রাজনীতি

১২ ফেব্রুয়ারি চাঁদাবাজ, দখলবাজদের শেষদিন: নাহিদ ইসলাম

১২ ফেব্রুয়ারি চাঁদাবাজ, দখলবাজদের শেষদিন: নাহিদ ইসলাম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে চাঁদাবাজ, সন্ত্রাস ও দখলবাজদের অবসান ঘটবে বলে হুশিয়ারি জানিয়েছেন ঢাকা-১১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। রোববার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে রাজধানীর বাড্ডার সাতারকুলে নির্বাচনী প্রচারণার সময় এ মন্তব্য করেন তিনি। নাহিদ ইসলাম বলেন, 'একটি পক্ষ তাদের কর্মী-সমর্থকদের ভয়ভীতি দেখানোর চেষ্টা করছে। তবে তা ব্যর্থ হবে। চাঁদাবাজ, সন্ত্রাস ও দখলবাজদের শেষদিন হবে ১২ ফেব্রুয়ারি।'

২৫ জুলাই, ২০২৬
ফরিদপুরে প্রথম জনসভায় তারেক রহমান, সমাবেশ ঘিরে সাজ সাজ রব

ফরিদপুরে প্রথম জনসভায় তারেক রহমান, সমাবেশ ঘিরে সাজ সাজ রব

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আজ ফরিদপুরে জনসভায় বক্তব্য দেবেন। এ উপলক্ষে জেলা শহরে উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক প্রস্তুতি লক্ষ্য করা গেছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) বরিশালে বিভাগীয় সমাবেশে বক্তব্য দেওয়ার পর দুপুরে ফরিদপুরে পৌঁছাবেন তারেক রহমান। ফরিদপুর শহরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে আয়োজিত এ জনসভাটি হবে তারেক রহমানের ফরিদপুরে প্রথম সরাসরি জনসভা। এর আগে ২০০৫ সালে গোপালগঞ্জ থেকে ঢাকায় যাওয়ার পথে তিনি ফরিদপুর সার্কিট হাউসে প্রায় এক ঘণ্টা যাত্রাবিরতি করেছিলেন।

২৫ জুলাই, ২০২৬
ঢাকা-১৮ আসন থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না

ঢাকা-১৮ আসন থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি থাকতেই ঢাকা-১৮ আসন থেকে নির্বাচন না করার ঘোষণা দিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তবে তিনি বগুড়া-২ আসন থেকে নাগরিক ঐক্যের প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

২৫ জুলাই, ২০২৬
দীর্ঘ দুই দশক পর চট্টগ্রামে তারেক রহমানের জনসভা, নেতাকর্মীদের ঢল

দীর্ঘ দুই দশক পর চট্টগ্রামে তারেক রহমানের জনসভা, নেতাকর্মীদের ঢল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামের নির্বাচনি মহাসমাবেশে যোগ দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। প্রায় দুই দশক পর চট্টগ্রামে কোন সভায় বক্তব্য রাখবেন তিনি। রোববার (২৫ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে পলোগ্রাউন্ড মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় তিনি অংশ নেন। মঞ্চে উঠে নেতাকর্মীদের দিকে হাত নেড়ে শুভেচ্ছা জানান তিনি। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বিএনপি আয়োজিত এই জনসভায় নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নেমেছে। নগরী ও আশপাশের এলাকা থেকে সক্রিয়ভাবে অংশ নেন তারা।

২৫ জুলাই, ২০২৬
আপনাদের কিছুই দেওয়ার নেই আমার, শুধু চাওয়ার আছে: তারেক রহমান

আপনাদের কিছুই দেওয়ার নেই আমার, শুধু চাওয়ার আছে: তারেক রহমান

দীর্ঘ ১৯ বছর পর পৈতৃক জেলা বগুড়ায় দাঁড়িয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এই মুহূর্তে তার দেওয়ার মতো কিছু নেই, আছে শুধু জনগণের কাছে চাওয়ার আবেদন। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে গণতন্ত্র পুনরুদ্ধারে বগুড়াবাসীর সক্রিয় ভূমিকা প্রত্যাশা করেন তিনি। নওগাঁর জনসভা শেষে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) মধ্যরাতে বগুড়ার ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় এসব কথা বলেন তারেক রহমান। রাত গভীর হলেও নেতাকে এক নজর দেখতে আলতাফুন্নেছা খেলার মাঠে আগে থেকেই জড়ো হন বিএনপির নেতাকর্মী ও সমর্থকেরা।

২৫ জুলাই, ২০২৬
রাজনীতিতে ফেরার ছক করছে ভারতে অবস্থান করা আওয়ামী লীগ নেতারা!

রাজনীতিতে ফেরার ছক করছে ভারতে অবস্থান করা আওয়ামী লীগ নেতারা!

জুলাই গণঅভ্যুত্থানের পর ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতের রাজধানী দিল্লির একটি সুরক্ষিত ও গোপন স্থানে অবস্থান করছেন। সেখানে থেকেই তিনি বাংলাদেশে থাকা দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত ফোনালাপ ও অনলাইন বৈঠক করছেন। দলকে ভবিষ্যতের ‘সংগ্রামের’ জন্য প্রস্তুত করতেই তার এই তৎপরতা বলে দাবি আওয়ামী লীগ নেতাদের। দলীয় সূত্রে জানা গেছে, বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতাকর্মীদের একটি বড় অংশ বর্তমানে কলকাতায় অবস্থান করছেন। তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে আগামীর রাজনীতিতে ফেরার কৌশল নির্ধারণ করছেন শেখ হাসিনা।

২৫ জুলাই, ২০২৬
দেশকে প্রতারক ও ধান্দাবাজদের হাতে যেতে দেব না: মির্জা আব্বাস

দেশকে প্রতারক ও ধান্দাবাজদের হাতে যেতে দেব না: মির্জা আব্বাস

দেশকে কোনভাবেই প্রতারক, ধান্দাবাজদের হাতে যেতে দেবেন না বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি। মির্জা আব্বাস বলেন, 'দেশ ও সার্বভৌমত্ব রক্ষায় জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কাজ করবো, ইনশাআল্লাহ। তবে কোনো প্রতারক, ধান্দাবাজ ও কসাইদের হাতে এই দেশকে পড়তে দেবো না।'

২৫ জুলাই, ২০২৬
নির্বাচনী কার্যালয় উদ্বোধন করলেন এবি পার্টির মজিবুর রহমান মঞ্জু

নির্বাচনী কার্যালয় উদ্বোধন করলেন এবি পার্টির মজিবুর রহমান মঞ্জু

ফেনী-২ আসনে নির্বাচনী কার্যালয় উদ্বোধনকালে মজিবুর রহমান মঞ্জু বিভিন্ন জায়গায় ভয়-ভীতি প্রদর্শনের অভিযোগ তুলেছেন। শুক্রবার (২৪ জানুয়ারি) নিজের নির্বাচনী কার্যালয় উদ্বোধন ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মঞ্জু বলেন, 'ফেনীতে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে অনেকে নানা ধরনের ভয়-ভীতি দেখানোর চেষ্টা করছে। গতকাল ছাগলনাইয়া উপজেলার শুভপুরের দারগারহাটে হামলা করা হয়েছে দাঁড়িপাল্লার সমর্থকদের উপর, যেখানে ৮ জন আহত হয়েছেন। প্রশাসন এখনো কাউকে গ্রেফতার বা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেনি।'

২৫ জুলাই, ২০২৬
বঙ্গভবনের ই-মেইল ব্যবহার করে ‘ভারতের তৈরি ম্যালওয়্যার’ ছড়ানোর অভিযোগ জামায়াতের

বঙ্গভবনের ই-মেইল ব্যবহার করে ‘ভারতের তৈরি ম্যালওয়্যার’ ছড়ানোর অভিযোগ জামায়াতের

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চলমান রাজনৈতিক উত্তেজনার মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর শীর্ষ নেতারা একের পর এক সাইবার হামলার শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছে দলটি। জামায়াতের দাবি, ভারতের তৈরি একটি ম্যালওয়্যার বঙ্গভবনের সরকারি ই-মেইল ব্যবহার করে তাদের বিভিন্ন অ্যাকাউন্টে হামলার জন্য ছড়ানো হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন দলের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য প্রকৌশলী মোহাম্মদ সিরাজুল ইসলাম।

২৫ জুলাই, ২০২৬
ক্ষমতায় এলে কঠোরভাবে দুর্নীতি দমন করবে বিএনপি: তারেক রহমান

ক্ষমতায় এলে কঠোরভাবে দুর্নীতি দমন করবে বিএনপি: তারেক রহমান

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটে সরকার গঠন করলে বিএনপি কঠোর হাতে দুর্নীতি দমন করবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন দলটির চেয়ারপারসন তারেক রহমান। রোববার (২৫ জানুয়ারি) চট্টগ্রাম পোলোগ্রাউন্ডে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় তিনি এ প্রতিশ্রুতি দেন। তারেক রহমান বলেন, 'আমার মা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সরকারের সময় যারা অপরাধ বা দুর্নীতি করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং কেউ ছাড়া পায়নি।

২৫ জুলাই, ২০২৬
আগামী দিনের বাংলাদেশ কোন পথে যাবে, সেই দিকনির্দেশনা দেবে এই নির্বাচন: তারেক রহমান

আগামী দিনের বাংলাদেশ কোন পথে যাবে, সেই দিকনির্দেশনা দেবে এই নির্বাচন: তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নিশ্চিত হবে দেশ জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠিত হবে কি না এবং আগামীতে বাংলাদেশ কোন পথে পরিচালিত হবে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দিবাগত রাতে বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপির আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, 'কাঙ্ক্ষিত লক্ষ্যে দেশকে এগিয়ে নিতে হলে গণতান্ত্রিক ব্যবস্থাকে কার্যকর করতে হবে। গত ১৫ বছরে দেশে প্রকৃত কোনো উন্নয়ন হয়নি। সারা দেশ উন্নয়ন থেকে বঞ্চিত ছিল।

২৫ জুলাই, ২০২৬
১৮ ঊর্ধ্ব নাগরিকদের বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ, পুলিশ হবে ‘জনসেবক বাহিনী': ভাষণে নাহিদ ইসলাম

১৮ ঊর্ধ্ব নাগরিকদের বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ, পুলিশ হবে ‘জনসেবক বাহিনী': ভাষণে নাহিদ ইসলাম

নির্বাচনে জয়ী হলে ১৮ বছরের ঊর্ধ্বে সব নাগরিকের জন্য বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ চালুর ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। এর মাধ্যমে দেশে একটি গণপ্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার কথা জানান তিনি। পাশাপাশি পুলিশ বাহিনীর নাম পরিবর্তন করে ‘জনসেবক বাহিনী’ বা অনুরূপ কোনো নাম রাখা হবে বলেও ঘোষণা দেন তিনি। রোববার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিটিভিতে জাতির উদ্দেশে দেওয়া নির্বাচনী ভাষণে এসব কথা বলেন নাহিদ ইসলাম। ভাষণে তিনি বলেন, 'পুলিশ বাহিনীর বর্তমান কেন্দ্রীয় কাঠামো ভেঙে স্থানীয় পর্যায়ে পুনর্গঠন করা হবে।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. জাতিসংঘে ভাষণ, ‘আমাদের’ বিরাট পদোন্নতি বলে উচ্ছ্বসিত ড. ইউনূস সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. ঢাকার সাবেক পুলিশ সুপারসহ বরখাস্ত ৬ কর্মকর্তা সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিস্ফোরক মামলার আসামি দুই বছর আগে ক্যান্সারে মারা যাওয়া যুবলীগ নেতা সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. জাতিসংঘে ভাষণ, ‘আমাদের’ বিরাট পদোন্নতি বলে উচ্ছ্বসিত ড. ইউনূস সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. ঢাকার সাবেক পুলিশ সুপারসহ বরখাস্ত ৬ কর্মকর্তা সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিস্ফোরক মামলার আসামি দুই বছর আগে ক্যান্সারে মারা যাওয়া যুবলীগ নেতা সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে