শিক্ষা ও গণতন্ত্রের সংগ্রাম জোরদারের আহ্বান সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮
ছাত্র রাজনীতির আদর্শবাদী ও বিপ্লবী ধারাকে শক্তিশালী করা এবং শিক্ষা ও গণতন্ত্রের সংগ্রাম এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়ে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্র সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) বেলা ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে আয়োজিত সমাবেশ শেষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি মিছিল বের করে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। 

সমাবেশের সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি মুক্তা বাড়ৈ। বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুহাইল আহমেদ শুভ, দপ্তর সম্পাদক অনিক কুমার দাস ও প্রচার-প্রকাশনা সম্পাদক হারুন উর রশিদ। অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সভাপতি মাহির শাহরিয়ার রেজা এবং পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ ঢাকা মহানগরের সভাপতি কানেজ চাকমা। সমাবেশ পরিচালনা করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন।

বক্তারা বলেন, 'সর্বজনীন, বিজ্ঞানভিত্তিক, সেক্যুলার, বৈষম্যহীন ও গণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের পথচলা শুরু হয়েছিল। আজ ২১ জানুয়ারি সংগঠনের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রাক্তন ও বর্তমান সকল নেতাকর্মী, সমর্থক, শিক্ষার্থী-শিক্ষক-অভিভাবকসহ দেশবাসীর প্রতি সংগ্রামী সালাম ও শুভেচ্ছা।'

নেতৃবৃন্দ বলেন, 'এ দেশের ছাত্রসমাজ বারবার শিক্ষা ও গণতন্ত্রের দাবিতে রক্ত দিয়েছে। ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৬২ সালের শিক্ষা আন্দোলন, ১৯৬৯-এর গণঅভ্যুত্থান ও ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠিত হলেও অর্থনৈতিক ও সামাজিক মুক্তি আজও অধরা। স্বাধীনতার পর শাসক শ্রেণি দেশীয় ও বিদেশি লুটেরা ধনিক শ্রেণির স্বার্থে রাষ্ট্র পরিচালনা করেছে, যার বিরুদ্ধে জনগণ বারবার প্রতিরোধ গড়ে তুলেছে।'

১৯৯০ সালে সামরিক স্বৈরাচারের পতন এবং ২০২৪ সালে গণঅভ্যুত্থানের মাধ্যমে গণতান্ত্রিক ও বৈষম্যহীন সমাজের দাবিতে ছাত্র-শ্রমিক-জনতার আত্মত্যাগের কথাও তুলে ধরেন তারা।

বক্তারা অভিযোগ করেন, গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের ১৭ মাস পেরিয়ে গেলেও জনগণের প্রত্যাশা পূরণ হয়নি। বরং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, কর্মসংস্থানের সংকট, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বিচারবহির্ভূত হত্যা, মব সন্ত্রাস, সংখ্যালঘু ও আদিবাসীদের ওপর নিপীড়ন বেড়েই চলেছে। জাতীয় স্বার্থ উপেক্ষা করে বিদেশি কোম্পানির হাতে গুরুত্বপূর্ণ বন্দর ও সম্পদ তুলে দেওয়ার অভিযোগও তোলেন তারা।

শিক্ষা খাত প্রসঙ্গে নেতারা বলেন, 'বছরের শুরুতে পাঠ্যপুস্তক সরবরাহের ঘোষণা থাকলেও শিক্ষার্থীরা সময়মতো বই পায়নি। সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা অপ্রতুল, মাধ্যমিক শিক্ষার জাতীয়করণ বাস্তবায়িত হয়নি, পাবলিক বিশ্ববিদ্যালয়ে গবেষণার বরাদ্দ কমছে এবং শিক্ষাব্যবস্থায় বেসরকারিকরণ ও বাণিজ্যিকীকরণ বাড়ছে। ছাত্র সংসদ নির্বাচনের ক্ষেত্রেও অবাধ ও গ্রহণযোগ্য পরিবেশ নিশ্চিত হয়নি।'

নেতৃবৃন্দ বলেন, 'আগামী দিনে শিক্ষা ব্যবস্থার বাণিজ্যিকীকরণ ও বৈষম্যের বিরুদ্ধে যেমন সংগ্রাম জোরদার করতে হবে, তেমনি শোষণমুক্ত সমাজ ও রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার লড়াইয়েও ছাত্রসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। সেই সংগ্রামে দেশের সকল শিক্ষার্থীর সক্রিয় অংশগ্রহণ প্রত্যাশা করে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. ‘শুধু সার চেয়েছিল, এখন ঘরছাড়া’, গ্রেপ্তার আতঙ্কে কুড়িগ্রামের কৃষকেরা সদ্য. গুলশানে নতুন ডিসি, খিলগাঁওয়ে নতুন ওসি পদায়ন সদ্য. ঠাকুরগাঁওয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৫ শিক্ষার্থী সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. ‘শুধু সার চেয়েছিল, এখন ঘরছাড়া’, গ্রেপ্তার আতঙ্কে কুড়িগ্রামের কৃষকেরা সদ্য. গুলশানে নতুন ডিসি, খিলগাঁওয়ে নতুন ওসি পদায়ন সদ্য. ঠাকুরগাঁওয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৫ শিক্ষার্থী সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ