খিচুড়ি খাওয়া হলো না মিমের, ৩ দিন পর মিলল মরদেহ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২১ সেপ্টেম্বর, ২০২৬ ২২:২১:০৮

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নিখোঁজের তিন দিন পর ঝোপঝাড় থেকে মিম আক্তার নামে সাত বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার বিকেলে বাড়ির পাশের একটি পুকুরপাড়ের ঝোপঝাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত মিম আক্তার উপজেলার বিদ্যাকুট গ্রামের বড়বাড়ির মো. মিজান মিয়ার মেয়ে। সে মহিলা মাদ্রাসার শিশু শ্রেণির শিক্ষার্থী। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, মিম তার মায়ের কাছে খিচুড়ি খেতে চেয়েছিল। গত ১৯ সেপ্টেম্বর সকালে মিমকে তার নানার বাড়ি থেকে গরুর মাংস আনতে পাঠানো হয়। নানার বাড়ি থেকে গরুর মাংস নিয়ে ফেরার সময় সে নিখোঁজ হয়। নিখোঁজ হওয়ার পর অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে ১৯ সেপ্টেম্বর রাতে নবীনগর থানায় সাধারণ ডায়েরি করা হয়। নিখোঁজের তিন দিন পর সোমবার বিকেলে বাড়ির কাছাকাছি একটি পুকুরপাড়ের ঝোপঝাড়ের মধ্যে শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

নিহতের নানি জানান, গত ১৯ সেপ্টেম্বর মিম তাঁর কাছ থেকে মাংস নিয়ে বাড়িতে গিয়েছিল। এরপর থেকে সে নিখোঁজ ছিল। সোমবার বিকেলে তিনি রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় দুর্গন্ধ পেয়ে পুকুরপাড়ের ঝোপঝাড়ে গিয়ে মিমের মরদেহ পড়ে থাকতে দেখেন। এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে রহস্য উদ্‌ঘাটনের দাবি জানিয়েছেন তাঁরা।

পুলিশ জানিয়েছে, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। শিশুটির মৃত্যুর কারণ এবং কীভাবে সেখানে মরদেহটি পৌঁছেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

সদ্য সংবাদ/ এআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. ‘শুধু সার চেয়েছিল, এখন ঘরছাড়া’, গ্রেপ্তার আতঙ্কে কুড়িগ্রামের কৃষকেরা সদ্য. গুলশানে নতুন ডিসি, খিলগাঁওয়ে নতুন ওসি পদায়ন সদ্য. ঠাকুরগাঁওয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৫ শিক্ষার্থী সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ সদ্য. দুবাইয়ে শেখ আহমেদ বিন রশিদ আল মাকতুম আর নেই, ১০ দিনের রাষ্ট্রীয় শোক সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. ‘শুধু সার চেয়েছিল, এখন ঘরছাড়া’, গ্রেপ্তার আতঙ্কে কুড়িগ্রামের কৃষকেরা সদ্য. গুলশানে নতুন ডিসি, খিলগাঁওয়ে নতুন ওসি পদায়ন সদ্য. ঠাকুরগাঁওয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৫ শিক্ষার্থী সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ সদ্য. দুবাইয়ে শেখ আহমেদ বিন রশিদ আল মাকতুম আর নেই, ১০ দিনের রাষ্ট্রীয় শোক