শনিবার (৩১ জানুয়ারি) রাজধানীতে ‘আগামীর বাংলাদেশ বিনির্মাণে আইসিটি সেক্টরের ভূমিকা ও করণীয়’ শীর্ষক অনুষ্ঠানে মাহদী আমিন এই মন্তব্য করেন।
তিনি বলেন, 'আসন্ন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হলে বিএনপি জয়লাভ করে সরকার গঠন করবে।'
মাহদী আরও বলেন, '১২ ফেব্রুয়ারি নির্বাচনে জয়লাভ করলে দেশের জনগণের ক্ষমতায়ন নিশ্চিত করতে আমাদের পদক্ষেপ নেওয়া হবে। মেধাবীদের জন্য জুতসই সুযোগ-সুবিধা প্রদান করা হবে। আমাদের চেয়ারম্যান তারেক রহমান এই বিষয়গুলো নিজের পরিকল্পনায় রেখেছেন।'
তিনি বলেন, 'দেশের ফ্রিল্যান্সাররা দীর্ঘদিন ধরে পেপাল সেবা চালুর দাবি জানিয়ে আসছেন। বিএনপি ক্ষমতায় এলে পেপাল আনা নিয়ে ইতিমধ্যেই পদক্ষেপ শুরু করা হয়েছে। এছাড়া, তথ্য-প্রযুক্তি খাতে ১০ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা রয়েছে।'