আগামী দিনের বাংলাদেশ কোন পথে যাবে, সেই দিকনির্দেশনা দেবে এই নির্বাচন: তারেক রহমান

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নিশ্চিত হবে দেশ  জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠিত হবে কি না এবং আগামীতে বাংলাদেশ কোন পথে পরিচালিত হবে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দিবাগত রাতে বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপির আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, 'কাঙ্ক্ষিত লক্ষ্যে দেশকে এগিয়ে নিতে হলে গণতান্ত্রিক ব্যবস্থাকে কার্যকর করতে হবে। গত ১৫ বছরে দেশে প্রকৃত কোনো উন্নয়ন হয়নি। সারা দেশ উন্নয়ন থেকে বঞ্চিত ছিল। তথাকথিত মেগা প্রকল্পের আড়ালে হয়েছে মেগা দুর্নীতি। এই দুর্নীতির টুঁটি চেপে ধরতে হবে।'

তিনি আরও বলেন, 'দুর্নীতি দূর করে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে যোগ্যতার ভিত্তিতে চাকরি ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে। গত দেড় দশকে শিক্ষা, স্বাস্থ্যসহ সব গুরুত্বপূর্ণ খাত ধ্বংস করে দেওয়া হয়েছে।'

বিএনপির আগের শাসনামলের উন্নয়নের কথা তুলে ধরে তারেক রহমান বলেন, 'শুধু বগুড়া নয়, পুরো বাংলাদেশকে নিয়ে ভাবতে হবে। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে কোনো একটি অঞ্চলকে অগ্রাধিকার দিয়ে অন্য অঞ্চলকে বঞ্চিত করা যাবে না। ন্যায্য অধিকার নিশ্চিত করাই হবে আমাদের লক্ষ্য।'

বক্তব্য শেষে তিনি বগুড়ার সাতটি সংসদীয় আসনে ধানের শীষের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন এবং ভোট ও দোয়া কামনা করেন।

এর আগে রাজশাহী ও নওগাঁয় নির্বাচনি জনসভা শেষে রাতে স্ত্রী ডা. জোবাইদা রহমানকে সঙ্গে নিয়ে তিনি বগুড়ার জনসভাস্থলে পৌঁছান। মঞ্চে ওঠার সময় হাত নেড়ে উপস্থিত জনতার শুভেচ্ছা গ্রহণ করেন। জনসভাস্থল ও আশপাশের এলাকা ছিল কানায় কানায় পূর্ণ। হাজার হাজার নারী-পুরুষের উপস্থিতিতে জনসভা পরিণত হয় জনসমুদ্রে।

অনুষ্ঠানের শুরুতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। বিএনপি চেয়ারম্যান হিসেবে তারেক রহমানের নিজ নির্বাচনি এলাকায় এটি প্রথম জনসভা হওয়ায় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। বিকাল থেকেই তাকে স্বাগত জানিয়ে শহরের বিভিন্ন স্থানে মিছিল বের হয়।

উল্লেখ্য, বগুড়া-৬ (সদর) আসনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আসনে এবার প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিচ্ছেন তারেক রহমান। তার প্রার্থিতা ঘোষণার পর থেকে এলাকায় নেতাকর্মী ও সমর্থকদের আগ্রহ ও উৎসাহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। মধ্যরাত পর্যন্ত বিপুলসংখ্যক নারী নেতাকর্মী ও সমর্থক জনসভায় উপস্থিত ছিলেন।

বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক সহিদ উন নবী সালাম ও কেএম খায়রুল বাশারের সঞ্চালনায় জনসভায় আরও বক্তব্য দেন বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন, কেন্দ্রীয় নেতা সাইফুল ইসলাম, জয়নাল আবেদীন চাঁন, আলী আজগর তালুকদার হেনা, মাহবুবর রহমান হারেজ, বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেলসহ কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ এবং বগুড়ার বিভিন্ন আসনের প্রার্থীরা।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. জাতিসংঘে ভাষণ, ‘আমাদের’ বিরাট পদোন্নতি বলে উচ্ছ্বসিত ড. ইউনূস সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. ঢাকার সাবেক পুলিশ সুপারসহ বরখাস্ত ৬ কর্মকর্তা সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিস্ফোরক মামলার আসামি দুই বছর আগে ক্যান্সারে মারা যাওয়া যুবলীগ নেতা সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. জাতিসংঘে ভাষণ, ‘আমাদের’ বিরাট পদোন্নতি বলে উচ্ছ্বসিত ড. ইউনূস সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. ঢাকার সাবেক পুলিশ সুপারসহ বরখাস্ত ৬ কর্মকর্তা সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিস্ফোরক মামলার আসামি দুই বছর আগে ক্যান্সারে মারা যাওয়া যুবলীগ নেতা সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে