রাজনীতি
নুরুল হক নুরের নির্বাচনি অফিসে আগুন, দোকানদারকে হুমকি
পটুয়াখালীর দশমিনা উপজেলার আলিপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসু সাবেক ভিপি নুরুল হক নুরের নির্বাচনি অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এই ঘটনায় পাশের একটি ওষুধের দোকান ও মুদি দোকানেও আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে কোনো এক সময় এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে। অফিসটি বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মো. আবু হোরায়রার বাড়ির সামনেই ছিল।
হাসিনা আপনাদের ফেলে ভারত পালিয়েছে, আমাদের বিপদে ফেলে গেছে: মির্জা ফখরুল
দীর্ঘদিন পর দেশে ভোট দেওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে এবং এবারের নির্বাচন আগের যেকোনো সময়ের চেয়ে ভিন্ন হতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগে নির্বাচনে ধানের শীষ ও নৌকার প্রতিদ্বন্দ্বিতা থাকলেও এবার নৌকা নেই বলেও জানান তিনি। সোমবার (২৬ জানুয়ারি) ঠাকুরগাঁও সদর উপজেলার ২৯ মাইল এলাকার বিডি স্কুল মাঠে আয়োজিত এক নির্বাচনী সভায় এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, 'নৌকার যিনি কাণ্ডারী ছিলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি নেতাকর্মীদের ফেলে ভারতে পালিয়ে গেছেন।
দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপির ৫৯ নেতা বহিষ্কার
দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে বিএনপি ৫৯ জন নেতাকে বহিষ্কার করেছে। বুধবার (২১ জানুয়ারি) দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
দলীয় কর্মীদের পেট ভরাতে নয়, মানুষের মুক্তির জন্য রাজনীতি করি: জামায়াত আমির
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা জাতির সব মানুষের মুক্তির কথা চিন্তা করি। নিজেরা খাওয়ার জন্য কিংবা দলীয় কর্মীদের পেট ভরানোর জন্য রাজনীতি করি না। সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে আয়োজিত জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। কুষ্টিয়ার সন্তান শহীদ আবরার ফাহাদকে স্মরণ করে জামায়াত আমির বলেন, 'আবরার ফাহাদ আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক। সে ছিল বিদ্রোহী, একটি বিপ্লবের নাম।
রয়টার্সের প্রতিবেদন: প্রধানমন্ত্রী হওয়ার পথে এগিয়ে তারেক রহমান
লন্ডন থেকে দীর্ঘ ১৭ বছরের নির্বাসনের পর দেশে ফিরেছেন বিএনপির চেয়ারপারসন তারেক রহমান। দেশে ফিরেই তিনি রাজনৈতিক মহারণের কেন্দ্রবিন্দুতে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। আসন্ন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় নির্বাচনে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন। এমনটাই জানিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার দীর্ঘ ক্ষমতার পতনের পর রাজনৈতিক শূন্যতায় তারেক রহমানের এই প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনীতিতে এক অভূতপূর্ব মোড় হিসেবে দেখা হচ্ছে।
শিক্ষা ও গণতন্ত্রের সংগ্রাম জোরদারের আহ্বান সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে
ছাত্র রাজনীতির আদর্শবাদী ও বিপ্লবী ধারাকে শক্তিশালী করা এবং শিক্ষা ও গণতন্ত্রের সংগ্রাম এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়ে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্র সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) বেলা ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে আয়োজিত সমাবেশ শেষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি মিছিল বের করে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। সমাবেশের সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি মুক্তা বাড়ৈ।
আমার আয় দেখে মাথা ঘুরে পড়ে যাইয়েন না: মির্জা আব্বাস
জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) গিয়ে তার আয়-রোজগারের খোঁজখবর নেওয়ার চ্যালেঞ্জ দিয়েছেন ঢাকা-৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেছেন, আমার আয় দেখে মাথা ঘুরে পড়ে যাইয়েন না। আমি কখনো চুরি বা ডাকাতি করিনি। সোমবার (২৬ জানুয়ারি) রাজধানীতে বাংলাদেশ টেলিযোগাযোগ শ্রমিক-কর্মচারী ইউনিয়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রচারণা, গণসংযোগ ও পথসভায় তিনি এসব কথা বলেন। নির্বাচনী প্রচারণায় মির্জা আব্বাস বলেন, 'সবাই যদি একসাথে কাজ করেন, তাহলে আসন্ন জাতীয় নির্বাচনে আমার জয় লাভে কোনো বাধা থাকবে না।'
শাহজালালের মাজারে তারেক রহমান, নির্বাচনী প্রচার শুরু করল বিএনপি
সিলেটে পৌঁছে হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত ও সেখানে নফল নামাজ আদায় করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ বুধবার রাত ৯টার দিকে তিনি দরগাহে উপস্থিত হন। মাজার জিয়ারত শেষে রাত ৯টা ৪০ মিনিটের দিকে হযরত শাহপরান (র.)-এর মাজার জিয়ারতের উদ্দেশ্যে রওয়ানা দেন তিনি।
দেশ চালানোর অভিজ্ঞতা শুধু মাত্র বিএনপিরই আছে, যারা বিভ্রান্তি ছড়ায় তারা গুপ্ত: তারেক রহমান
দেশ চালানোর অভিজ্ঞতা শুধু মাত্র রাজনৈতিক দল বিএনপিরই আছে, অন্য কোনো দলের নেই—এ কথা জানিয়ে সবাইকে বিএনপিতেই আস্থা রাখার আহ্বান জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া এলাকায় বিসিক শিল্পপার্কে জেলা বিএনপি আয়োজিত বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, 'যারা বিভ্রান্তিমূলক কথা বলে তারা গুপ্ত। আপনারা তাদের গুপ্ত বলবেন।
প্রশ্ন করায় সাংবাদিকের ফোন কেড়ে নিলেন মির্জা আব্বাস
ওই সাংবাদিক প্রশ্ন করেন, ‘অনেক অভিযোগ করছে আওয়ামী লীগ স্টাইলে নির্বাচন চাচ্ছে বিএনপি, আপনি কি বলবেন?’ প্রশ্ন শুনেই ক্ষিপ্ত হয়ে ওঠেন মির্জা আব্বাস। জবাবে তিনি ওই সাংবাদিককে উদ্দেশ করে পাল্টা একের পর এক প্রশ্ন করতে থাকেন এবং তাঁকে ‘স্পাই করতে এসেছেন কি না’ বলেও জিজ্ঞেস করেন। একপর্যায়ে কথোপকথন শেষ হওয়ার পর ওই সাংবাদিকের মোবাইল ফোন কেড়ে নিতে দেখা যায় ঢাকা-৮ আসনের এই প্রার্থীকে।
শেখ হাসিনা রাজনীতিতে আর প্রাসঙ্গিক থাকবেন না: দ্য উইককে মির্জা ফখরুল
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, দেশের মানুষ একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন প্রত্যাশা করছে। তাঁর ভাষায়, প্রায় ১৫ বছর ধরে জনগণ প্রকৃত ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। বিশেষ করে ১৮ থেকে ৩০ বছর বয়সী বিপুলসংখ্যক তরুণ ভোটার কখনোই স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ পায়নি। সে কারণে এবারের নির্বাচনে ভোটার উপস্থিতি উল্লেখযোগ্য হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ঝুঁকিতে থাকা প্রার্থীদের জন্য বৈধ অস্ত্র বহালের দাবি নুরের
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নিরাপত্তা ইস্যুতে ঝুঁকিতে থাকা প্রার্থীদের জন্য সীমিত পরিসরে বৈধ অস্ত্র বহালের দাবি জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও পটুয়াখালী-৩ (গলাচিপা–দশমিনা) আসনের প্রার্থী নুরুল হক নুর।