দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে মাঠে থাকার আহ্বান তারেক রহমানের

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে জনগণের সমর্থন আদায়ে সংগঠনের শক্তি ও জনসম্পৃক্ততাই বিএনপির প্রধান ভরসা বলে জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনের সময় দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে মাঠে থাকার আহ্বানও জানিয়েছেন তিনি।

শনিবার (৩১ জানুয়ারি) সকালে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় নির্বাচনি সফরের তৃতীয় দিনে বগুড়া শহরতলির ছিলিমপুরে হোটেল নাজ গার্ডেনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, 'দলীয় শৃঙ্খলা বজায় রেখে মানুষের পাশে দাঁড়াতে পারলেই ধানের শীষের প্রতি জনসমর্থন আরও বাড়বে।'

তিনি নেতাকর্মীদের মাঠে সক্রিয় থাকার পাশাপাশি জনগণের আস্থা অর্জনে কাজ করার নির্দেশনা দেন।

বগুড়াকে বিএনপির শক্ত ঘাঁটি উল্লেখ করে তিনি বলেন, 'বগুড়ার নির্বাচনি দায়িত্ব আমি নিশ্চিন্তে নেতাকর্মীদের হাতেই ছেড়ে দিতে চাই। ভোটের দিন ভোটকেন্দ্র পাহারা দিয়ে নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে নেতাকর্মীরাই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে আপনাদের।'

তারেক রহমান আরও বলেন, 'আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, বগুড়ার সাতটি আসনেই বিএনপির প্রার্থীরা সর্বোচ্চ ভোট পেয়ে জনগণের প্রতিনিধি হিসেবে নির্বাচিত হবেন।'

বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক সহিদ উন নবী সালামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু ও অ্যাডভোকেট একেএম মাহবুবুর রহমান, জেলা বিএনপির সাবেক সভাপতি সাইফুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন ও আলী আজগর তালুকদার হেনা, সদর থানা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, শহর বিএনপির সভাপতি হামিদুল হক চৌধুরী হিরুসহ দলের বিভিন্ন স্তরের নেতারা।

মতবিনিময় সভায় জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। এর আগে প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

সভা শেষে তারেক রহমান সিরাজগঞ্জের উদ্দেশে রওনা দেন। পথে বগুড়ার শাজাহানপুরে বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে বিএনপি প্রার্থী মোরশেদ মিল্টন এবং শেরপুরের ধুনট মোড়ে বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজের নির্বাচনি পথসভায় বক্তব্য দেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. ‘শুধু সার চেয়েছিল, এখন ঘরছাড়া’, গ্রেপ্তার আতঙ্কে কুড়িগ্রামের কৃষকেরা সদ্য. গুলশানে নতুন ডিসি, খিলগাঁওয়ে নতুন ওসি পদায়ন সদ্য. ঠাকুরগাঁওয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৫ শিক্ষার্থী সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. ‘শুধু সার চেয়েছিল, এখন ঘরছাড়া’, গ্রেপ্তার আতঙ্কে কুড়িগ্রামের কৃষকেরা সদ্য. গুলশানে নতুন ডিসি, খিলগাঁওয়ে নতুন ওসি পদায়ন সদ্য. ঠাকুরগাঁওয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৫ শিক্ষার্থী