জুবায়ের বলেন, 'আমাদের মনে হচ্ছে, এই হ্যাকিং কয়েকদিন ধরে পরিকল্পনা করা হয়েছিল। এর পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে। যারা তাৎক্ষণিকভাবে কিছু কর্মসূচি দিয়েছে, তাদেরই এই ঘটনায় সংশ্লিষ্ট থাকার আশঙ্কা রয়েছে।'
তিনি আরও বলেন, 'দায় সারতে একদল লোক এই কর্মসূচি দিয়েছে। আমরা ধারণা করছি, তাদের সাইবার টিম এই হ্যাকিং ঘটিয়েছে।'
জুবায়ের জানান, ঘটনার পরই থানায় জিডি করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপসহ সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে দলের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও ছাত্র শিবিরের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম জানান, শনিবার বিকেল ৪টার দিকে হঠাৎ করেই জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক হয়। কিছুক্ষণ পর সেখান থেকে একটি নারী অবমাননাকর ও অপ্রত্যাশিত পোস্ট করা হয়। বিষয়টি নজরে আসতেই দলের সাইবার টিম দ্রুত অ্যাকাউন্ট উদ্ধারের কাজ শুরু করে এবং বিকেল ৫টার পর তা পুনরায় নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়।
সিরাজুল ইসলাম জানান, দ্রুত বিতর্কিত পোস্টটি সরিয়ে ফেলা হলেও ততক্ষণে বিভিন্ন প্ল্যাটফর্মে তা নিয়ে অপপ্রচার শুরু হয়। এই ঘটনায় হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।