আপনাদের কিছুই দেওয়ার নেই আমার, শুধু চাওয়ার আছে: তারেক রহমান

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮
দীর্ঘ ১৯ বছর পর পৈতৃক জেলা বগুড়ায় দাঁড়িয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এই মুহূর্তে তার দেওয়ার মতো কিছু নেই, আছে শুধু জনগণের কাছে চাওয়ার আবেদন। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে গণতন্ত্র পুনরুদ্ধারে বগুড়াবাসীর সক্রিয় ভূমিকা প্রত্যাশা করেন তিনি।

নওগাঁর জনসভা শেষে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) মধ্যরাতে বগুড়ার ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় এসব কথা বলেন তারেক রহমান।

রাত গভীর হলেও নেতাকে এক নজর দেখতে আলতাফুন্নেছা খেলার মাঠে আগে থেকেই জড়ো হন বিএনপির নেতাকর্মী ও সমর্থকেরা। মাঠ ছাড়িয়ে আশপাশের কয়েক কিলোমিটার সড়কেও মানুষের ঢল নামে।

জনসভায় তারেক রহমান বলেন, 'ঘরের মানুষের কাছে নতুন করে বলার কিছু নেই। তবে এবারের নির্বাচন দেশের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে বগুড়াবাসীকে এগিয়ে আসতে হবে।'

বক্তব্যের একপর্যায়ে নিজের রাজনৈতিক জীবনে সহধর্মিণী জুবাইদা রহমানের ভূমিকার কথা তুলে ধরে তারেক রহমান বলেন, 'রাজনীতিতে সক্রিয় থাকা ও গভীর রাত পর্যন্ত সভা-সমাবেশে অংশ নেওয়ার পেছনে আমার স্ত্রীর মানসিক সমর্থন বড় শক্তি হিসেবে কাজ করেছে।'

উত্তরবঙ্গ সফরের শুরু থেকেই জুবাইদা রহমান তারেক রহমানের সঙ্গে রয়েছেন। প্রচার গাড়ি থেকে শুরু করে জনসভার মঞ্চ—সব জায়গায় তাদের একসঙ্গে দেখা গেছে।

তারেক রহমান বলেন, 'বগুড়াবাসী যদি আমার পাশে থাকে এবং মানসিকভাবে সমর্থন দেয়, তাহলে আগামী দিনে দেশকে একটি শক্ত অবস্থানে নেওয়া সম্ভব হবে।'
 
তিনি বগুড়ার উন্নয়নের কথা উল্লেখ করে নেতাকর্মীদের সতর্ক করেন, ন্যায্য অধিকার আদায়ের নামে যেন কারও অধিকার ক্ষুণ্ন না হয়।

২০০১ থেকে ২০০৬ সালের সময়ের সঙ্গে বর্তমান পরিস্থিতির পার্থক্য তুলে ধরে তিনি বলেন, 'এবার শুধু নিজেদের কথা ভাবলে চলবে না; বগুড়াবাসীকে পুরো দেশের নেতৃত্ব দেওয়ার দায়িত্ব নিতে হবে।'

এদিকে, জনসভার আগে দুপুরে ইউরোপীয় ইউনিয়নের একটি পর্যবেক্ষক দল জনসভাস্থল পরিদর্শন করে।
 

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. জাতিসংঘে ভাষণ, ‘আমাদের’ বিরাট পদোন্নতি বলে উচ্ছ্বসিত ড. ইউনূস সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. ঢাকার সাবেক পুলিশ সুপারসহ বরখাস্ত ৬ কর্মকর্তা সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিস্ফোরক মামলার আসামি দুই বছর আগে ক্যান্সারে মারা যাওয়া যুবলীগ নেতা সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. জাতিসংঘে ভাষণ, ‘আমাদের’ বিরাট পদোন্নতি বলে উচ্ছ্বসিত ড. ইউনূস সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. ঢাকার সাবেক পুলিশ সুপারসহ বরখাস্ত ৬ কর্মকর্তা সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিস্ফোরক মামলার আসামি দুই বছর আগে ক্যান্সারে মারা যাওয়া যুবলীগ নেতা সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে