জামায়াত প্রগতিশীল ও মধ্যপন্থি ইসলামী রাজনৈতিক দল: ডা. শফিকুর রহমান

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮
জামায়াতে ইসলামী একটি প্রগতিশীল ও মধ্যপন্থি ইসলামী রাজনৈতিক দল, যা সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে নিয়মিতভাবে নিজেদের নীতি ও কর্মসূচি পরিমার্জন করে আসছে বলে মন্তব্য করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। দলটি গণতান্ত্রিক ও জনমুখী রাজনীতিতে বিশ্বাসী বলেও মন্তব্য করেন তিনি।

ভারতের সাপ্তাহিক ইংরেজি ম্যাগাজিন দ্য উইক-কে দেওয়া এক সাক্ষাৎকারে জামায়াতের ভবিষ্যৎ পরিকল্পনা, নির্বাচনী প্রস্তুতি, গণতন্ত্র, নারী ও সংখ্যালঘু অধিকারসহ বিভিন্ন বিষয়ে দলের অবস্থান তুলে ধরেন তিনি।

সাক্ষাৎকারে ডা. শফিকুর রহমান বলেন, '২০১৩ সাল থেকেই জামায়াতে ইসলামীর ওপর কার্যত নিষেধাজ্ঞা চলছিল। রাজনৈতিক উদ্দেশ্যে বিচার বিভাগের অপব্যবহারের মাধ্যমে দলের নিবন্ধন বাতিল ও প্রতীক কেড়ে নেওয়া হয়।'

এ সময়টিকে তিনি বাংলাদেশে নির্বাচনভিত্তিক গণতন্ত্রের পতনের সময় হিসেবে উল্লেখ করেন।

নিবন্ধন বাতিল, গণগ্রেপ্তার ও দমনপীড়নের মধ্যেও জামায়াত জনগণের সঙ্গে সংযোগ বজায় রেখেছে দাবি করে তিনি বলেন, '২০১৪ সালের উপজেলা পরিষদ নির্বাচনে স্থানীয় সরকার পর্যায়ে দলটির ফলাফল সংগঠনের শক্তি ও জনসমর্থনের প্রমাণ।'

সাম্প্রতিক আদালতের রায়ে নিবন্ধন ও প্রতীক ফিরে পাওয়ার পর সমর্থকেরা নতুন করে উদ্দীপ্ত হয়েছেন বলেও জানান তিনি। ২০২৪ সালের ডিসেম্বর থেকে দলটি জাতীয় নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে বলে জানান জামায়াত আমির।

নির্বাচনী রাজনীতির বাইরে থাকা সময়কে শিক্ষা হিসেবে উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, 'ওই সময়গুলোতে সাংগঠনিক কাঠামো আরও সুসংহত হয়েছে এবং তৃণমূলের সঙ্গে সম্পর্ক গভীর হয়েছে। গণতন্ত্র হুমকির মুখে পড়লে গণতান্ত্রিক শক্তির ঐক্য জরুরি—২০১৮ সালের নির্বাচনে জোটবদ্ধ হওয়ার অভিজ্ঞতা থেকে এ শিক্ষা পাওয়া গেছে।'

জামায়াতকে ক্যাডারভিত্তিক মতাদর্শিক দল হিসেবে আখ্যা দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, 'দলটির আদর্শের মূল ভিত্তি শৃঙ্খলা, জবাবদিহি, স্বচ্ছতা ও জনসেবা। দুর্নীতি ও সুবিধাবাদে মানুষের রাজনীতির প্রতি আস্থা নষ্ট হওয়ায় বর্তমানে ভোটাররা নীতিনিষ্ঠ ও বিশ্বাসযোগ্য রাজনীতি চায়, এটিই জামায়াতের শক্তি।'

তরুণ ভোটারদের বিষয়ে জামায়াত আমির বলেন, 'কর্মসংস্থান সৃষ্টি, দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা তৈরিকে দলটি অগ্রাধিকার দিচ্ছে, যাতে তরুণেরা দেশেই মর্যাদাপূর্ণ কর্মজীবন গড়তে পারে। তরুণদের সমস্যা নয়, বরং জাতীয় উন্নয়নের অংশীদার হিসেবে দেখছে জামায়াত।'

দলের অতীত নিয়ে সমালোচনার জবাবে ডা. শফিকুর রহমান বলেন, 'জামায়াত নৈতিক দায়বদ্ধতায় বিশ্বাসী। ১৯৪৭ সালের পর জামায়াতের কোনো সদস্যের কর্মকাণ্ডে কেউ ক্ষতিগ্রস্ত হয়ে থাকলে ব্যক্তিগতভাবে ক্ষমা প্রার্থনা করছি আমরা।'

গণতন্ত্র, নারী ও সংখ্যালঘু অধিকার বিষয়ে তিনি বলেন, 'জামায়াত বহুত্ববাদ ও অন্তর্ভুক্তিমূলক শাসনে বিশ্বাসী। সংখ্যালঘুদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হিন্দু সম্প্রদায়ের একজন প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে।'

বর্তমান নির্বাচনে নারী প্রার্থী না থাকার কারণ হিসেবে তিনি জোটভিত্তিক আসন বণ্টনের বিষয়টি উল্লেখ করেন এবং জানান, জোটসঙ্গী নারী প্রার্থীদের প্রতি জামায়াত পূর্ণ সমর্থন দিচ্ছে।

নারীদের রাজনৈতিক অংশগ্রহণে জামায়াতের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, 'ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনায় নারী, সংখ্যালঘু, তরুণ ও প্রান্তিক জনগোষ্ঠীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করার প্রতিশ্রুতি রয়েছে দলের নীতিমালায়।'

সূত্র: দ্য উইক

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. ‘শুধু সার চেয়েছিল, এখন ঘরছাড়া’, গ্রেপ্তার আতঙ্কে কুড়িগ্রামের কৃষকেরা সদ্য. গুলশানে নতুন ডিসি, খিলগাঁওয়ে নতুন ওসি পদায়ন সদ্য. ঠাকুরগাঁওয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৫ শিক্ষার্থী সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. ‘শুধু সার চেয়েছিল, এখন ঘরছাড়া’, গ্রেপ্তার আতঙ্কে কুড়িগ্রামের কৃষকেরা সদ্য. গুলশানে নতুন ডিসি, খিলগাঁওয়ে নতুন ওসি পদায়ন সদ্য. ঠাকুরগাঁওয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৫ শিক্ষার্থী