রাজনীতি
একাত্তরেই জাতি তাদের ভূমিকা দেখে নিয়েছে: তারেক রহমান
যারা বারবার বলছে অমুককে দেখেছি, তমুককে দেখেছি, এবার একে দেখেন বাংলাদেশের মানুষ তাদের অনেক আগেই দেখে নিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বিশেষ করে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধেই জাতি তাদের প্রকৃত ভূমিকা প্রত্যক্ষ করেছে বলেও জানান তিনি। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সিলেট নগরের সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপির প্রথম নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি। মুক্তিযুদ্ধের প্রসঙ্গ তুলে বিএনপির চেয়ারম্যান বলেন, '১৯৭১ সালে যে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছে, সেই সময়ে কারা কী ভূমিকা রেখেছে, তা জাতির অজানা নয়।
আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালনে ব্যর্থ হলে জনগণ বসে থাকবে না: জামায়াত আমির
নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনে ব্যর্থ হলে জনগণ বসে থাকবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, জনগণ তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করবে এবং সুষ্ঠু ভোট আদায় করে ছাড়বে। একই সঙ্গে তিনি আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত বাহিনীগুলোকে নিষ্ঠা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
যারা নিজেদের দল সামলাতে পারেন না, তারা দেশ চালাবে কিভাবে: জামায়াত আমির
যারা নিজেদের দল নিয়ন্ত্রণ করতে পারেন না, তারা কিভাবে দেশ চালাবেন তুলে প্রশ্ন তুলেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার পাতারহাট আর সি কলেজ মাঠে নির্বাচনি জনসভায় এসব কথা বলেন তিনি। ডা. শফিকুর রহমান বলেন, 'জীবন দিতে রাজি আছি, কিন্তু কোনো মায়ের ইজ্জত দিতে রাজি নই। কেউ কেউ ষড়যন্ত্র শুরু করেছিল, কিন্তু তা তাদেরই দিকে ফিরে গেছে। আমি যা বলিনি, সেটাকে নিয়েও মিথ্যাচার করা হচ্ছে। আমরা দেশে মা ও মেয়েদের নিরাপত্তা নিশ্চিত করব।'
দেশের স্বাধীনতায় অবিশ্বাসীরা আজ এসেছে ভোটের জন্য: মির্জা ফখরুল
যারা দেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধকে বিশ্বাস করেনি, বরং বিরোধিতা করেছে, তারাই আজ ভোট চাইতে জনগণের সামনে হাজির হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (৩১ জানুয়ারি) ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নের ঢোলার হাট এলাকায় এক নির্বাচনী সভায় এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, 'দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে তারা ভোট চাইছে। যারা কখনো দেশের স্বাধীনতাকে বিশ্বাস করেনি, একদিনের জন্যও ক্ষমা চায়নি—এমন দলকে সমর্থন করা যায় না। যদি তারা ক্ষমা চাইত, তাহলে কথা ছিল।
জামায়াতে ইসলামীর ইশতেহার ঘোষণা স্থগিত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইশতেহার ঘোষণা অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। পূর্বঘোষণা অনুযায়ী রোববার (১ ফেব্রুয়ারি) দলটির নির্বাচনি ইশতেহার প্রকাশের কথা থাকলেও তা পিছিয়ে দেওয়া হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) রাতে জামায়াতে ইসলামীর মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এবং সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, দলটির আমির ডা. শফিকুর রহমানের জরুরি শেরপুর সফরের কারণে ইশতেহার ঘোষণা অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।
নিরঙ্কুশ জয়ের প্রত্যাশা, তবে সামনে ‘বিশাল’ চ্যালেঞ্জ: এএফপিকে তারেক রহমান
বাংলাদেশের প্রধানমন্ত্রী পদের শীর্ষ প্রার্থী তারেক রহমান বলেছেন, চলতি সপ্তাহের নির্বাচনে জয়ী হলে তার সামনে বড় ধরনের চ্যালেঞ্জ অপেক্ষা করছে। ক্ষমতাচ্যুত আগের সরকারের আমলে লুটপাট হওয়া দেশকে মেরামতের অঙ্গীকারের কথাও তুলে ধরেছেন তিনি। মঙ্গলবার ফরাসি বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব মন্তব্য করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
২২ বছর পর ময়মনসিংহে তারেক রহমান, ব্যাপক প্রস্তুতি বিএনপির
দীর্ঘ ২২ বছর পর আজ ময়মনসিংহ সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (২৭ জানুয়ারি) নগরীর সার্কিট হাউস মাঠে দুপুর ২টায় অনুষ্ঠিত হবে তার নির্বাচনি জনসভা। এই জনসভায় স্মরণকালের সবচেয়ে বড় জনসমাগম হবে বলে আশা করছেন দলটির নেতাকর্মীরা। জনসভায় ময়মনসিংহ বিভাগের ২৪টি সংসদীয় আসনের ধানের শীষের প্রার্থীদের এক মঞ্চে পরিচয় করিয়ে দেবেন তারেক রহমান। একই সঙ্গে তিনি প্রার্থীদের পক্ষে ভোট চাইবেন এবং দলকে বিজয়ের পথে এগিয়ে নিতে আগামীর দিকনির্দেশনা দেবেন।
বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা শুরু
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টার দিকে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ের বলরুমে আনুষ্ঠানিকভাবে ইশতেহার ঘোষণার কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে দলের চেয়ারম্যান তারেক রহমান উপস্থিত ছিলেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানটি পরিচালনা করেন কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
ষড়যন্ত্রমূলকভাবে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে: এহসানুল মাহবুব জুবায়ের
ষড়যন্ত্রমূলকভাবে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। তিনি বলেছেন, হ্যাকাররা সেখান থেকে কিছু আপত্তিকর পোস্ট দিয়েছে। এ ঘটনায় যারা তাৎক্ষণিক কর্মসূচি দিয়েছে, তারাই হ্যাকিংয়ের সঙ্গে জড়িত। রোববার (১ ফেব্রুয়ারি) বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
আরেক নেতাকে বহিষ্কার করল বিএনপি
সংগঠনবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকায় নড়াইল জেলাধীন কালিয়া উপজেলা বিএনপির সভাপতি সরদার আনোয়ার হোসেনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সমাবেশ মঞ্চেই নামাজ আদায় করলেন তারেক রহমান
মৌলভীবাজারে বিএনপি আয়োজিত সমাবেশে মাগরিবের আজান দিলে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সমাবেশ মঞ্চেই নামাজ আদায় করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) মৌলভীবাজারের শেরপুর আইনপুরে নির্বাচনি জনসভায় সন্ধ্যায় এ দৃশ্য দেখা যায়। ওই সমাবেশে জেলার চারটি আসনের বিএনপি প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হয়। তারা হলেন: মৌলভীবাজার-১: নাসির উদ্দিন মিঠু, মৌলভীবাজার-২: শওকতুল ইসলাম শকু, মৌলভীবাজার-৩: এম নাসের রহমান এবং মৌলভীবাজার-৪: মুজিবুর রহমান চৌধুরী হাজী মুজিব।
নতুন পোশাকে ফ্যাসিবাদ এলে পরিণতি হবে ৫ আগস্টের মতো: জামায়াত আমীর
নতুন কোনো পোশাক পরে যদি ফ্যাসিবাদ আবার ফিরে আসে, তবে তার পরিণতি পাঁচ আগস্টের মতোই হবে—এমন হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে আদর্শ হাইস্কুল মাঠে আয়োজিত ঢাকা-১৫ আসনের নির্বাচনি সমাবেশে তিনি এসব কথা বলেন।