রাজনীতি
আগামী নির্বাচনে ‘মাদার্স রেভ্যুলুশনে’ ঐক্যবদ্ধ বাংলাদেশ সরকার গঠন করবে: আরিফুল ইসলাম
ঢাকা-১৮ আসনে জামায়াত–এনসিপিসহ ১১ দলের ‘ঐক্যবদ্ধ বাংলাদেশ’ জোটের প্রার্থী আরিফুল ইসলাম বলেছেন, “আমাদের মায়েরা বিগত ১৭ বছর ধরে নীরবে ও নিভৃতে কাজ করেছেন। একই সঙ্গে তারা সন্তান লালন করেছেন এবং সংগঠন ও আন্দোলনের বার্তা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন। তাদের এই ত্যাগ ও কষ্টের ফলেই আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে মায়েরা একটি নীরব গণতান্ত্রিক বিপ্লব ঘটাবেন।”
সমর্থকদের কাছে নির্বাচনী ব্যয়ের জন্য অনুদানের আহ্বান আখতার হোসেনের
সমর্থকদের কাছে নির্বাচনী ব্যয়ের জন্য আর্থিক সহায়তার আবেদন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব ও রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনে শাপলা কলি প্রতীকের প্রার্থী আখতার হোসেন। বুধবার (২১ জানুয়ারি) রাতে নিজের ফেসবুক আইডিতে তিনি লিখেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৪ আসনে তিনি সংসদ সদস্য পদে নির্বাচন করছেন। তিনি বলেন, ‘আসনের মানুষ আমাকে আপন করে নিয়েছেন। আগামীকাল থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে।
যেসব আসনে জয় পেতে পারে শাপলা কলি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শেষ হয়েছে। গত ২২ জানুয়ারি থেকে টানা ২০ দিন সারাদেশে প্রার্থীরা ব্যাপক প্রচারণা চালান। এই সময়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৩০টি আসনে তাদের প্রার্থীদের প্রচারণায় উল্লেখযোগ্য সাড়া পাওয়ার দাবি করেছে। পথসভা ও জনসভাগুলোতে ভোটার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মাঠপর্যায়ের পরিস্থিতি ও বিভিন্ন জরিপের হিসাব মিলিয়ে একাধিক আসনে শাপলা কলি প্রতীকের জয় প্রত্যাশা করছেন দলটির নেতাকর্মী ও সমর্থকরা।
ক্ষমতায় এলে ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেবে বিএনপি: তারেক রহমান
ক্ষমতায় এলে দেশের ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি জানান, পরিবারের প্রধান নারীকে এই কার্ড দেওয়া হবে। এই কার্ডের মাধ্যমে প্রতিমাসে ২–২.৫ হাজার টাকা অর্থ সাহায্য এবং খাদ্যসামগ্রী সরবরাহ করা হবে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনি জনসভা শুরুর আগে ‘দ্য প্ল্যান, ইয়ুথ পলিসি টক উইথ তারেক রহমান’ শীর্ষক মতবিনিময় অনুষ্ঠানে সিলেটের বিভিন্ন স্তরের শতাধিক তরুণ শিক্ষার্থীর সঙ্গে মতবিনিময়কালে এ কথা জানান তিনি।
মঞ্জুরুল আহসান মুন্সীকে বিএনপির সব পদ থেকে বহিষ্কার
দলের সব পদ থেকে ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী।
কুৎসা রটানো দলটি মানুষের ভোট পাবে না: মির্জা ফখরুল
NULL
দুর্নীতির পাতা-ডাল নয়, ঘাড় ধরে টান দেওয়া হবে: জামায়াত আমির
আগামীতে দেশ পরিচালনার সুযোগ পেলে দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দুর্নীতির পাতা বা ডাল নয়, ঘাড় ধরে টান দেওয়া হবে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১০টা ২০ মিনিটে বরিশালের মেহেন্দিগঞ্জে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, 'বড় দুর্নীতিবাজরা আইনের বাইরে থাকবে আর ছোট অপরাধীরা শাস্তি পাবে, এটি চরম অন্যায়। দুর্নীতির জড় ও মূল ধরেই ব্যবস্থা নিতে হবে।
আবার ভোট ডাকাতির ষড়যন্ত্র শুরু হয়েছে: তারেক রহমান
দেশের ভেতরে আবারও ভোট ডাকাতির ষড়যন্ত্র শুরু হয়েছে বলে অভিযোগ করে দেশবাসীকে এই ষড়যন্ত্র প্রতিহত করতে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে সিলেটের ঐতিহ্যবাহী আলীয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। তারেক রহমান বলেন, 'বাংলাদেশের ভেতর কোনো মহল এই ধরনের ষড়যন্ত্রের চেষ্টা করছে। যারা দেশ থেকে পালিয়ে গেছে, তারা আগের মতোই ভোট ডাকাতির পরিকল্পনা করছে। তাই সকলকে সতর্ক থাকতে হবে।'
জামায়াত আমিরের টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে আপত্তিকর পোস্ট, দলের বিবৃতি
বিবৃতিতে তিনি জানান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ক্যাম্পেইন টিম নিশ্চিত করেছে যে সম্প্রতি আমির ডা. শফিকুর রহমানের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টসহ দলের কয়েকজন সিনিয়র নেতার সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে সাইবার হামলার ঘটনা ঘটে। অত্যন্ত সমন্বিত উপায়ে হামলাকারীরা সাময়িকভাবে আমীরে জামায়াতের এক্স অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নেয়।
ক্ষমতায় গেলে নবীর ন্যায়পরায়ণতায় দেশ চালাবো: তারেক রহমান
নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করলে নবী (সা.)-এর ন্যায়পরায়ণতার ভিত্তিতে দেশ পরিচালনা করা হবে বলে জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সিলেটের সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত বিএনপির নির্বাচনি জনসভায় এ কথা বলেন তিনি। তারেক রহমান বলেন, 'ষড়যন্ত্রকারীরা এখনও সক্রিয়। দেশ-বিদেশে বসে যারা ষড়যন্ত্র করছেন, তাদের থেকে সচেতন থাকতে হবে। আমাদের জনগণ আগেও ঐক্যবদ্ধ হয়ে সব ষড়যন্ত্র প্রতিহত করেছে, ভবিষ্যতেও করবে।'
জাকসু ভিপির বিএনপিতে যোগদান
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) সহ-সভাপতি (ভিপি) আবদুর রশিদ জিতুসহ হল সংসদের নির্বাচিত কয়েকজন নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগ দিয়েছেন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে দলটি। ভিপি ছাড়াও জাকসুর বিভিন্ন পর্যায়ের নেতারা এদিন বিএনপির অঙ্গসংগঠন ছাত্রদলে যোগ দিয়েছেন।
আপিল খারিজ, কুমিল্লা-৪ আসনে ভোটে দাঁড়াতে পারছেন না মঞ্জুরুল আহসান মুন্সী
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পেতে করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। ফলে তিনি এবার আর এই আসনে নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা। রোববার (১ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন। এর আগে ঋণ খেলাপির অভিযোগে মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিলের আবেদন করেন জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।