ভাষণ, ‘আমাদের’ বিরাট পদোন্নতি বলে উচ্ছ্বসিত ড. ইউনূস সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. ঢাকার সাবেক পুলিশ সুপারসহ বরখাস্ত ৬ কর্মকর্তা সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিস্ফোরক মামলার আসামি দুই বছর আগে ক্যান্সারে মারা যাওয়া যুবলীগ নেতা সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে