ফরিদপুরে প্রথম জনসভায় তারেক রহমান, সমাবেশ ঘিরে সাজ সাজ রব

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আজ ফরিদপুরে জনসভায় বক্তব্য দেবেন। এ উপলক্ষে জেলা শহরে উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক প্রস্তুতি লক্ষ্য করা গেছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বরিশালে বিভাগীয় সমাবেশে বক্তব্য দেওয়ার পর দুপুরে ফরিদপুরে পৌঁছাবেন তারেক রহমান।

ফরিদপুর শহরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে আয়োজিত এ জনসভাটি হবে তারেক রহমানের ফরিদপুরে প্রথম সরাসরি জনসভা। এর আগে ২০০৫ সালে গোপালগঞ্জ থেকে ঢাকায় যাওয়ার পথে তিনি ফরিদপুর সার্কিট হাউসে প্রায় এক ঘণ্টা যাত্রাবিরতি করেছিলেন।

জেলা বিএনপি আশা করছে, এ সমাবেশে দুই লাখের বেশি মানুষের উপস্থিতি ঘটবে। ফরিদপুরের পাশাপাশি শরীয়তপুর, রাজবাড়ী, মাদারীপুর ও গোপালগঞ্জ—এই পাঁচ জেলার নেতাকর্মীরা জনসভায় যোগ দেবেন। সভায় বৃহত্তর ফরিদপুর অঞ্চলের ১৫টি সংসদীয় আসনের বিএনপির প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়ার কথা রয়েছে।

জেলা বিএনপি সূত্র জানিয়েছে, জনসভাকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সমাবেশস্থল ও আশপাশের এলাকায় নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিএনপি ও সহযোগী সংগঠনের স্বেচ্ছাসেবকরা শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত রয়েছেন। মাঠের আশপাশে স্থাপন করা হয়েছে ভ্রাম্যমাণ পানির ট্যাংকি। জনসভা উপলক্ষে আজ সকাল থেকেই শহরের প্রধান দুটি প্রবেশপথ—পুরাতন বাসস্ট্যান্ড ও টেপাখোলা এলাকায় যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে।

বিএনপি চেয়ারম্যানের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার স্বাক্ষরিত এক পত্রে জানানো হয়, তারেক রহমান বেলা ১১টার দিকে হেলিকপ্টারযোগে ঢাকা থেকে বরিশালের উদ্দেশে রওনা হবেন। দুপুর ১২টার দিকে বরিশাল বেলস পার্ক মাঠে বিভাগীয় সমাবেশে বক্তব্য দেবেন তিনি। এরপর দুপুর ১টার দিকে হেলিকপ্টারে ফরিদপুরে পৌঁছে ১টা ৪৫ মিনিটে জনসভার মঞ্চে উঠবেন। ফরিদপুরের কর্মসূচি শেষে দুপুর ২টা ৪৫ মিনিটে ঢাকার উদ্দেশে রওনা হয়ে বিকেল সাড়ে ৩টার দিকে গুলশানের বাসভবনে পৌঁছানোর কথা রয়েছে তার।

সমাবেশস্থলের পাশে ফরিদপুর স্টেডিয়ামে তারেক রহমানকে বহনকারী হেলিকপ্টার অবতরণের সম্ভাবনা থাকলেও এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য জানাতে পারেনি জেলা বিএনপি।

জনসভা উপলক্ষে রাজেন্দ্র কলেজ মাঠের দক্ষিণ পাশের মাঝামাঝি স্থানে ৭০ ফুট দৈর্ঘ্য, ৩০ ফুট প্রস্থ ও ৭ ফুট উচ্চতার একটি মঞ্চ নির্মাণ করা হয়েছে। মাঠ ও আশপাশজুড়ে ধানের শীষ প্রতীকের পক্ষে সাদা-কালো ব্যানারে ছেয়ে গেছে এলাকা। মঞ্চে স্থাপিত বড় এলইডি স্ক্রিনে তারেক রহমানের বক্তব্য সরাসরি দেখতে পারবেন উপস্থিত নেতাকর্মী ও সমর্থকরা।

জেলা বিএনপির সদস্য সচিব এ কে এম কিবরিয়া বলেন, 'আমাদের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। চেয়ারম্যানের ফরিদপুরে প্রথম জনসভা হওয়ায় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। সবাই অধীর আগ্রহে তার আগমনের অপেক্ষায় আছেন।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. জাতিসংঘে ভাষণ, ‘আমাদের’ বিরাট পদোন্নতি বলে উচ্ছ্বসিত ড. ইউনূস সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. ঢাকার সাবেক পুলিশ সুপারসহ বরখাস্ত ৬ কর্মকর্তা সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিস্ফোরক মামলার আসামি দুই বছর আগে ক্যান্সারে মারা যাওয়া যুবলীগ নেতা সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. জাতিসংঘে ভাষণ, ‘আমাদের’ বিরাট পদোন্নতি বলে উচ্ছ্বসিত ড. ইউনূস সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. ঢাকার সাবেক পুলিশ সুপারসহ বরখাস্ত ৬ কর্মকর্তা সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিস্ফোরক মামলার আসামি দুই বছর আগে ক্যান্সারে মারা যাওয়া যুবলীগ নেতা সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে