রাজনীতি
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন আবু সাইয়িদ, বিএনপি প্রার্থীকে সমর্থন
পাবনা-১ (সাঁথিয়া) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার পর বিএনপিতে যোগ দেওয়া আওয়ামী লীগের সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। রোববার বিকেলে একটি অনলাইন গণমাধ্যমকে মোবাইল ফোনে তিনি নিজের সিদ্ধান্তের কথা জানান।
ঢাকা-১৮ আসনে এলাকা-ভিত্তিক উন্নয়ন ন্যায্যতার ভিত্তিতে করবো: এস এম জাহাঙ্গীর
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন বলেছেন, সেক্টরভিত্তিক উন্নয়ন ও লোকাল এলাকার মধ্যে দীর্ঘদিনের বৈষম্য দূর করা হবে। তিনি বলেন, উত্তরার সেক্টরভিত্তিক এলাকাগুলোর তুলনায় রেললাইনের পরবর্তী উত্তরখান, দক্ষিণখান ও তুরাগ বাউনিয়া এলাকা পরিকল্পিত উন্নয়ন থেকে বঞ্চিত রয়েছে। আমি নির্বাচিত হলে পুরো ঢাকা-১৮ আসনকে সেক্টরের মতো পরিকল্পিত ও আধুনিক আসনে রূপান্তর করবো।
জাতির উদ্দেশে ভাষণ দিবেন নাহিদ ইসলাম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদ বাস্তবায়নে গণভোটকে সামনে রেখে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার জন্য সময় স্লট চেয়ে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম এই ভাষণ দিতে আগ্রহী বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।
১২ ফেব্রুয়ারির ভোটে চাঁদাবাজ-সন্ত্রাসী রাজনীতির অবসান হবে: নাহিদ ইসলাম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের মাধ্যমে আগামী ১২ ফেব্রুয়ারি চাঁদাবাজ, সন্ত্রাস ও দখলবাজদের রাজনীতির অবসান ঘটবে বলে মন্তব্য করেছেন ঢাকা-১১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। রোববার (২৫ জানুয়ারি) রাজধানীর বাড্ডার সাঁতারকুল এলাকায় নির্বাচনী প্রচারণাকালে তিনি এসব কথা বলেন।
প্রতিপক্ষ নিয়ে কথা বললে জনগণের কোনো লাভ হবে না: তারেক রহমান
রাজনৈতিক প্রতিপক্ষ নিয়ে কথা বললে জনগণের কোনো লাভ হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, জনগণের প্রকৃত লাভ তখনই হবে, যখন পরিকল্পিতভাবে উন্নয়ন, কর্মসংস্থান ও সুশাসন নিশ্চিত করা যাবে। এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তারেক রহমান বলেন, “আমি চাইলে আজ রাজনৈতিক প্রতিপক্ষ নিয়ে কথা বলতে পারতাম। কিন্তু তাতে জনগণের কোনো লাভ নেই। জনগণের লাভ হবে তখনই, যখন আমরা খাল খনন করব, স্বাস্থ্যসেবা নিশ্চিত করব, তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করব এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সঠিক রাখব।”
তারেক রহমান গণতন্ত্রকে হত্যা করছেন: নাসীরুদ্দীন পাটওয়ারী
ঢাকা-৮ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করে বলেছেন, খালেদা জিয়া গণতন্ত্রের পক্ষে কাজ করলেও তাকে ব্যবহার করে বিএনপি চেয়ারপারসন তারেক রহমান গণতন্ত্রকে হত্যা করছেন।
পার্লামেন্টে গেলে ড. ইউনূসের ৬৬৬ কোটি টাকা লুটপাটের বিচার করব: তারেক রহমান
পার্লামেন্টে গেলে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে ৬৬৬ কোটি টাকা লুটপাটের অভিযোগ বিচারের আওতায় আনার ঘোষণা দিয়েছেন ঢাকা-১২ আসনের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও আমজনতার দলের সদস্য সচিব মো. তারেক রহমান। ফেসবুকে প্রকাশিত নির্বাচনী জনসংযোগের একটি ভিডিওতে তিনি বলেন, 'আমি পার্লামেন্টে যাই বা না যাই, ড. ইউনূসকে আইনের মুখোমুখি হতে হবে। এই বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না।'
ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকত্ব: জিতলেও ফল ঝুলবে বিএনপির ২ প্রার্থীর
নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন বিএনপি মনোনীত চট্টগ্রাম-৪ আসনের প্রার্থী আসলাম চৌধুরী ও চট্টগ্রাম-২ আসনের প্রার্থী সারোয়ার আলমগীর। তবে তাঁরা বিজয়ী হলেও আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ফলাফলের গেজেট প্রকাশ স্থগিত থাকবে। গত মঙ্গলবার প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশের ভোটে দুনিয়াতে শান্তি, আখেরাতে মুক্তি: রেজাউল করীম
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, ভালো নীতি, ভালো নেতা ও ভালো আদর্শ থাকলে খলিফা ওমরের মতো শাসন প্রতিষ্ঠা সম্ভব। তিনি বলেন, বিএনপি-জোট বা জামায়াত-জোট কেউই ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নিতে চায় না। একমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশই এ লক্ষ্য বাস্তবায়নের চেষ্টা করছে। তাই ভোটাররা যদি ‘হাতপাখা’ মার্কায় ভোট দেন, দুনিয়াতে শান্তি এবং আখেরাতে মুক্তি পাওয়া সম্ভব।
প্রশাসন জনগণের বিরুদ্ধে গেলে আবারও ৫ আগস্ট হবে: হাসনাত আব্দুল্লাহ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ প্রশাসনের কড়া সমালোচনা করে বলেছেন, প্রশাসন যদি জনগণের বিরুদ্ধে অবস্থান নেয়, তাহলে আবারও ৫ আগস্টের মতো গণআন্দোলন গড়ে উঠবে। তিনি অভিযোগ করেন, ভোট চোরদের হাতে দেশ তুলে দিলে তার পরিণতি ভয়াবহ হবে।
ভোটের লড়াইতে এগিয়ে বিএনপি, ইতিহাসের সেরা ফলের পথে জামায়াত: রয়টার্স
১৫ বছরের বেশি সময় পর বাংলাদেশের জাতীয় রাজনীতিতে দেখা যাচ্ছে সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন। নির্বাচনের মাঠে বিএনপি বেশ এগিয়ে থাকলেও জামায়তে ইসলামীর নেতৃত্বাধীন জোট এবার ইতিহাসের সেরা নির্বাচনী ফল করতে পারে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতাচ্যুতি ও পলায়নের পর এই ভোট দেশের ভবিষ্যৎ স্থিতিশীলতা, অর্থনীতি এবং আঞ্চলিক কূটনীতিতে বড় প্রভাব ফেলবে। বিশেষ করে প্রথমবারের মতো বড় ভূমিকা পালন করছে জেনারেশন জেড, যারা মোট ভোটারের প্রায় এক-চতুর্থাংশ।
দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি বেহেশতে যাওয়া যাবে, নাউজুবিল্লাহ: মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, দেশের একটি রাজনৈতিক দল ধর্মকে ব্যবহার করে সাধারণ মানুষকে ভোটে বিভ্রান্ত করছে। তিনি বলেছেন, দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিলে নাকি বেহেশতে যাওয়া যাবে, নাউজুবিল্লাহ। এমন ধারণা ধর্মের সঙ্গে খাপ খায় না। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও-১ আসনের জামালপুর ইউনিয়নের ভগদগাজি বাজারে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।