যেসব আসনে জয় পেতে পারে শাপলা কলি

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শেষ হয়েছে। গত ২২ জানুয়ারি থেকে টানা ২০ দিন সারাদেশে প্রার্থীরা ব্যাপক প্রচারণা চালান। এই সময়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৩০টি আসনে তাদের প্রার্থীদের প্রচারণায় উল্লেখযোগ্য সাড়া পাওয়ার দাবি করেছে। পথসভা ও জনসভাগুলোতে ভোটার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মাঠপর্যায়ের পরিস্থিতি ও বিভিন্ন জরিপের হিসাব মিলিয়ে একাধিক আসনে শাপলা কলি প্রতীকের জয় প্রত্যাশা করছেন দলটির নেতাকর্মী ও সমর্থকরা।

গণ-অভ্যুত্থানের শক্তি থেকে উঠে আসা তারুণ্যনির্ভর এনসিপি ১১ দলীয় জোটের সঙ্গে নির্বাচনে অংশ নিচ্ছে। জোটের সিদ্ধান্ত অনুযায়ী ৩০টি আসনে শাপলা কলি প্রতীকে এনসিপি প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং জোটভুক্ত দলগুলোর পূর্ণ সমর্থন পাচ্ছেন। দলটির প্রত্যাশা, তরুণ ও নারী ভোটারদের মধ্যে তাদের গ্রহণযোগ্যতা বেশি হওয়ায় ভোটের ফলেও তার প্রতিফলন ঘটবে। প্রচারণাকালেও তরুণ ও নারী ভোটারদের আগ্রহ ও উপস্থিতি বেশি দেখা গেছে বলে দাবি দলটির।

এনসিপির অভ্যন্তরীণ জরিপে দেখা গেছে, তরুণদের দল হিসেবে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও রংপুর বিভাগে তারা তুলনামূলকভাবে বেশি আসন পেতে পারে। নেতাদের প্রত্যাশা, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয়ভাবে এনসিপি তৃতীয় অবস্থানে থাকবে।

মাঠের বাস্তবতা ও বিভিন্ন জরিপের তথ্য অনুযায়ী, ১৩ থেকে ১৪টি আসনে এনসিপির পক্ষে শক্ত গণজোয়ারের সুযোগ দেখছে দলটি। এর মধ্যে ১০টি আসনে জয়ের সম্ভাবনা বেশি বলে দাবি করা হচ্ছে। সম্ভাবনাময় আসনগুলোর মধ্যে রয়েছে—ঢাকা-১১ (নাহিদ ইসলাম), রংপুর-৪ (আখতার হোসেন), কুমিল্লা-৪ (হাসনাত আবদুল্লাহ), নোয়াখালী-৬ (আবদুল হান্নান মাসউদ), নারায়ণগঞ্জ-৪ (আবদুল্লাহ আল আমিন), কুড়িগ্রাম-২ (আতিকুর রহমান মুজাহিদ), দিনাজপুর-৫ (ডা. আবদুল আহাদ), নাটোর-৩ (এস এম জার্জিস কাদির), ব্রাহ্মণবাড়িয়া-২ (আশরাফ মাহদী) ও পঞ্চগড়-২ (সারজিস আলম)।

এদিকে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) গবেষণা ও জরিপ প্রতিষ্ঠান ‘সোচ্চার’ দেশের ১৩টি সংসদীয় আসনের জরিপ প্রকাশ করে। এতে ঢাকার দুইটি আসনে এনসিপির অগ্রগতির তথ্য জানানো হয়। জরিপ অনুযায়ী, ঢাকা-৮ আসনে এনসিপি প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর পক্ষে মতামত দিয়েছেন ৪৮ দশমিক ৪ শতাংশ ভোটার এবং ঢাকা-১১ আসনে নাহিদ ইসলামের পক্ষে মতামত দিয়েছেন ৪১ দশমিক ৪ শতাংশ ভোটার।

ঢাকা-৮ আসনের তরুণ ভোটার আহনাফ বলেন, “তরুণদের ও জুলাইয়ের দল হিসেবে এনসিপির প্রতি আমাদের বড় প্রত্যাশা আছে। আমরা রাজনীতি ও রাষ্ট্রব্যবস্থার আমূল পরিবর্তন চাই, আর এনসিপির প্রার্থীরা সেই ম্যান্ডেট বুঝতে পারবে বলে মনে করি।”

এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সেক্রেটারি ইয়াসির আরাফাত বলেন, “সারা দেশে ৩০টি আসনে আমাদের প্রার্থীরা শক্ত অবস্থানে আছে। ১২ থেকে ১৩টি আসনে আমরা বিশেষভাবে এগিয়ে আছি। শেষ দিনের গণমিছিল ও আগের জনসভাগুলোতে বিপুল জনসমাগম ছিল। সবচেয়ে বড় কথা, ভোটাররাই আমাদের জন্য কাজ করছে—বিশেষ করে তরুণ ভোটাররা। জোটের কারণেও আমরা বাড়তি সমর্থন পাচ্ছি। সব মিলিয়ে শাপলা কলির পক্ষে বড় ধরনের গণজোয়ারের প্রত্যাশা করছি।”

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. জাতিসংঘে ভাষণ, ‘আমাদের’ বিরাট পদোন্নতি বলে উচ্ছ্বসিত ড. ইউনূস সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. ঢাকার সাবেক পুলিশ সুপারসহ বরখাস্ত ৬ কর্মকর্তা সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিস্ফোরক মামলার আসামি দুই বছর আগে ক্যান্সারে মারা যাওয়া যুবলীগ নেতা সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. জাতিসংঘে ভাষণ, ‘আমাদের’ বিরাট পদোন্নতি বলে উচ্ছ্বসিত ড. ইউনূস সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. ঢাকার সাবেক পুলিশ সুপারসহ বরখাস্ত ৬ কর্মকর্তা সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিস্ফোরক মামলার আসামি দুই বছর আগে ক্যান্সারে মারা যাওয়া যুবলীগ নেতা সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে