নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা জামায়াত প্রার্থীর

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮
নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও–সিদ্ধিরগঞ্জ) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ড. ইকবাল হোসেন ভুঁইয়া নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে তিনি ১০ দলীয় জোটের প্রার্থীকে সমর্থনের আহ্বান জানিয়েছেন।

রোববার (২৫ জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।

ড. ইকবাল হোসেন ভুঁইয়া জানান, বোনের অসুস্থতার কারণে মনোনয়নপত্র প্রত্যাহারের নির্ধারিত দিনে সময়মতো নির্বাচন কমিশনে আবেদন জমা দিতে পারেননি। ফলে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন প্রত্যাহার সম্ভব হয়নি। এ নিয়ে জোটের মধ্যে কিছুটা টানাপোড়েন সৃষ্টি হলেও আজ সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা জানান।

তিনি বলেন, 'আমি আনুষ্ঠানিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছি এবং ১০ দলীয় জোটের প্রার্থীকে বিজয়ী করার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানাচ্ছি।'

উল্লেখ্য, নারায়ণগঞ্জ-৩ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী হিসেবে খেলাফত মজলিসের রিকশা প্রতীকের প্রার্থী শাহজাহান শিবলী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য মঈনুদ্দিন আহমদ, জেলা জামায়াতের আমির মমিনুল হক সরকার, সেক্রেটারি হাফিজুর রহমান, জেলা সহকারী সেক্রেটারি আবু সাঈদ মোল্লা, সহকারী সেক্রেটারি জামাল হোসাইনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. ‘শুধু সার চেয়েছিল, এখন ঘরছাড়া’, গ্রেপ্তার আতঙ্কে কুড়িগ্রামের কৃষকেরা সদ্য. গুলশানে নতুন ডিসি, খিলগাঁওয়ে নতুন ওসি পদায়ন সদ্য. ঠাকুরগাঁওয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৫ শিক্ষার্থী সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. ‘শুধু সার চেয়েছিল, এখন ঘরছাড়া’, গ্রেপ্তার আতঙ্কে কুড়িগ্রামের কৃষকেরা সদ্য. গুলশানে নতুন ডিসি, খিলগাঁওয়ে নতুন ওসি পদায়ন সদ্য. ঠাকুরগাঁওয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৫ শিক্ষার্থী