তারেক রহমানকে সমর্থন জানিয়ে প্রার্থিতা প্রত্যাহার করলেন কাজী এনায়েত উল্লাহ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে সমর্থন জানিয়ে ঢাকা-১৭ আসনের নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়িয়েছেন স্বতন্ত্র প্রার্থী কাজী এনায়েত উল্লাহ। এসময় তিনি জানান, তারেক রহমানের চেয়ে যোগ্য প্রার্থী শুধু ঢাকা নয়, বরং সারা বাংলাদেশেও নেই।

সোমবার (৯ ফেব্রুয়ারি) ঢাকা-১৭ আসনের নির্বাচনী এলাকার বনানী কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত বিএনপির নির্বাচনী পথসভায় এ ঘোষণা দেন এনায়েত উল্লাহ। মঞ্চে উপস্থিত ছিলেন দলের চেয়ারম্যান তারেক রহমান।

এনায়েত উল্লাহ বলেন, 'আমি আমার প্রার্থিতা প্রত্যাহার করছি। আমি এবং আমার যারা সমর্থক আছি, আজ থেকে ধানের শীষ প্রতীকের জন্য কাজ করবো।'

তিনি আরও বলেন, 'আমার এই সিদ্ধান্ত ব্যক্তিগত কোনো বিষয় নয়, বরং দেশের সুপ্রতিষ্ঠিত দলের নেতৃত্বের প্রতি পূর্ণ সমর্থনের অংশ।'

পথসভায় উপস্থিত সাধারণ মানুষ ও স্থানীয় নেতারা উভয়েই এনায়েত উল্লাহর সিদ্ধান্তকে স্বাগত জানান। পথসভায় মঞ্চে তারেক রহমানের সঙ্গে কুশল বিনিময় করতে দেখা যায় এনায়েত উল্লাহকে।

উল্লেখ্য,  এর আগে কাজী এনায়েত উল্লাহ স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোরগ প্রতীকে নির্বাচনে অংশগ্রহণ করছিলেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. জাতিসংঘে ভাষণ, ‘আমাদের’ বিরাট পদোন্নতি বলে উচ্ছ্বসিত ড. ইউনূস সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিস্ফোরক মামলার আসামি দুই বছর আগে ক্যান্সারে মারা যাওয়া যুবলীগ নেতা সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. ‘শুধু সার চেয়েছিল, এখন ঘরছাড়া’, গ্রেপ্তার আতঙ্কে কুড়িগ্রামের কৃষকেরা সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. জাতিসংঘে ভাষণ, ‘আমাদের’ বিরাট পদোন্নতি বলে উচ্ছ্বসিত ড. ইউনূস সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিস্ফোরক মামলার আসামি দুই বছর আগে ক্যান্সারে মারা যাওয়া যুবলীগ নেতা সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. ‘শুধু সার চেয়েছিল, এখন ঘরছাড়া’, গ্রেপ্তার আতঙ্কে কুড়িগ্রামের কৃষকেরা