মঙ্গলবার ময়মনসিংহে যাবেন তারেক রহমান, বৃহস্পতিবার রাজশাহীতে বিশাল নির্বাচনি সমাবেশ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দীর্ঘ ২২ বছর পর ময়মনসিংহে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আগামী মঙ্গলবার তিনি ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। এর পরদিন বৃহস্পতিবার নির্বাচনি প্রচারে রাজশাহীতে যাবেন তিনি।

শনিবার (২৪ জানুয়ারি) রাতে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর জেলার ১৩টি সংসদীয় আসনের বিএনপি প্রার্থী এবং মহানগর ও জেলা নেতাদের সঙ্গে অনুষ্ঠিত ভার্চুয়াল সভায় এসব কর্মসূচির কথা জানান তারেক রহমান।

তার আগমন উপলক্ষে রোববার ময়মনসিংহ মহানগর বিএনপির উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। নগরীর টাউন হলের তারেক স্মৃতি অডিটোরিয়ামে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম। সভায় বিভাগের বিভিন্ন জেলার ২৪টি আসনের দলীয় প্রার্থীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা অংশ নেন।

পরে ময়মনসিংহ-৪ (সদর), জামালপুর-৫ (সদর), ময়মনসিংহ-৭ (ত্রিশাল), ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা), ময়মনসিংহ-৩ (গৌরীপুর), ময়মনসিংহ-১১ (ভালুকা) ও ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের বিএনপি প্রার্থীরা জনসভাস্থল সার্কিট হাউজ মাঠ পরিদর্শন করেন।

এদিকে, রাজশাহীতে তারেক রহমানের সফরের বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী-২ (মহানগর) আসনে বিএনপি প্রার্থী মিজানুর রহমান মিনু।

তিনি জানান, রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে বিএনপির বিশাল নির্বাচনি সমাবেশ, যেখানে প্রধান অতিথির বক্তব্য দেবেন দলীয় চেয়ারম্যান। রোববার সকাল থেকেই সমাবেশের মঞ্চ নির্মাণের কাজ শুরু হয়েছে। দীর্ঘদিন পর তারেক রহমানের আগমন ঘিরে নগরজুড়ে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

মিজানুর রহমান আরও জানান, বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টায় বিমানযোগে রাজশাহীতে পৌঁছাবেন তারেক রহমান। সেখান থেকে সরাসরি সমাবেশস্থলে যাবেন তিনি। রাজশাহীর সমাবেশ শেষে সড়কপথে নওগাঁ গিয়ে সন্ধ্যার পর বাইপাস এলাকায় আরেকটি নির্বাচনি সভায় ভাষণ দেবেন। পরে একই রাতে বগুড়ায় গিয়ে আরও একটি সমাবেশে অংশ নেওয়ার কথা রয়েছে। বগুড়াতেই তার রাতযাপনের সম্ভাবনা রয়েছে।

দলীয় সূত্র জানায়, শনিবার রাতে অনুষ্ঠিত ভার্চুয়াল সভায় রাজশাহীর ছয়টি আসনের বিএনপি প্রার্থীদের পাশাপাশি রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত ও নাটোর-২ আসনের প্রার্থী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালকদার দুলু অংশ নেন।

এদিকে বরিশালে তারেক রহমানের জনসভার তারিখ আবারও পরিবর্তন করা হয়েছে। বিএনপি নেতারা জানিয়েছেন, সিডিউল জটিলতার কারণে আগের নির্ধারিত তারিখ বাতিল করা হয়েছে। বরিশাল সফর বাতিল হয়নি; পরবর্তী তারিখ কেন্দ্র থেকে জানানো হবে। এর আগে বেলসপার্কে জনসভার দিন ২৬ জানুয়ারি এবং পরে ২৭ জানুয়ারি নির্ধারণ করা হয়েছিল।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. দুর্গাপূজার ছুটি কারা পাবেন, কারা পাবেন না সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা সদ্য. সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. দুর্গাপূজার ছুটি কারা পাবেন, কারা পাবেন না সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা সদ্য. সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা