রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে ফরিদপুর হবে নতুন বিভাগ: তারেক রহমান

বিএনপি ক্ষমতায় এলে ফরিদপুর হবে নতুন বিভাগ: তারেক রহমান

ফরিদপুরকে বিভাগ ঘোষণার পাশাপাশি পদ্মা ব্যারেজ নির্মাণসহ সার্বিক উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। তিনি বলেছেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে ফরিদপুরকে বিভাগ হিসেবে গড়ে তোলা হবে এবং এ অঞ্চলকে ঘিরে পরিকল্পিত উন্নয়ন বাস্তবায়ন করা হবে। বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে ফরিদপুরে অনুষ্ঠিত এক নির্বাচনি জনসভায় এসব কথা বলেন তিনি। জনসভায় তারেক রহমান বলেন, 'ফরিদপুর অঞ্চলকে কেন্দ্র করে পদ্মা ব্যারেজ নির্মাণ করা হবে, যাতে শুষ্ক মৌসুমে পানির সংকট নিরসন সম্ভব হয়। তিনি বলেন, জনগণের সমর্থন ছাড়া কোনো বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন সম্ভব নয়। জনগণ পাশে থাকলে বিএনপি যেকোনো বড় কাজ করতে সক্ষম হবে।'

২৫ জুলাই, ২০২৬
তারেক রহমানকে সমর্থন জানিয়ে প্রার্থিতা প্রত্যাহার করলেন কাজী এনায়েত উল্লাহ

তারেক রহমানকে সমর্থন জানিয়ে প্রার্থিতা প্রত্যাহার করলেন কাজী এনায়েত উল্লাহ

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে সমর্থন জানিয়ে ঢাকা-১৭ আসনের নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়িয়েছেন স্বতন্ত্র প্রার্থী কাজী এনায়েত উল্লাহ। এসময় তিনি জানান, তারেক রহমানের চেয়ে যোগ্য প্রার্থী শুধু ঢাকা নয়, বরং সারা বাংলাদেশেও নেই। সোমবার (৯ ফেব্রুয়ারি) ঢাকা-১৭ আসনের নির্বাচনী এলাকার বনানী কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত বিএনপির নির্বাচনী পথসভায় এ ঘোষণা দেন এনায়েত উল্লাহ। মঞ্চে উপস্থিত ছিলেন দলের চেয়ারম্যান তারেক রহমান।

২৫ জুলাই, ২০২৬
‘আশা করতে চাই—শুভ বুদ্ধির উদয় হবে’, নিজের আসন নিয়ে জামায়াত আমিরের পোস্ট

‘আশা করতে চাই—শুভ বুদ্ধির উদয় হবে’, নিজের আসন নিয়ে জামায়াত আমিরের পোস্ট

ঢাকা-১৫ আসনে ভোটের পরিবেশ বিনষ্ট করতে পারে—এমন সব ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার ২০ জানুয়ারি রাত ১১টা ১৫ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই আহ্বান জানান।

২৫ জুলাই, ২০২৬
আমরা ‘না’ ভোট দেব দেশের স্বার্থে, আইনের শাসনের স্বার্থে: জি এম কাদের

আমরা ‘না’ ভোট দেব দেশের স্বার্থে, আইনের শাসনের স্বার্থে: জি এম কাদের

জুলাই সনদের ভিত্তিতে সংবিধান সংস্কারের বিরোধিতা করে জাতীয় পার্টি ‘না’ ভোট দেবে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের। তিনি বলেন, দেশের স্বার্থে, আইনের শাসনের স্বার্থে জনগণকে ‘না’ ভোট দেওয়ার জন্য অনুরোধ জানানো হবে। সরকারের এ ধরনের উদ্যোগ সংবিধানবিরুদ্ধ এবং এর ফলে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ধ্বংস হয়ে যাবে।

২৫ জুলাই, ২০২৬
এনসিপির নির্বাচনি ইশতেহার ঘোষণা

এনসিপির নির্বাচনি ইশতেহার ঘোষণা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে। ১১ দলীয় নির্বাচনি ঐক্যের অন্যতম শরিক এই দলটি ইশতেহারে মোট ৩৬টি প্রতিশ্রুতি তুলে ধরেছে। শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানে লেকশোর গ্র্যান্ড হোটেলের লা ভিতা হলে আয়োজিত এক অনুষ্ঠানে ইশতেহারটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। ‘তারুণ্য ও মর্যাদার ইশতেহার’ শিরোনামে ঘোষিত এই ইশতেহারে নাজুক জনগোষ্ঠীর দারিদ্র্যের চক্র ভাঙতে বিশেষ প্রকল্প গ্রহণের অঙ্গীকার করা হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
ভোটকেন্দ্রে মোবাইল নিষেধাজ্ঞা; ইসিকে কঠোর হুঁশিয়ারি জামায়াত আমিরের

ভোটকেন্দ্রে মোবাইল নিষেধাজ্ঞা; ইসিকে কঠোর হুঁশিয়ারি জামায়াত আমিরের

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোটকেন্দ্রে ভোটারদের মোবাইল ফোন বহন নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সোমবার (৯ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে প্রকাশিত পোস্টে ইসিকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ডা. শফিকুর রহমান বলেন, 'এই দেশের মানুষ স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন চায়। রক্তের বিনিময়ে অর্জিত এই অধিকার জনগণ নিজের পছন্দের প্রার্থীকে নির্ভয়ে ভোট দেওয়ার মাধ্যমে উদযাপন করতে চায়।

২৫ জুলাই, ২০২৬
একাত্তরে সংখ্যালঘু নির্যাতনকারীদের উত্তরসূরীরাই নবরূপে নির্বাচনে লড়ছে: সালাহউদ্দিন আহমদ

একাত্তরে সংখ্যালঘু নির্যাতনকারীদের উত্তরসূরীরাই নবরূপে নির্বাচনে লড়ছে: সালাহউদ্দিন আহমদ

একাত্তরে সনাতন ধর্মালম্বীদের নির্যাতনকারীদের উত্তরসূরীরাই নবরূপে ফিরে এসে নির্বাচনে অংশ নিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের এমপি প্রার্থী সালাহউদ্দিন আহমদ। শুক্রবার (৩০ জানুয়ারি) পেকুয়া উপজেলার সদরের বিশ্বাসপাড়ায় হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সালাহউদ্দিন আহমদ বলেন, '১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় একটি ধর্মভিত্তিক রাজনৈতিক গোষ্ঠীর হাতে সনাতন ধর্মালম্বী ভাই-বোনেরা সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছিল।

২৫ জুলাই, ২০২৬
ঢাকা-১৭ আসনে বিএনপির ব্যতিক্রমী প্রচারণা, লিফলেটের সঙ্গে গাছের চারা বিতরণ

ঢাকা-১৭ আসনে বিএনপির ব্যতিক্রমী প্রচারণা, লিফলেটের সঙ্গে গাছের চারা বিতরণ

ঢাকা-১৭ আসনে ধানের শীষের পক্ষ থেকে এক ব্যতিক্রম ধরনের নির্বাচনী প্রচারণা চালানো হয়েছে। ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এইচ এম আবু জাফরের নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণের পাশাপাশি গাছের টব ও চারা তুলে দেওয়া হয়। প্রচারণার সময় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত দেশ গড়ার পরিকল্পনার কথা তুলে ধরা হয়। এ পরিকল্পনার অংশ হিসেবে আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর যে অঙ্গীকার করা হয়েছে, তা বাস্তবায়নে জনসচেতনতা সৃষ্টি করতেই এ উদ্যোগ নেওয়া হয় বলে জানান আয়োজকরা।

২৫ জুলাই, ২০২৬
রয়টার্সের প্রতিবেদন: এবার নির্বাচনে সবচেয়ে বেশি প্রভাব থাকবে জেনজিদের

রয়টার্সের প্রতিবেদন: এবার নির্বাচনে সবচেয়ে বেশি প্রভাব থাকবে জেনজিদের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আগে বাংলাদেশের রাজনৈতিক মানচিত্র বদলে গেছে। যেখানে আগে বিএনপি ও অন্যান্য বিরোধী দল ভোটের সময় প্রায় অনুপস্থিত থাকত, এবার তারা পূর্ণ শক্তি নিয়ে মাঠে রয়েছে। ভারতে পালানো ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আওয়ামী লীগ এই নির্বাচনে অংশ নিতে পারছে না। এবার, বিশেষ করে ২০২৪ সালের আন্দোলনে অংশ নেওয়া তরুণ ভোটাররা মনে করছেন, ২০০৯ সালের পর আগামী বৃহস্পতিবারের (১২ ফেব্রুয়ারি) নির্বাচন হবে দেশের 'প্রথম প্রতিযোগিতামূলক ভোট'।

২৫ জুলাই, ২০২৬
২৬টি বিষয়কে অগ্রাধিকার দিয়ে জামায়াতের ৪১ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা

২৬টি বিষয়কে অগ্রাধিকার দিয়ে জামায়াতের ৪১ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা

ঢাকা-১৭ আসনে ধানের শীষের পক্ষ থেকে এক ব্যতিক্রম ধরনের নির্বাচনী প্রচারণা চালানো হয়েছে। ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এইচ এম আবু জাফরের নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণের পাশাপাশি গাছের টব ও চারা তুলে দেওয়া হয়। প্রচারণার সময় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত দেশ গড়ার পরিকল্পনার কথা তুলে ধরা হয়। এ পরিকল্পনার অংশ হিসেবে আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর যে অঙ্গীকার করা হয়েছে, তা বাস্তবায়নে জনসচেতনতা সৃষ্টি করতেই এ উদ্যোগ নেওয়া হয় বলে জানান আয়োজকরা।

২৫ জুলাই, ২০২৬
ভোটকেন্দ্রে মোবাইল নেওয়ার নিষেধাজ্ঞা তুলে না নিলে ইসি ঘেরাওয়ের হুঁশিয়ারি নাহিদের

ভোটকেন্দ্রে মোবাইল নেওয়ার নিষেধাজ্ঞা তুলে না নিলে ইসি ঘেরাওয়ের হুঁশিয়ারি নাহিদের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটকেন্দ্রে ৪০০ গজ ব্যাসার্ধের মধ্যে মোবাইল ফোন নিয়ে যাওয়ার নিষেধাজ্ঞা যদি সন্ধ্যার মধ্যে প্রত্যাহার না করা হয়, তাহলে নির্বাচন কমিশন (ইসি) ভবন ঘেরাও করা হবে বলে হুশিয়ারি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। সোমবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর মোহাম্মদপুর ঈদগাহ মাঠে নির্বাচনী জনসভায় এই হুঁশিয়ারি দিয়েছেন তিনি। নাহিদ ইসলাম বলেন, 'ইসি একটি বিজ্ঞপ্তি দিয়েছে, যেখানে বলা হয়েছে ভোটকেন্দ্রের ৪০০ মিটারের মধ্যে মোবাইল নেওয়া যাবে না। আজকের মধ্যে যদি এটি পরিবর্তন না হয়, আমরা আগামীকাল কঠোর পদক্ষেপ নেব।'

২৫ জুলাই, ২০২৬
ইলেকশন ইঞ্জিনিয়ারিং ও কারচুপির আভাস পাচ্ছি: মাহদী আমিন

ইলেকশন ইঞ্জিনিয়ারিং ও কারচুপির আভাস পাচ্ছি: মাহদী আমিন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন ধরনের ইলেকশন ইঞ্জিনিয়ারিং ও কারচুপির আশঙ্কার কথা জানিয়েছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন। বুধবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি)-এর সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. ‘শুধু সার চেয়েছিল, এখন ঘরছাড়া’, গ্রেপ্তার আতঙ্কে কুড়িগ্রামের কৃষকেরা সদ্য. গুলশানে নতুন ডিসি, খিলগাঁওয়ে নতুন ওসি পদায়ন সদ্য. ঠাকুরগাঁওয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৫ শিক্ষার্থী সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. ‘শুধু সার চেয়েছিল, এখন ঘরছাড়া’, গ্রেপ্তার আতঙ্কে কুড়িগ্রামের কৃষকেরা সদ্য. গুলশানে নতুন ডিসি, খিলগাঁওয়ে নতুন ওসি পদায়ন সদ্য. ঠাকুরগাঁওয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৫ শিক্ষার্থী