দুবাইয়ে শেখ আহমেদ বিন রশিদ আল মাকতুম আর নেই, ১০ দিনের রাষ্ট্রীয় শোক

সদ্য সংবাদ ডেস্ক
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১৬:১২:০৩
সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে শোকের আবহ নেমে এসেছে। দুবাইয়ের শাসক ও সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের ছোট ভাই শেখ আহমেদ বিন রশিদ আল মাকতুম মারা গেছেন।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে তার মৃত্যুর খবর জানানো হয়। তার মৃত্যুতে দুবাইয়ে ১০ দিনের সরকারি শোক ঘোষণা করা হয়েছে।

শোক চলাকালে আমিরাতজুড়ে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। শেখ আহমেদ বিন রশিদ আল মাকতুমের বয়স হয়েছিল ৭৬ বছর।

দুবাই পুলিশ ও জননিরাপত্তা বিভাগের উপ-প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন শেখ আহমেদ। দীর্ঘদিন তিনি দুবাইয়ের নিরাপত্তা ও জননিরাপত্তা ব্যবস্থার সঙ্গে যুক্ত ছিলেন।

ভাইয়ের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি মরহুমের জন্য দোয়া করেন এবং তার প্রতি শ্রদ্ধা জানান।

শেখ আহমেদ বিন রশিদ আল মাকতুমের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বিশিষ্ট ব্যক্তি ও সাধারণ মানুষ শোক প্রকাশ করছেন। তার মৃত্যুতে প্রবাসী বাংলাদেশিরাও শোক ও সমবেদনা জানিয়েছেন এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন।

দুবাইয়ের শাসক পরিবারের সদস্য হিসেবে শেখ আহমেদ বিন রশিদ আল মাকতুম দীর্ঘ সময় ধরে আমিরাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তার মৃত্যুতে দেশটির সরকারি ও সামাজিক পরিমণ্ডলে শোকের পরিবেশ তৈরি হয়েছে।

উল্লেখ্য, শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক। সরকারি তথ্য অনুযায়ী, তিনি শেখ রশিদ বিন সাঈদ আল মাকতুমের চার ছেলের একজন; তার ভাইদের মধ্যে শেখ আহমেদও ছিলেন।

সদ্য সংবাদ/এসকে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ সদ্য. দুবাইয়ে শেখ আহমেদ বিন রশিদ আল মাকতুম আর নেই, ১০ দিনের রাষ্ট্রীয় শোক সদ্য. যুবলীগ হিসেবে আটক, বিজেপি পরিচয়ে মুক্তি সদ্য. ইতালির রোম বিমানবন্দরে মিন্টু-টুকুকে বিএনপি শাখার উষ্ণ অভ্যর্থনা সদ্য. জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন প্রধানমন্ত্রী সদ্য. তেলের দাম বাড়ানোর প্রতিবাদে আজ মাঠে নামছে ইসলামী আন্দোলন সদ্য. প্রধানমন্ত্রী নিউইয়র্কে পৌঁছানোর আগেই জ্যাকসন হাইটসে উত্তেজনা সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ সদ্য. দুবাইয়ে শেখ আহমেদ বিন রশিদ আল মাকতুম আর নেই, ১০ দিনের রাষ্ট্রীয় শোক সদ্য. যুবলীগ হিসেবে আটক, বিজেপি পরিচয়ে মুক্তি সদ্য. ইতালির রোম বিমানবন্দরে মিন্টু-টুকুকে বিএনপি শাখার উষ্ণ অভ্যর্থনা সদ্য. জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন প্রধানমন্ত্রী সদ্য. তেলের দাম বাড়ানোর প্রতিবাদে আজ মাঠে নামছে ইসলামী আন্দোলন সদ্য. প্রধানমন্ত্রী নিউইয়র্কে পৌঁছানোর আগেই জ্যাকসন হাইটসে উত্তেজনা