‘স্যার’ নয়, ভাইয়া ডাকলেই ভালো লাগবে’; চট্টগ্রামে তরুণদের সঙ্গে তারেক রহমান

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮
নির্বাচনি প্রচারের অংশ হিসেবে চট্টগ্রামে তরুণদের সঙ্গে এক আলোচনার সময় ‘স্যার’ না ডেকে ‘ভাইয়া’ বলে সম্বোধন করার অনুরোধ জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

রোববার (২৫ জানুয়ারি) সকালে নগরীর র‌্যাডিসন ব্লু বে ভিউ হোটেলের মেজবান হলে অনুষ্ঠিত হয় ‘ইয়ুথ পলিসি টক উইথ তারেক রহমান’। এতে চট্টগ্রাম ও আশপাশের ৫০টি বিশ্ববিদ্যালয় ও কলেজের ৩৪০ জনের বেশি শিক্ষার্থী অংশ নেন।

অনুষ্ঠানের সূচনা বক্তব্যে তারেক রহমান বলেন, 'দেশের সবচেয়ে বড় শক্তি হচ্ছে তরুণ সমাজ। আগামী ১৫–২০ বছর এই ইয়ুথ ফোর্সই দেশের কর্মশক্তি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।'

বাংলাদেশকে ভবিষ্যতে কীভাবে সাজানো যায়, সে বিষয়ে তরুণদের ভাবনা ও পরিকল্পনা জানতে চান তিনি।

প্রশ্নোত্তর পর্বে এক তরুণী প্রশ্ন করতে উঠে তাকে ‘স্যার’ সম্বোধন করলে তারেক রহমান হালকা হাসিতে বলেন, 'বয়সের হিসেবে চাইলে ‘আঙ্কেল’ বলা যেতে পারে, তবে সেটা খুব একটা পছন্দ না। ‘ভাইয়া ডাকলেই ভালো লাগবে।'

পরে, ওই শিক্ষার্থী ‘ভাইয়া’ সম্বোধন করেই প্রশ্ন করেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী তাসনুভা তাসরিন তরুণ উদ্যোক্তাদের ঋণসংক্রান্ত জটিলতার কথা তুলে ধরে বিএনপি ক্ষমতায় এলে কী পদক্ষেপ নেওয়া হবে জানতে  চাঈলে জবাবে তারেক রহমান বলেন, 'ব্যাংকঋণ পেতে নানা জটিলতা রয়েছে। নির্বাচিত হলে আইন সংশোধনের মাধ্যমে ক্ষুদ্র ও তরুণ উদ্যোক্তাদের সহায়তার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য স্টুডেন্ট লোন চালুর বিষয়েও ভাবনা আছে।'

অন্য এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, 'চট্টগ্রামসহ দেশের বড় শহরগুলোর জলাবদ্ধতা নিরসনে খাল খননের ওপর জোর দেওয়া হবে। সারাদেশে প্রায় ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা রয়েছে বিএনপির।'

এদিকে, দীর্ঘ দুই দশক পর চট্টগ্রাম সফরে আসা তারেক রহমান আজ নগরীর পলোগ্রাউন্ড মাঠে নির্বাচনি সমাবেশে বক্তব্য দেবেন। এ উপলক্ষে ভোর থেকেই মাঠে নেতাকর্মীদের ঢল নামে। চট্টগ্রাম সমাবেশ শেষে তিনি ফেনী, কুমিল্লার চৌদ্দগ্রাম, সোনাগাজী, দাউদকান্দি ও কাঁচপুরে ধারাবাহিক নির্বাচনি সমাবেশে বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. জাতিসংঘে ভাষণ, ‘আমাদের’ বিরাট পদোন্নতি বলে উচ্ছ্বসিত ড. ইউনূস সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. ঢাকার সাবেক পুলিশ সুপারসহ বরখাস্ত ৬ কর্মকর্তা সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিস্ফোরক মামলার আসামি দুই বছর আগে ক্যান্সারে মারা যাওয়া যুবলীগ নেতা সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. জাতিসংঘে ভাষণ, ‘আমাদের’ বিরাট পদোন্নতি বলে উচ্ছ্বসিত ড. ইউনূস সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. ঢাকার সাবেক পুলিশ সুপারসহ বরখাস্ত ৬ কর্মকর্তা সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিস্ফোরক মামলার আসামি দুই বছর আগে ক্যান্সারে মারা যাওয়া যুবলীগ নেতা সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে