একাত্তরে সংখ্যালঘু নির্যাতনকারীদের উত্তরসূরীরাই নবরূপে নির্বাচনে লড়ছে: সালাহউদ্দিন আহমদ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮
একাত্তরে সনাতন ধর্মালম্বীদের নির্যাতনকারীদের উত্তরসূরীরাই নবরূপে ফিরে এসে নির্বাচনে অংশ নিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের এমপি প্রার্থী সালাহউদ্দিন আহমদ।

শুক্রবার (৩০ জানুয়ারি) পেকুয়া উপজেলার সদরের বিশ্বাসপাড়ায় হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, '১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় একটি ধর্মভিত্তিক রাজনৈতিক গোষ্ঠীর হাতে সনাতন ধর্মালম্বী ভাই-বোনেরা সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছিল। তাদের ঘরবাড়ি ধ্বংস করা হয়েছে, জীবন দিতে হয়েছে অনেককে। এসব ইতিহাস সনাতন ধর্মালম্বী পরিবারের পূর্বপুরুষেরা আজও জানেন। যারা স্বাধীনতায় বিশ্বাস করেনি এবং স্বাধীনতা চায়নি, তারাই তখন এই নির্যাতন চালিয়েছিল।'

তিনি বলেন, 'আজ সেই অপশক্তির উত্তরসূরীরাই নতুন নামে-নতুন রূপে আবার রাজনীতিতে সক্রিয় হয়ে নির্বাচনে অংশ নিচ্ছে। তাদের হাতে দেশের সব নাগরিক কতটা নিরাপদ—এই প্রশ্ন দেশবাসীর কাছে রেখে যেতে চাই।'

বিএনপির শাসনামলে দেশের সব ধর্মের মানুষ নিরাপদ ছিল উল্লেখ করে তিনি বলেন, 'দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের সব ধর্মের মানুষের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করেছিলেন। তিনি ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন।'

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, 'বিএনপি কখনো জাতিগত, ধর্মীয় বা বর্ণভিত্তিক বিভাজনে বিশ্বাস করে না। আমরা সবাইকে নিয়ে একসঙ্গে, শান্তিপূর্ণভাবে বাংলাদেশি পরিচয়ে বসবাস করতে চাই।'

পেকুয়া উপজেলা বিশ্বাসপাড়া পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক চন্দময় বিশ্বাস তিলকের সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন পেকুয়া উপজেলা বিএনপির সভাপতি বাহাদুর শাহ, উপজেলা যুবদলের আহ্বায়ক কামরান জাদীদ মুকুট, বিশ্বাসপাড়া কেন্দ্রীয় দুর্গা মন্দিরের সভাপতি শিমুল বিশ্বাসসহ স্থানীয় বিএনপি ও সনাতন সম্প্রদায়ের নেতৃবৃন্দ।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. জাতিসংঘে ভাষণ, ‘আমাদের’ বিরাট পদোন্নতি বলে উচ্ছ্বসিত ড. ইউনূস সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. ঢাকার সাবেক পুলিশ সুপারসহ বরখাস্ত ৬ কর্মকর্তা সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিস্ফোরক মামলার আসামি দুই বছর আগে ক্যান্সারে মারা যাওয়া যুবলীগ নেতা সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. জাতিসংঘে ভাষণ, ‘আমাদের’ বিরাট পদোন্নতি বলে উচ্ছ্বসিত ড. ইউনূস সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. ঢাকার সাবেক পুলিশ সুপারসহ বরখাস্ত ৬ কর্মকর্তা সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিস্ফোরক মামলার আসামি দুই বছর আগে ক্যান্সারে মারা যাওয়া যুবলীগ নেতা সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে