কেরানীগঞ্জে ব্যবসায়ীকে গুলি, স্বর্ণ লুট

সদ্য সংবাদ ডেস্ক
২১ সেপ্টেম্বর, ২০২৬ ২৩:১৩:১০
ছবি: সংগৃহীত

ঢাকার কেরানীগঞ্জের হযরতপুর এলাকায় জুয়েলারি ব্যবসায়ী ও তার ফুপাতো ভাইকে গুলি করে প্রায় ২০ থেকে ২৫ ভরি স্বর্ণ ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যার পর এ ঘটনা ঘটে।

এ ঘটনায় গুলিবিদ্ধ অন্তর সরকার (২৫) ও তার ফুপাতো ভাই রাজিব সরকার (২০)কে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুজনেরই পায়ে গুলি লেগেছে।

আহত অন্তর সরকার জানান, হযরতপুর বাজারে তাদের একটি জুয়েলারির দোকান রয়েছে। সোমবার সন্ধ্যায় দোকান বন্ধ করার পর তিনি, তার বাবা মিতাই সরকার এবং রাজিব সরকার স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে একটি পাবলিক অটোরিকশায় করে বাড়ির দিকে যাচ্ছিলেন।

অন্তর সরকারের ভাষ্য অনুযায়ী, রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে হযরতপুর এলাকায় তিনটি মোটরসাইকেল ও একটি সিএনজিচালিত অটোরিকশায় থাকা কয়েকজন তাদের বহনকারী অটোরিকশার পথ আটকে দেয়। এ সময় দুর্বৃত্তরা তাদের ওপর হামলা চালিয়ে গুলি করে। পরে স্বর্ণালংকার রাখা একটি টিফিনবাক্স নিয়ে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ওই টিফিনবাক্সে আনুমানিক ২০ থেকে ২৫ ভরি স্বর্ণ ছিল বলে জানান অন্তর। পালানোর সময় দুর্বৃত্তরা পাঁচ থেকে ছয়টি বোমার বিস্ফোরণ ঘটায় বলেও দাবি করেন তিনি।

আহত দুই যুবকের বাড়ি মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার আটিপাড়া এলাকায়।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, গুলিবিদ্ধ অন্তর সরকার ও রাজিব সরকারকে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সদ্য সংবাদ/ এআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. ‘শুধু সার চেয়েছিল, এখন ঘরছাড়া’, গ্রেপ্তার আতঙ্কে কুড়িগ্রামের কৃষকেরা সদ্য. গুলশানে নতুন ডিসি, খিলগাঁওয়ে নতুন ওসি পদায়ন সদ্য. ঠাকুরগাঁওয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৫ শিক্ষার্থী সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. ‘শুধু সার চেয়েছিল, এখন ঘরছাড়া’, গ্রেপ্তার আতঙ্কে কুড়িগ্রামের কৃষকেরা সদ্য. গুলশানে নতুন ডিসি, খিলগাঁওয়ে নতুন ওসি পদায়ন সদ্য. ঠাকুরগাঁওয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৫ শিক্ষার্থী সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ