রাজনীতি

বিএনপি ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে আ.লীগকে ব্যবহার করছে: মনিরা শারমীন

বিএনপি ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে আ.লীগকে ব্যবহার করছে: মনিরা শারমীন

আওয়ামী লীগ পরোক্ষভাবে বিএনপিকে সমর্থন দিচ্ছে এবং বিএনপি ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে আওয়ামী লীগকে ব্যবহার করছে—এমন অভিযোগ করেছেন জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমীন। বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর বাংলা মোটরে এনসিপির কার্যালয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

২৫ জুলাই, ২০২৬
তারেক রহমান প্রধানমন্ত্রী হচ্ছেন, মনে করেন ৪৭% মানুষ

তারেক রহমান প্রধানমন্ত্রী হচ্ছেন, মনে করেন ৪৭% মানুষ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী হিসেবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দায়িত্ব নিতে পারেন বলে মনে করছেন জরিপে অংশ নেওয়া ৪৭ দশমিক ৬ শতাংশ মানুষ। একই জরিপে ২২ দশমিক ৫ শতাংশ অংশগ্রহণকারী মনে করেন, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান প্রধানমন্ত্রী হতে পারেন। জরিপে অংশ নেওয়াদের ৬০ শতাংশের ধারণা, গণভোট হলে সেখানে ‘হ্যাঁ’ ভোটই বিজয়ী হবে।

২৫ জুলাই, ২০২৬
ভোট নিয়ে অন্য কোনো চিন্তা করলে সিংহের থাবা সামাল দিতে পারবেন না: জামায়াত আমির

ভোট নিয়ে অন্য কোনো চিন্তা করলে সিংহের থাবা সামাল দিতে পারবেন না: জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, মনে রাখতে হবে যে মায়ের দামাল সন্তানেরাই চব্বিশে জগদ্দল পাথরের মতো হিমালয়সম ফ্যাসিবাদকে তাড়িয়েছে। সেই সন্তানেরা ঘুমিয়ে পড়েনি, তারা এখনো জেগে আছে। ভবিষ্যতে জনগণের ভোট নিয়ে কেউ অন্য কোনো চিন্তা করলে এই যুবকেরা সিংহ হয়ে গর্জন করবে। সিংহের থাবা সামাল দেওয়া সম্ভব হবে না। তাই নিজের ভোট ছাড়া কারও ভোটের দিকে হাত বাড়াবেন না।

২৫ জুলাই, ২০২৬
আগামী শুক্রবার নির্বাচনী ইশতেহার প্রকাশ করবে বিএনপি

আগামী শুক্রবার নির্বাচনী ইশতেহার প্রকাশ করবে বিএনপি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিজেদের নির্বাচনী ইশতেহার প্রকাশের তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আগামী শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দলটি আনুষ্ঠানিকভাবে তাদের দীর্ঘমেয়াদী উন্নয়ন পরিকল্পনা ও জনকল্যাণমুখী ইশতেহার জাতির সামনে তুলে ধরবে। বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

২৫ জুলাই, ২০২৬
সুষ্ঠু নির্বাচন হলে ধানের শীষের নিরঙ্কুশ বিজয় কেউ ঠেকাতে পারবে না: মাহদী আমিন

সুষ্ঠু নির্বাচন হলে ধানের শীষের নিরঙ্কুশ বিজয় কেউ ঠেকাতে পারবে না: মাহদী আমিন

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে ধানের শীষের নিরঙ্কুশ বিজয় কেউ ঠেকাতে পারবে না বলে মন্তব্য করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন। রোববার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

২৫ জুলাই, ২০২৬
লন্ডন ফেরত মুফতিকে আবার সেখানে পাঠাতে হবে: রাশেদ প্রধান

লন্ডন ফেরত মুফতিকে আবার সেখানে পাঠাতে হবে: রাশেদ প্রধান

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও দলের মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, লন্ডন থেকে পলাতক এক মুফতি এসে জামায়াতকে গুপ্ত বলছেন। অথচ প্রকৃতপক্ষে তিনিই ১৭ বছর ধরে গুপ্ত ছিলেন। তাকে দিল্লি নয়, পিন্ডি নয়—আবারও লন্ডন পাঠাতে হবে। শুক্রবার সকালে নোয়াখালী জিলা স্কুল মাঠে ১১ দলীয় জোটের নির্বাচনি জনসভায় এসব কথা বলেন তিনি। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

২৫ জুলাই, ২০২৬
জামায়াত প্রগতিশীল ও মধ্যপন্থি ইসলামী রাজনৈতিক দল: ডা. শফিকুর রহমান

জামায়াত প্রগতিশীল ও মধ্যপন্থি ইসলামী রাজনৈতিক দল: ডা. শফিকুর রহমান

জামায়াতে ইসলামী একটি প্রগতিশীল ও মধ্যপন্থি ইসলামী রাজনৈতিক দল, যা সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে নিয়মিতভাবে নিজেদের নীতি ও কর্মসূচি পরিমার্জন করে আসছে বলে মন্তব্য করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। দলটি গণতান্ত্রিক ও জনমুখী রাজনীতিতে বিশ্বাসী বলেও মন্তব্য করেন তিনি। ভারতের সাপ্তাহিক ইংরেজি ম্যাগাজিন দ্য উইক-কে দেওয়া এক সাক্ষাৎকারে জামায়াতের ভবিষ্যৎ পরিকল্পনা, নির্বাচনী প্রস্তুতি, গণতন্ত্র, নারী ও সংখ্যালঘু অধিকারসহ বিভিন্ন বিষয়ে দলের অবস্থান তুলে ধরেন তিনি।

২৫ জুলাই, ২০২৬
জীবনমান উন্নয়নে মাসিক ভাতা, ফ্যামিলি কার্ড ও হেলথ কার্ড চালুর পরিকল্পনা: তারেক রহমান

জীবনমান উন্নয়নে মাসিক ভাতা, ফ্যামিলি কার্ড ও হেলথ কার্ড চালুর পরিকল্পনা: তারেক রহমান

সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে দরিদ্র নারীদের জন্য মাসিক ভাতা, ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য ফার্মার কার্ড এবং স্বাস্থ্যসেবা নিশ্চিতে হেলথ কার্ড চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (৪ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক গণমাধ্যম দ্য ডিপ্লোম্যাট-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। সাক্ষাৎকারটি নেন ভারতের নয়াদিল্লিভিত্তিক সাংবাদিক শাহাদাৎ স্বাধীন। এতে আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচন, অর্থনীতি, পরিবেশ, পররাষ্ট্রনীতি এবং ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনার রূপরেখা তুলে ধরেন তারেক রহমান।

২৫ জুলাই, ২০২৬
জামায়াত জোট ক্ষমতায় এলেও দেশ ধর্মরাষ্ট্র হবে না: নাহিদ ইসলাম

জামায়াত জোট ক্ষমতায় এলেও দেশ ধর্মরাষ্ট্র হবে না: নাহিদ ইসলাম

ভারতের সাপ্তাহিক ম্যাগাজিন দ্য উইক-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জামায়াতে ইসলামীর সঙ্গে জোটবদ্ধ হয়ে সরকার গঠন করলেও বাংলাদেশ কোনোভাবেই ধর্মরাষ্ট্রে পরিণত হবে না। ভারতীয় ম্যাগাজিন 'দ্য উইক' এর ব্যুরোপ্রধান নম্রতা বিজি আহুজাকে দেওয়া সাক্ষাৎকারে নাহিদ ইসলাম দাবি করেন, জামায়াতে ইসলামী তাদের অতীতের কট্টর অবস্থান থেকে সরে এসে বর্তমানে অন্তর্ভুক্তিমূলক রাজনীতি ও জাতীয় সরকার গঠনের কথা বলছে।

২৫ জুলাই, ২০২৬
নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা জামায়াত প্রার্থীর

নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা জামায়াত প্রার্থীর

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও–সিদ্ধিরগঞ্জ) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ড. ইকবাল হোসেন ভুঁইয়া নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে তিনি ১০ দলীয় জোটের প্রার্থীকে সমর্থনের আহ্বান জানিয়েছেন। রোববার (২৫ জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি। ড. ইকবাল হোসেন ভুঁইয়া জানান, বোনের অসুস্থতার কারণে মনোনয়নপত্র প্রত্যাহারের নির্ধারিত দিনে সময়মতো নির্বাচন কমিশনে আবেদন জমা দিতে পারেননি। ফলে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন প্রত্যাহার সম্ভব হয়নি।

২৫ জুলাই, ২০২৬
রাষ্ট্র পরিচালনায় বিএনপির মূলমন্ত্র হবে মহানবীর মহান আদর্শ-ন্যায়পরায়ণতা: তারেক রহমান

রাষ্ট্র পরিচালনায় বিএনপির মূলমন্ত্র হবে মহানবীর মহান আদর্শ-ন্যায়পরায়ণতা: তারেক রহমান

জনগণের সমর্থনে সরকার গঠন করতে পারলে রাষ্ট্র পরিচালনায় বিএনপির মূলমন্ত্র হবে ‘মহানবীর মহান আদর্শ-ন্যায়পরায়ণতা’—এ ঘোষণা দিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। সোমবার সন্ধ্যায় বাংলাদেশ টেলিভিশনে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন। ভাষণে সরকারে থাকাকালে বিএনপির ভুলত্রুটির জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করেন তারেক রহমান। তিনি বলেন, অতীতে জনগণের সমর্থনে বিএনপি একাধিকবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করেছে এবং সে সময় দেশ পরিচালনায় অনিচ্ছাকৃত কিছু ভুলত্রুটি হয়ে থাকতে পারে। এজন্য তিনি দেশবাসীর কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করেন।

২৫ জুলাই, ২০২৬
মঙ্গলবার ময়মনসিংহে যাবেন তারেক রহমান, বৃহস্পতিবার রাজশাহীতে বিশাল নির্বাচনি সমাবেশ

মঙ্গলবার ময়মনসিংহে যাবেন তারেক রহমান, বৃহস্পতিবার রাজশাহীতে বিশাল নির্বাচনি সমাবেশ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দীর্ঘ ২২ বছর পর ময়মনসিংহে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আগামী মঙ্গলবার তিনি ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। এর পরদিন বৃহস্পতিবার নির্বাচনি প্রচারে রাজশাহীতে যাবেন তিনি। শনিবার (২৪ জানুয়ারি) রাতে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর জেলার ১৩টি সংসদীয় আসনের বিএনপি প্রার্থী এবং মহানগর ও জেলা নেতাদের সঙ্গে অনুষ্ঠিত ভার্চুয়াল সভায় এসব কর্মসূচির কথা জানান তারেক রহমান।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. ‘শুধু সার চেয়েছিল, এখন ঘরছাড়া’, গ্রেপ্তার আতঙ্কে কুড়িগ্রামের কৃষকেরা সদ্য. গুলশানে নতুন ডিসি, খিলগাঁওয়ে নতুন ওসি পদায়ন সদ্য. ঠাকুরগাঁওয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৫ শিক্ষার্থী সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. ‘শুধু সার চেয়েছিল, এখন ঘরছাড়া’, গ্রেপ্তার আতঙ্কে কুড়িগ্রামের কৃষকেরা সদ্য. গুলশানে নতুন ডিসি, খিলগাঁওয়ে নতুন ওসি পদায়ন সদ্য. ঠাকুরগাঁওয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৫ শিক্ষার্থী সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ