রাজনীতি
একজন সকালে আল্লাহর নাম নিয়ে চাঁদাবাজি শুরু করেন: নাসীরুদ্দীন পাটওয়ারী
ঢাকা-৮ আসনে একজন প্রভাবশালী ব্যক্তি সকালে আল্লাহর নাম নিয়ে চাঁদাবাজি শুরু করেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। শনিবার (৩১ জানুয়ারি) নির্বাচনী প্রচারণার সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি। নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, 'পাবলো এসকোবার যেমন কার্টেল কিং ছিলেন, ঢাকা-৮–তেও অনুরূপ চরিত্র বিদ্যমান। এই ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।' তিনি বলেন, 'এলাকায় এমন একটি পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে অসভ্য আচরণ ও গ্যাংস্টারদের ভাষা দেখা যাচ্ছে।
গণভোট বাস্তবায়ন হলে সবচেয়ে বেশি উপকৃত হবে আওয়ামী লীগ: মঞ্জু
আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান এবং ফেনী-২ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী মজিবুর রহমান মঞ্জু দাবি করেছেন, আসন্ন গণভোটের রায় যদি ‘হ্যাঁ’ হয় এবং জুলাই সনদ বাস্তবায়িত হয়, তবে রাজনৈতিকভাবে সবচেয়ে বেশি সুবিধা পাবে আওয়ামী লীগ। সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে ফেনী শহরের খেজুরিয়ার প্রধান নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। মঞ্জু উল্লেখ করেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা বর্তমানে ‘নো ভোট’ বা গণভোট বর্জনের প্রচার চালালেও ইতিহাসের শিক্ষা বলছে,
বিএনপি ছাড়া দেশ পরিচালনার পরিকল্পনা কেউ দেয়নি: তারেক রহমান
বিএনপি ছাড়া দেশের মানুষের সামনে দেশ পরিচালনার সুস্পষ্ট কোনো পরিকল্পনা এখনো কোনো রাজনৈতিক দল দিতে পারেনি বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। অন্যরা পরিকল্পনা উপস্থাপনের বদলে শুধু বদনাম ও সমালোচনায় ব্যস্ত রয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি। রোববার (২৫ জানুয়ারি) রাতে কুমিল্লার চৌদ্দগ্রাম পাইলট হাইস্কুল মাঠে আয়োজিত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। তারেক রহমান বলেন, ‘৫ আগস্টের পর দেশের মানুষ অনেক প্রত্যাশা করছে। সেই প্রত্যাশা পূর
৮ ফেব্রুয়ারি তারেক রহমানের সমাপনী নির্বাচনী জনসভা নয়াপল্টনে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির নির্বাচনী প্রচারের শেষ জনসভা আগামী ৮ ফেব্রুয়ারি রাজধানীর নয়াপল্টনে অনুষ্ঠিত হবে। ওই দিন বেলা দুইটায় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এই জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি জানান, নির্বাচনের আগে এই সমাপনী জনসভাকে ঘিরে নয়াপল্টন ও আশপাশের এলাকায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।
বিদ্রোহীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বিএনপি
মাহদী আমীন বলেন, গণঅভ্যুত্থানের আগে দেশে দীর্ঘদিন ধরে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন চলেছে। এই সময়ে সাধারণ মানুষ যেমন ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি, তেমনি অনেক ত্যাগী ও সংগ্রামী রাজনীতিবিদও নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাননি। দীর্ঘ সময় পর নির্বাচন হওয়ায় বিএনপির মতো বড় দলে অভ্যন্তরীণ প্রতিযোগিতা থাকাই স্বাভাবিক। তবে একটি আসনে একজনের বেশি প্রার্থীকে দলীয় মনোনয়ন দেওয়া সম্ভব নয়।
বিএনপি ক্ষমতায় এলে ফ্রি ইন্টারনেট দেয়া হবে: মাহদী আমিন
NULL
দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে মাঠে থাকার আহ্বান তারেক রহমানের
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে জনগণের সমর্থন আদায়ে সংগঠনের শক্তি ও জনসম্পৃক্ততাই বিএনপির প্রধান ভরসা বলে জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনের সময় দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে মাঠে থাকার আহ্বানও জানিয়েছেন তিনি। শনিবার (৩১ জানুয়ারি) সকালে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় নির্বাচনি সফরের তৃতীয় দিনে বগুড়া শহরতলির ছিলিমপুরে হোটেল নাজ গার্ডেনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
দুই দশক পর সিরাজগঞ্জে তারেক রহমান
দীর্ঘ দুই দশক পর সিরাজগঞ্জে নির্বাচনি জনসভায় বক্তৃতা করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (৩১ জানুয়ারি) বিকাল পোনে ৪টার দিকে তিনি সিরাজগঞ্জ শহরের বিসিক শিল্প পার্কে আয়োজিত সমাবেশস্থলে উপস্থিত হন। পরে বিকাল ৪টার দিকে তিনি বক্তব্য শুরু করেন। প্রায় দুই দশক পর সিরাজগঞ্জ জেলা সফরে এলেন তারেক রহমান। দলীয় সূত্রে জানা গেছে, এই জনসভার মঞ্চ থেকে সিরাজগঞ্জ ও পাবনা জেলার সব সংসদীয় আসনে বিএনপির দলীয় প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হবে।
এনসিপি জামায়াত জোটে যাওয়ায় তরুণ প্রজন্মের আস্থা কমেছে: মীর স্নিগ্ধ
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যদি নিজেদের স্বতন্ত্র রাজনৈতিক পরিচয় ধরে রাখতে পারত, তবে দেশের রাজনীতিতে দলের অবস্থান আরও শক্তিশালী হতো বলে মনে করছেন জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সিইও মীর স্নিগ্ধ। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি। মীর স্নিগ্ধ বলেন, 'তরুণ প্রজন্মের মধ্যে এনসিপির প্রতি আগ্রহ থাকা সত্ত্বেও সম্প্রতি দলটির জোটে যাওয়ার সিদ্ধান্ত তাদের মধ্যে দ্বিধা তৈরি করেছে। ক্ষমতার শর্টকাট পথ নেওয়ার কারণে রাজনৈতিক বিশ্বাস হারালে দীর্ঘমেয়াদে টিকে থাকা কঠিন হয়ে যায়।'
কাঁদা ছোড়াছুড়ি নয়, দেশের রাজনীতি হতে হবে পলিসিনির্ভর: তারেক রহমান
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের রাজনীতি হতে হবে পলিসিনির্ভর। রাজনৈতিক দল ও নেতৃত্বের মধ্যে পারস্পরিক কাদা ছোড়াছুড়ির পরিবর্তে উন্নয়ন ও সমস্যা সমাধানে কার কী নীতি থাকবে এবং সেগুলো কীভাবে বাস্তবায়ন করা হবে—সে বিষয়ে গঠনমূলক আলোচনা ও বিতর্ক প্রয়োজন। তবেই দেশ এগিয়ে যাবে বলে মন্তব্য করেন তিনি।
কোনো দুর্নীতিগ্রস্ত সরকার আর দেখতে চাই না: জামায়াত আমির
দেশের মানুষ একটা পরিবর্তন চায় এবং ১৩ তারিখ থেকে মানুষ পরিবর্তন দেখতে চাচ্ছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে চৌদ্দগ্রাম উপজেলা জামায়াত আয়োজিত নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, '১৩ তারিখ যে পরিবর্তনটা আসবে এটি আসবে যুব সমাজের ওপর ভর করে। আমাদের মায়েদের নিরাপত্তার আকাঙ্ক্ষার ওপর ভর করে। গোটা দেশের ইজ্জতের ওপর ভর করে। আমরা আর কোনো আধিপত্যবাদকে মানবো না, কোনো ফ্যাসিবাদ দেখতে চাই না।
জামায়াত আমিরের সঙ্গে ইইউপর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ
বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভারস ইজাবস নেতৃত্বে ১৫ সদস্যের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার সকাল ১১টায় জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে দুই পক্ষ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। বিশেষ করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য আয়োজন নিশ্চিত করতে দুই পক্ষ ঘনিষ্ঠভাবে কাজ করার বিষয়ে একমত হন।