রাজনীতি
ঢাকা-১৮ আসনে এনসিপি প্রার্থীর ওপর হামলা
ঢাকা-১৮ সংসদীয় আসনে এনসিপি প্রার্থী আরিফুল ইসলামের ওপর হামলার অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। সোমবার (সকাল) রাজধানীর খিলক্ষেত থানার ডুমনী নূরপাড়া এলাকায় গণসংযোগে অংশ নিতে গেলে এ হামলার ঘটনা ঘটে। এনসিপি নেতা আরিফুর রহমান তুহিন বিষয়টি নিশ্চিত করে বলেন, 'ঢাকা-১৮ আসনে বিএনপি নেতা দিদার মোল্লার নেতৃত্বে একদল লোক এনসিপি প্রার্থী আরিফুল ইসলামের ওপর হামলা চালায়।' তিনি আরও বলেন, 'এ আসনে বিএনপির প্রার্থী এস এম জাহাঙ্গীর। গতকালও বিএনপির নেতাকর্মীরা আমাদের সমর্থকদের হেনস্তা করেছে।
ড. ইউনূসের দেওয়া সুখবরের পেছনেও অন্ধকার থাকে: তারেক রহমান
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দেওয়া কোনো ঘোষণাকে সুখবর না, বরং এসব তথাকথিত সুখবরের পেছনে অন্ধকার ও ভিনদেশী স্বার্থ জড়িত রয়েছে বলে মন্তব্য করেছেন আমজনতা দলের সদস্যসচিব মোঃ তারেক রহমান। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে নিজের ফেসবুক পোস্টে এ মন্তব্য করেন তারেক রহমান। পোস্টে তিনি উল্লেখ করেন, ড. ইউনূস একসময় রোহিঙ্গাদের আশ্বাস দিয়েছিলেন যে, তারা সবাই নিজ দেশে ফিরে গিয়ে ঈদ উদযাপন করবে। কিন্তু ওই ঘোষণার কিছুদিন পরই নতুন করে হাজার হাজার রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে বলে দাবি করেন তিনি।
‘কোন মায়ের সন্তান হত্যার দায়ে ব্যারিস্টার সুমন কারাগারে?’; প্রশ্ন আমজনতার তারেকের
সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের জামিন দাবি করেছেন আমজনতার দলের সম্পাদক মো. তারেক রহমান। তিনি বলেছেন, ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে হত্যার মতো কোনো গুরুতর অভিযোগ প্রমাণিত না হলে তাকে জামিন দেওয়া উচিত। শুক্রবার (৩০ জানুয়ারি) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এ দাবি জানান তিনি। মো. তারেক রহমান পোস্টে লেখেন, 'ব্যারিস্টার সুমন কাকে হত্যায় জড়িত, তার মামলাটা কী? এটা কি আওয়ামী লীগ করার অপরাধে এত দিন আটক, নাকি তিনি কাউকে হত্যায় জড়িত বলে?'
কওমি মাদ্রাসা সিলেবাস পরিমার্জনের ঘোষণা জামায়াতের
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে জামায়াতে ইসলামী তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে। দলটি কওমি মাদ্রাসার শিক্ষা সিলেবাস পরিমার্জন এবং ইবতেদায়ি মাদ্রাসাগুলোকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সমমানের মর্যাদা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর বনানীর হোটেল শেরাটনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান ইশতেহার উন্মোচন করেন। এতে শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন, নারী শিক্ষার উন্নয়ন ও শিক্ষার্থীদের জন্য সুদমুক্ত ঋণসহ দেশের উন্নয়নের ২৬টি অগ্রাধিকার বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে।
সব সাইজ হয়ে যাবে: জামায়াত প্রার্থী খালিদুজ্জামান
ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও বাংলাদেশ ফার্টিলিটি হাসপাতালের চেয়ারম্যান ডা. এসএম খালিদুজ্জামানের একটি বক্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে তাকে বলতে শোনা যায়, 'সব সাইজ হয়ে যাবে, ঢাকায় কোনো সিট দেব না।' ভিডিওতে দেখা যায়, নিজ নির্বাচনি এলাকায় কর্মী-সমর্থকদের সঙ্গে সাক্ষাতের সময় খালিদুজ্জামান বলেন, 'সারা বাংলাদেশে সব জামায়াত আর শিবির। ঢাকায় কোনো সিট দেব না। ইনশাআল্লাহ। কোনো ভয় পাবে না, সব একেবারে সাইজ হয়ে যাবে।'
ধানের শীষে ভোটের সঙ্গে গণভোটে ‘হ্যাঁ’ বলার আহ্বান তারেক রহমানের
জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়নের জন্য আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ভোটাধিকার, বাকস্বাধীনতা ও অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠার মাধ্যমেই শহীদদের আত্মত্যাগকে সম্মান জানানো সম্ভব। শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে রংপুরে বিএনপির নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জুলাই সনদের বাস্তবায়নের পক্ষে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান তারেক রহমান। একই সঙ্গে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে উত্তরাঞ্চলসহ সারাদেশের উন্নয়নে বিএনপির পরিকল্পনা তুলে ধরেন তিনি।
বিএনপিতে যোগ দিলেন সাবেক তথ্যমন্ত্রী
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগ দিয়েছেন সাবেক তথ্যমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ। বুধবার (২১ জানুয়ারি) বিকেলে গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুলের তোড়া দিয়ে আনুষ্ঠানিকভাবে যোগ দেন তিনি। এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
কুমিল্লা-৪: হাসনাতের শাপলাকলির বিরুদ্ধে জোটের ট্রাককে সমর্থন বিএনপির
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী জসিম উদ্দিনকে সমর্থন দিয়েছে বিএনপি। এর ফলে জামায়াত জোটের শাপলাকলি প্রতীকের প্রার্থী হাসনাত আব্দুল্লাহর বিপক্ষে ট্রাক প্রতীকে ভোটের লড়াই হবে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এএফএম তারেক মুন্সী। তারেক মুন্সী বলেন, 'আগামী ১২ ফেব্রুয়ারি দেবিদ্বার আসনে ধানের শীষের কোনো প্রার্থী নেই। কেন্দ্র থেকে মৌখিকভাবে নির্দেশনা পেয়েছি গণঅধিকার পরিষদের প্রার্থী জসিম উদ্দিনকে সমর্থন দেওয়ার এবং তার পক্ষে কাজ করার।
শিক্ষার্থীদের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরবে জামায়াত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার পর প্রকাশিত দলটির নির্বাচনি ইশতেহারে মুক্তিযুদ্ধ ও জুলাই বিপ্লবের স্বীকৃতি ও তাদের বাস্তবায়নের পরিকল্পনা তুলে ধরা হয়েছে। ইশতেহারের অষ্টম ভাগে মুক্তিযুদ্ধের আদর্শ ও লক্ষ্য—সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার—রাষ্ট্রীয় ও জাতীয় জীবনে প্রতিষ্ঠা ও বাস্তবায়নের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
বিএনপি গণভোটে ‘হ্যাঁ’-র পক্ষে থাকবে: মাহদী আমীন
ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য গণভোটে বিএনপি ‘হ্যাঁ’-র পক্ষে অবস্থান নেবে বলে জানিয়েছেন দলটির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমীন। তিনি জানিয়েছেন, সংসদ সদস্য প্রার্থীদেরও নির্বাচনি প্রচারণায় এই অবস্থান অনুসরণ করতে বলা হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) রাজধানীর গুলশানস্থ দলীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মাহদী বলেন, 'জুলাই চার্টারে জাতীয় ঐকমত্য কমিশনে বিএনপির অবস্থানের কিছু নোট অব ডিসেন্ট ছিল। সেগুলোকে মাথায় রেখে গণঅভ্যুত্থান ও রাষ্ট্র কাঠামোর পরিবর্তনের বিষয়গুলো বিবেচনা করে আমাদের ৩১ দফা সংস্কারের মূল ভিত্তি গণভোটে ‘হ্যাঁ’-র পক্ষে অবস্থান নেওয়ার নির্দেশ দিয়েছে।'
এবার আমেরিকাও জামায়াতের ওপর নির্ভর করছে: বরগুনা-২ এর জামায়াত প্রার্থী
আমেরিকা পৃথিবীর কোনো দেশে ইসলামী দলের নেতৃত্ব না চাইলেও এবার বাংলাদেশে দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন সমাজ গড়ে তুলতে জামায়াতে ইসলামীকে নির্ভর করে অগ্রসর হচ্ছে বলে মন্তব্য করেছেন বরগুনা-২ আসনে দলটির মনোনীত প্রার্থী ডা. সুলতান আহমেদ। রোববার (২৫ জানুয়ারি) রাতে বরগুনার বেতাগী উপজেলার ফুলতলা মাধ্যমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় তিনি এসব মন্তব্য করেন। ডা. সুলতান বলেন, 'আগামী নির্বাচন দেশের ইতিহাসে অন্যতম নির্বাচন হবে। শুধু দেশের মানুষ নয়, দুনিয়াবাসীও এটিকে বাংলাদেশের মাইলফলক হিসেবে দেখছে।
ধর্মীয় অনুভূতি ব্যবহার করে প্রচারণা ‘আচরণবিধি লঙ্ঘন’: মাহদী আমিন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করা সুস্পষ্টভাবে আচরণবিধি লঙ্ঘন করছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন। সোমবার (২৬ জানুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, 'জানমাল দিয়ে একটি প্রতীককে জয়ী করা ঈমানী দায়িত্ব হিসাবে উপস্থাপন করা এবং ধর্মীয় ব্যাখ্যা দিয়ে নির্বাচনী প্রচারণা চালানো আইন ও আচরণবিধির পরিপন্থী।'